Author: Daily Dhaka Press

নিজস্ব সংবাদদাতা: উৎসব মুখের পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোট। উল্লেখ্য উক্ত নির্বাচনে তিনজন সভাপতি ও তিনজন সেক্রেটারি পদে লড়ছেন। বিস্তারিত আসছে………

Read More

চট্টগ্রাম ব্যুরো : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দিতে এসে সাংবাদিকদের ওপর চড়াও হন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। আজ ৩০ নভেম্বর সকালে সাড়ে ১১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি চড়াও হন। এসময় মোস্তাফিজুর রহমান অকথ্য ভাষায় গালিগালাজ করেন সাংবাদিকদের। বিপুল সংখক নেতা-কর্মী নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি-না এমন প্রশ্নে তিনি প্রশ্নকর্তা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক রাকিব উদ্দিনকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় ঘুষি দেন। এসময় তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে মারধর শুরু করেন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন কূটনীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, কানেটিকাট অঙ্গরাজ্যে নিজ বাড়িতে মারা যান তিনি। ১৯২৩ সালের ২৭ মে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম কিসিঞ্জারের। পরে তাঁর পরিবার পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যায়। ওই শহরেই বেড়ে ওঠেন কিসিঞ্জার। যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার। অনেকেই কিসিঞ্জারের নানা বিতর্কিত ভূমিকার জন্য তাঁকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিযুক্ত করে থাকেন। কম্বোডিয়া ও…

Read More

চট্টগ্রাম ব্যুরো : নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী বলেছেন, আমরা আমাদের সড়ক গুলোকে যদি নিরাপদ করতে চাই তাহলে সবার আগে প্রয়োজন সচেতনতা। সচেতনতা ও সতর্কতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা মোকাবেলা করা সম্ভব। এতে আমরা নিজেরা যেমন সড়কে নিরাপদ থাকবো তেমনি সবাই নিরাপদ থাকবে আর আমাদের দেখতে হবে না রাস্তায় স্বজন হারানোর আহাজারি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা এবং আইন-কানুন মেনে চলার সংস্কৃতি তৈরি করতে হবে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা ঘটলে আমরা শুধু অন্যের দোষগুলো তুলে ধরি কিন্তু আমাদের কি দোষ…

Read More

চট্টগ্রাম ব্যুরো : আমেরিকার নিউইংল্যন্ডে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশী কৃতজনদের সাথে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে প্রথম বারের মত আমেরিকার বোস্টনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্ত আলোচনা ” সূফি দৃষ্টিভঙ্গি : শান্তি ও ন্যায় বিচার”। ক্যামব্রিজ সিটির ১০১ রজার স্ট্রিট স্টুডিও হলে আগামী ২ ডিসেম্বর২০২৩ইং শনিবার বিকাল ৪টায় এই আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) ট্রাস্টের সম্মানিত ম্যনেজিং ট্রাস্ট্রি আওলাদে রাসুল (দ.) রাহবারে আলম শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বিশ্বখ্যাত বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান এমআইটির পোস্ট ডক্টোরাল স্কলার ড. এম ইমরানুল করিমের সঞ্চালনায়…

Read More

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ঘোষপাড়া ও নাথপাড়ার এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের সরকারি রাস্তা স্থায়ীভাবে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামের প্রভাবশালী এক ব্যক্তি বিরুদ্ধে। এই রাস্তাটি অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। বুধবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় সর্বস্তরের জনগণের আয়োজনে ঘোষপাড়া ও নাথপাড়ার সড়কে আধা ঘন্টাব্যাপী এ প্রতিবাদ ও মানববন্ধন হয়। এতে দুই শতাধিক নারী পুরুষ কিশোর কিশোরীসহ অংশ গ্রহণ করেন। স্থানীয়দের অভিযোগ দুইশত বছরের প্রাচীন সরকারী রাস্তা জবর দখল করে ইমারত নির্মাণ, রাস্তা দিয়ে মসজিদ নির্মানের মালামাল নিতে বাধা, করবস্থানে মাটি ভরাটে ট্রাক নিতে বাঁধা সরকারী অর্থায়নে রাস্তাটি পাঁকা করনে বাঁধা, শ্মশানের জায়গা…

Read More

চট্টগ্রাম ব্যুরো : সারাদেশে আওয়ামীলীগ ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন দাখিল করছেন এ ব্যাপারে আওয়ামী প্রার্থীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সারাদেশে এখন নির্বাচনীমুখী । নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আগেও ছিল এখনও আছে, এরমধ্যে থেকে অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। এতে কোন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার অবকাশ নেই। এই সময় তিনি দলের প্রার্থীদেরও নির্বাচনী আচরণবিধি ও দলীয় শৃঙ্খলা মেনে প্রচারণা চালাতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। আজ বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া (আংশিক বোয়ালখালী)নির্বাচনী আসনে বাংলাদেশ…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিদ্যমান সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় তৃতীয় ধাপের একাডেমিক ও প্রশাসনিক ভবনের কাজ শুরুর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অংশীজনেরা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কাজ শুরু করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ২৪ সেপ্টেম্বর অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে তৃতীয় ধাপের জীববিজ্ঞান অনুষদ, কলা ও মানবিকী অনুষদ, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন এবং ১০ তলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। এরপর ২৩ অক্টোবর টেন্ডার ওপেন করা হয়। পরে সেগুলো যাচাই-বাছাই করে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম সুপারিশ করে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য…

Read More

নিজস্প্রব সংবাদদাতা: প্রবাসী কল্যাণ ব্যাংক হল বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত একটি বাণিজ্যিক ব্যাংক। প্রবাসী বাংলাদেশীদের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ২০১০ সালে এই ব্যাংক সরকার প্রতিষ্ঠা করে। এই ব্যাংকের মূল উদ্দেশ্য হলো বিদেশ গমনের জন্য বেকার যুবকদের বিনা জামানতে এক থেকে তিন লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা। কিন্তু কতটা স্বচ্ছতার সাথে তারা সেই দায়িত্ব পালন করছে! নরসিংদীর শিবপুরে এই ব্যাংকের একটি শাখা রয়েছে। সেই ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে উঠেছে ঘুষের টাকা না পেয়ে ঋণ বাতিলের অভিযোগ। নরসিংদী জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন মনোহরদীর মাকসুদুল হক নামক এক ব্যক্তি। অভিযোগ থেকে জানা যায়, মনোহরদীর হাফিজপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মাকসুদুল হক। তিনি…

Read More

এম এ জি সিরাজী : ১. যথাযথ স্কাউটিং করার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রেসিডেন্ট রোভার স্কাউট এ্যাওয়ার্ড লাভ করার সুবর্ণ সুযোগ। ২. সমাজ সেবা মূলক কাজে অংশগ্রহণ করার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সমাজ উন্নয়ন এ্যাওয়ার্ড লাভের সুযোগ। ৩. আপনি যদি অ্যাডভেঞ্চার ও ভ্রমণ প্রিয় হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে ইউনিট, জেলা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাঁবুবাস/ ক্যাম্পিং, Rambling, হাইকিং ইত্যাদিতে অংশগ্রহণের সুযোগ ৪. নেতৃত্বের বিকাশ, ক্যারিয়ার প্লানিং ও দক্ষতা উন্নয়নে রয়েছে লিডারশীপ কোর্স, ক্যারিয়ার বিষয়ক ওয়ার্কশপ, কম্পিউটার, ড্রাইভিং কোর্স, সংবাদ উপস্থাপনা কোর্স, কারাটে প্রশিক্ষণ, খামার প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, বিতর্ক প্রশিক্ষণ সহ নানাবিধ কোর্স ফ্রি তে…

Read More