Author: Daily Dhaka Press

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। কিন্তু গত ২০ নভেম্বর থেকে বাংলাদেশে তাদের দূতাবাসের সব কার্যক্রম বন্ধ করেছে। এখন থেকে ভারতের দিল্লিতে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশোনা করবে। কূটনৈতিক একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আরও উন্নত ব্যবস্থাপনা এবং রিলোকেশনের জন্যই উত্তর কোরিয়া বাংলাদেশে তাদের দূতাবাস বন্ধ করেছে। এ অঞ্চলে নেপাল এবং সারা বিশ্বে অনেক দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। উত্তর কোরিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার সঙ্গে বিষয়গুলো দেখাশোনা করা হয়।

Read More

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রায় অর্ধশত নারীর সঙ্গে রোমান্স স্ক্যাম ও স্বপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ফাঁদে ফেলে প্রতারণার অভিযোহে এক প্রতারককে গ্রেফতার করেছে সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো.বেনজির হোসেন (৪০)। সিটিটিসি বলছে, প্রতারক বেনজিরের ফেসবুকে ভূয়া জৌলুসপূর্ণ প্রোফাইল তৈরি করে এই প্রতারক নিঃসঙ্গ নারী ভিক্টিমদের টার্গেট করে প্রথমে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করতো। পরে বিয়ের প্রলোভন ও স্বপরিবারে আমেরিকায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল বছরের পর বছর ধরে। প্রথমে বিশ্বাস তৈরি করে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে লাখ লাখ টাকা এমনকি কোটি টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটিয়েছে…

Read More

স্টাফ রিপোর্টার: পাশবর্তী দেশ ভারত থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র চোরাচালানের মাধ্যমে নিম্নমানের চিনি আমদানি করে আসছিল। এরপর সেই চিনি এস আলম, ফ্রেশ, ইগ্লুসহ দেশীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ভুয়া মোড়কে বাজারজাত করার অভিযোগে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার রাজধানীর শাহজাহানপুর থানার কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে এক টন চিনিসহ তাদের গ্রেফতার করে ডিবির মতিঝিল বিভাগের স্পেশাল অপারেশন টিম। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লার চকবাজারের আরিশা ট্রেডার্সের ম্যানেজার নিমাই বনিক (৪৪), ফেনীর সোনাগাজীর ইসমাইল ব্রাদার্সের মীর হোসেন (৩৮) ও চট্রগ্রামের চিনি বিক্রির দালাল আব্দুল্লাহ আল মাসুদ (৩৯)। সোমবার ( ২৭ নভেম্বর ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের…

Read More

স্টাফ রিপোর্টার: বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ চলাকালে গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট ১০টি যানবাহনে আগুন দিয়েছে বলে জানিয়েছে পেয়েছে ফায়ার সার্ভিস। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক শাহজাহান শিকদার।  তিনি বলেন, ঢাকা সিটিতে ১টি, নওগাঁয় ১টি, কিশোরগঞ্জ ১টি, খাগড়াছড়ি ১টি, দিনাজপুর ১টি, রাজশাহী ১টি, নাটোর ৩টি ও সিলেটে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫টি বাস, ৪টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্ত হয়।  তিনি বলেন, এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫ ইউনিট ও ৭৫ জন জনবল কাজ করেছে। গত ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর…

Read More

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর এলাকায় বিভিন্ন স্কুল ছুটির সময়ে অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড়ের মধ্যে ঢুকে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো , মো. জনি (২৩) ও মো. সাগর (২৪)। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়ে‌ছে। রাজধানীর মিরপুর মডেল থানার মনিপুর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার ( ২৭ নভেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, ছিনতাইকারী চক্রটি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে। প‌রে সুযোগ বুঝে অভিভাবকদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, জনি ও সাগর পেশাদার ছিনতাইকারী। তবে তারা সবাইকে…

Read More

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি বাসে আগুন দেয়ার সময় যুবদলের ৪ নেতাকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। রোববার সন্ধ্যায় মৌমিতা পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয়ার পাঁচ মিনিটের মধ্যে তাদের ঘটনস্থলের পাশ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ঢাকা মহানগর দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মো. দুলু(৪৪) এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য মো. জয়নাল আবেদীন (৩৮), মো. আব্বাস আলী (৩২), মো. আব্দুল লতিফ বিপ্লব (৩৩)। সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন,…

Read More

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির ২০২৪-২৫ কার্যকরী পরিষদের নির্বাচন আগামীকাল ২৮শে নভেম্বর (মঙ্গলবার) ২০২৩ খ্রি. অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পূর্ব গ্যালারিতে সকাল ১১:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত একটানা ভোটগ্রহণ কার্যক্রম চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ৩৪৯ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে শিক্ষকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমান, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. বশির জিসান ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া। এর আগে গত ২৩শে নভেম্বর ২০২৩ খ্রি. প্রকাশিত চূড়ান্ত…

Read More

মো,মোস্তাফিজুর রহমান : ঢাকার কেরানীগঞ্জে গতকাল রবিবার মোটরসাইকেল চালক(বাইকার) কে হেলমেট প্রদান করেছে ঢাকা জেলা পুলিশ। দুপুরে কদমতলী এলাকায় চালকদের হাতে হেলমেট তুলে দেন পুলিশ সুপার আসাদুজ্জামান। ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিক বিভাগের আয়োজনে ও স্টিল্থ ইন্ডাস্ট্রি লিমিটেডের সহযোগিতায় এসময় আরও উপস্থিত ছিলেন- ,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফস আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান, ঢাকা জেলা (দক্ষিন) ট্রাফিকের টিআই জাকির হোসেন , টিআই মাহফুজ, টি আই জিন্নাত, সহ আরো পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ স্টিল্থ ইন্ডাস্ট্রি লিমিটেডের হেড অব মার্কেটিং ইমরান হোসেন এসময়ে…

Read More

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত চট্টগ্রাম- ৯ আসন থেকে মনোনয়ন পেলেন ব্যারিস্টার সানজীদ রশিদ চৌধুরী। জাতীয় পার্টিতে সবার ভাগিনা বলে পরিচিত তিনি। এর আগে জিএম কাদেরের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। তিনি আশা করেন নির্বাচিত হলে তিনি জনগণের জন্য উদার মনে কাজ করবেন। এ প্রসঙ্গে ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী জানান, আমার পরিবার বা আমার পরিচিতি বা জনপ্রিয়তা চট্টগ্রামে কতটুকু তা মুখে বলে বোঝাতে চাই না। যেহেতু দল আমার উপরে ভরসা রেখেছে , আমি তার প্রমাণ দিতে চাই। আশা করছি জনগণ অতীতেও আমার সঙ্গে ছিল, বর্তমান ও ভবিষ্যতেও থাকবে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

Read More

ঢামেক প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ে একটি কন্সট্রাকশন সাইটে থিনারের কেমিক্যাল ড্রাম কাটার সময় ৪ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন দুইজনের অবস্থা আশঙ্কাজনক বাকি দুইজন আশঙ্কামুক্ত। সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মোজাফফর (২৬), রফিকুল (১৮), সরলাল দাস (৪৫) ও মো রবিন (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম।

Read More