Author: Daily Dhaka Press

চট্টগ্রাম ব্যুরো : চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে চাঞ্চল্যকর ট্রাভেল এজেন্ট প্রতারণা ও ৬,২৬,০০০/- (ছয় লক্ষ ছাব্বিশ হাজার টাকা) আত্মসাৎ এর অভিযোগে ব্লু ড্রিম ট্যুর এন্ড ট্রাভেলস, ৯২, আগ্রাবাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ভুক্তভোগী জসিম উদ্দিন মামলা দায়ের করেন। চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট ৬ষ্ট কাজী শরীফুল ইসলামের আদালত আজ ২৭ নভেম্বর সোমবার বাদীর জবানবন্দি গ্রহন ও শুনানি শেষে অভিযোগটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী এড. জিয়া হাবীব আহসান বলেন, এদের প্রতারণার সিন্ডিকেট অনেক শক্তিশালী। আগ্রাবাদের মতো বাণিজ্যিক এলাকায় তাদের প্রতারণার রমরমা ব্যবসা চলছে প্রসাসনের নাকের ডগায়। প্রতিনিয়ত তাদের দ্বারা প্রতারিত হচ্ছেন অনেকেই। কিন্তু কেউ আইনের আশ্রয় নিতে…

Read More

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের ধনী ও উন্নত দেশের প্রায় এক ভাগ মানুষ যে পরিমাণ কার্বন নির্গমন করে সেই পরিমাণ কার্বন নির্গমন করে বিশ্বের প্রায় ৬৬ ভাগ মানুষ। বাংলাদেশ এই ৬৬ ভাগ কার্বন নির্গমনকারি দেশের কাতারে আছে। বৈশ্বিক কার্বন নির্গমনের ভেতর বাংলাদেশের কার্বন নির্গমন এর পরিমাণ মাত্র ০. ০৪ ভাগ। এত কম পরিমাণ কার্বন নির্গমন করেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকির ভেতর বসবাস করে। বাংলাদেশকে প্রায় কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে। এর ভেতর উপকূল, বরেন্দ্র ,চর ,পাহাড়, বনভূমি, গড় ,হাওর, জলাভূমি এবং নদী সমতল অঞ্চলে । জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন দুর্যোগ ও বিপদ আপদে একইভাবে প্রভাব ফেলে না…

Read More

জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসে হেনস্তার অভিযোগে এক বহিরাগতকে বিবস্ত্র করে মারধর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হেনস্তার শিকার ছাত্রী সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অভিযুক্তকে বিবস্ত্র করে মারধরের এই ঘটনা ঘটে। বহিরাগত ওই ব্যক্তির নাম রমজান। সে একই বাসে টাঙ্গাইলে যাচ্ছিল। সে বিবাহিত এবং বাড়িতে তার দুটি মেয়ে রয়েছে বলেও জানা যায়। এর আগে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় ঠিকানা পরিবহনের একটি চলন্ত বাসে অভিযুক্ত ব্যক্তি রমজান ভুক্তভোগী ওই ছাত্রীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন এবং গোপনে ছবি ধারণ করেন। এসময় বাসে থাকা…

Read More

মো: মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া: আগামী ৭ জানুয়ারি অনুুষ্ঠিব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনেই পুরানোদের মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। একটি আসনে প্রার্থী বদল করা হয়েছে। রোববার বিকেলে গণভবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসন- এই আসনে তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম। এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ১৩জন প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসন -এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দীর্ঘ ৫০ বছর পর গত ৫ নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিজয়ী বর্তমান সংসদ সদস্য ও…

Read More

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) ৫ম বারের মতো আন্তর্জাতিক মেলা আয়োজন করতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা ঢাকায় তিন দিনের এই মেলা আগামী ৩০ নভেম্বর ২০২৩ হতে ২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ ঘটিকা থেকে সন্ধ্যা সাত ঘটিকা পর্যন্ত চলবে। মেলায় ২১৫ টি কোম্পানির ৫৮০টি স্টল থাকবে। এ মেলা দেশের মৎস্য ও প্রাণিজ খাতের সমস্যা ও এর প্রতিকার কারিগরি উন্নয়ন নিরাপদ আমিষের স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে ব্যাপক অবদান রাখবে। এছাড়াও এ মেলাতে পোষা প্রাণীর রোগ নিরাময় ও লালন পালনের বিবিধ তথ্য প্রদর্শন করা হবে। মেলা আগামী ৩০ নভেম্বর ২০২৩ ইংরেজি সকাল ১০:৩০…

Read More

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে পারিবারিক কলহের জেরধরে গলায় ফাঁস দিয়ে সেলিনা বেগম (৪৩) নামের এক স্বামী পরিত্যক্তা নারী আত্নহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেলিনা উপজেলার ঝাঁলুকা ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামের আসলাম উদ্দিনের প্রাক্তন স্ত্রী। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, আত্নহত্যাকারী সেলিনার লাশ দেখতে এসে প্রতিবেশী ফাতেমা বেগম (৫০) নামের এক নারী স্টোক করে মারা গেছেন। তিনি একই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সেলিনা বেগমের বড় ছেলে আসিফ উদ্দিন বলেন, প্রায় ১৫ বছর আগে আমার বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদ হয়। বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বাড়ি করে সেখানে স্ত্রী নিয়ে…

Read More

ধামরাই( ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে মো: ইসতিয়াকুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছেন আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। এমন ভাবে শিক্ষককে বিদায় জানানো হয়েছে যা স্বরণকালের ইতিহাস হয়ে থাকবে। প্রতিষ্ঠানের বিশাল মাঠের চতুর্দিকে প্রায় সাড়ে ১৪ শত শিক্ষার্থীকে দুই সারিতে সাজিয়ে তার মধ্যে দিয়ে হেঁটে সকল শিক্ষার্থীদের সম্ভোধনের মধ্যে দিয়ে ওই শিক্ষকের বিদায় জানানো হয়। ঔই ব্যতিক্রমি বিদায় অনুষ্ঠানের আয়োজনের নেতৃত্ব দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। গতকাল আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষকের ওই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরেজমিনে দেখা যায়, আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষক…

Read More

স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেসক্লাবের সামনে আজ ‘গণতন্ত্র মঞ্চের’ মানববন্ধনে বক্তারা গতকালের গণভবনের আওয়ামী লীগ প্রার্থীদের সাক্ষাৎকারের নিয়ে অভিযোগ করে বলেন “ গণভবন কি বাংলাদেশ আওয়ামী লীগের অফিস? এটা কোন নির্বাচন হচ্ছে না, নির্বাচনের কোন উৎসব নেই, টেলিভিশন খুললেই দেখবেন শুধু বিক্ষোভের ছবি দেখাচ্ছে। এমপি হলেই মাল কামাও, মাল বানাও, শুধু ধনী হতে হবে “। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওবায়দুল কাদের বলে বেড়াচ্ছে, নেত্রীর সাথে বাইডেন ছবি তুলেছে, তলে তলে আপোস হয়েছে, কে কোন দিকে আছে জানি না, কিন্তু দিল্লি আমাদের সাথে আছে। সাজাপ্রাপ্ত মানুষকে বছরের পর বছর বন্দী রেখে এবং দুই হাত কাটা মানুষের নামে…

Read More

এইচ এম বাবলু বাউফল (পটুয়াখালী) : জেলার বাউফলে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস ও বাউফল প্রেসক্লাবর সভাপতি কামরুজ্জামান বাচু প্রমুখ। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি অর্থবছর রবি মৌসুমের উপলক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৫২৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ ও খেসারি বীজ এবং ডিএপি ও এমওপি…

Read More

খেলা ডেস্ক:   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। দুজনের বৈঠক শেষে সরাসরি বেরিয়ে যান বাঁহাতি এই ওপেনার। তখন সংবাদমাধ্যমে কথা না বললেও বিকেল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। সেখানেই বিসিবির সঙ্গে আজকের আলোচনা নিয়ে নিয়ে কথা বলবেন তামিম। সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে এক জরুরি বৈঠকে বসেন ড্যাসিং ওপেনার তামিম। সেখানে প্রায় দেড় ঘণ্টাব্যাপী আলোচনা করেন দুজন। তামিম ফিরবেন কি না, সিদ্ধান্ত বিপিএলের পর দুপুর দেড়টা নাগাদ বৈঠক শেষ করে বেরিয়ে যান তামিম। তবে সংবাদমাধ্যমে কোনো ধরণের কথা বলেননি অভিজ্ঞ…

Read More