Author: Daily Dhaka Press

চট্টগ্রাম ব্যুরো : স্বাধীনতার জন্য ভিয়েতনামের জনগণের সংগ্রাম আর স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত কৃষিভিত্তিক দেশ থেকে শিল্পায়নের পথে সাফল্য বাংলাদেশের মানুষদের অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল ২৬ নভেম্বর রোববার বিকেলে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ভিয়েতনামের রাষ্ট্রদূতের নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের উদ্দেশ্যে মেয়র বলেন, স্বাধীনতার জন্য ভিয়েতনামের জনগণের সংগ্রাম আর স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত কৃষিভিত্তিক দেশ থেকে শিল্পায়নের পথে সাফল্য বাংলাদেশের মানুষদের অনুপ্রেরণা যোগায়। “চট্টগ্রামে টেক্সটাইল, কৃষি, জাহাজ নির্মাণ, ইলেক্ট্রনিক্স, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হালকা প্রকৌশল প্রভৃতি খাতে বিনিয়োগের মাধ্যমে ভিয়েতনাম ব্যাপকভাবে লাভবান হতে পারে৷ কারণ চট্টগ্রামে শিল্পায়নের…

Read More

চট্টগ্রাম ব্যুরো : জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ তাই জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী। রোববার নগরীর থিয়েটার ইন্সটিটিউটে আয়োজিত জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক আইন ও বিধির প্রয়োগের উপর প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। কর্মশালায় অংশ নেয়া চসিকের কাউন্সিলরবৃন্দ ও জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকা চসিকের কর্মীরা বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন৷ প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনের সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। কারণ এই নিবন্ধনের তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি কাজ সম্পন্ন হয়। বিশেষ করে অনেক সময় প্রভাবশালী ব্যক্তিরা ভূমি দখল, চাকরির বয়স…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: সময়কাল ২৮ জানুয়ারি ১৮৮২। ভারতীয় টেলিফোনের ইতিহাসে সেটি এক স্মরণীয় দিন। ওই দিন গভর্নর জেনারেল’স কাউন্সিলের সদস্য মেজর ই বারিং কলকাতার টেলিফোন এক্সচেঞ্জের উদ্বোধন করেন। আর তার নাম দেওয়া হয় ‘সেন্ট্রাল এক্সচেঞ্জ’। একেবারে গোড়ার দিকে কলকাতায় টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫০। সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। ব্যক্তিগত কাজে কলকাতায় প্রথম টেলিফোন ব্যবহার করেন বাবু সাগরলাল দত্ত। তাঁর ছিল ব্যবসা। থাকতেন ১৪ গোপালচন্দ্র লেনে। এই রাস্তা মধ্য কলকাতার কলুটোলা অঞ্চলে অবস্থিত। প্রাতিষ্ঠানিক বিচারে একটি মাত্র বাঙালি প্রতিষ্ঠান তখন টেলিফোন ব্যবহার করত- শিবকৃষ্ণ দাঁ অ্যান্ড কোং। আগেই বলেছি প্রথম দিকের তুলনায় টেলিফোন কোম্পানির ব্যবসা ধীরে ধীরে বাড়ছিল। ১৮৮২ সালের জুন…

Read More

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের আহম্মেদনগর পাইকপাড়া এলাকায় ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই শিক্ষার্থীর নাম- মো. ইয়াসিন আরাফাত (১৯)। সোমবার ( ২৭ নভেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, শিশু ধর্ষনের অভিযোগে গ্রেফতার হওয়া ইয়াসিন স্থানীয় একটি মাদ্রাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি ওয়েল্ডিংয়ের কাজও করেন। ওসি মহসীন আরও বলেন, রবিবার সকালে ভুক্তভোগী শিশুটি তার বাবার সঙ্গে মিরপুরের পাইকপাড়ায় নানার বাসায় বেড়াতে আসে। সে তার নানার বাসার নিচে দুপুরের দিকে খেলাধুলা করছিলো। এই সময় সেই বাসার নিচে ইয়াসিনও ছিলো। পরবর্তীতে ইয়াসিন…

Read More

কূটনৈতিক সংবাদদাতা: সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তার ঢাকায় অবতরণের কথা রয়েছে। সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইনসের (ফ্লাইট নং: ইউএল-১৮৯) একটি ফ্লাইটে সোমবার বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিমানবন্দর সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার (২৭ নভেম্বর) কলম্বো থেকে সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করবে। বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের কথা রয়েছে। এর আগে গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে পিটার হাস ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে যাত্রা করেন। ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে অবহিত করেছিলেন তিনি। সে জন্যই ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে…

Read More

চট্টগ্রাম ব্যুরো : প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার দেশের অন্যতম পর্যটন নগরী । নানা কারণে এই অঞ্চলের গুরুত্ব বাংলাদেশে অপরিসীম, প্রয়োজনীয়তা রয়েছে এখানকার রাজনৈতিক স্থিতিশীলতারও। কক্সবাজারে রাজনৈতিক সৌহার্দ্য আরও এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজনীতিবিদ, যুব ‍ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। রবিবার কক্সবাজার শহরের কলাতলী সড়কের বিচ পার্ক হোটেলে আয়োজিত ‘রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা থেকে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে গঠিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) কক্সবাজারের উদ্যোগে গতকাল ২৬ নভেম্বর এ কর্মশালার আয়োজন করা হয়। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি এতে অংশ নেন কক্সবাজারের বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরাও।…

Read More

নিজস্ব সংবাদদাতা:  মোঃ আবুল কালাম আজাদ, সভাপতি, বাংলাদেশ স্কাউটস এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক বাংলাদেশ আওয়ামী লীগের  জামালপুর-৫ (জামালপুর সদর আসন) থেকে মনোনয়ন পেয়েছেন।

Read More

স্পোর্টস ডেস্ক : আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির হয়ে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। রাজনীতিতে সুখবর পাওয়ার দিনে ক্রিকেটে একটি দুঃসংবাদ পেলেন বাংলাদেশ অধিনায়ক। আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সাকিব। যদিও সেবার ব্যাক্তিগত কারণে কোনো ম্যাচ খেলেননি তিনি। এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাই পরবর্তী আসরে নতুন কোনো দলের হয়ে আইপিএলে দেখা যেতে পারে বাংলাদেশি এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। সাকিবের পাশাপাশি বাংলাদেশের আরেক তারকা লিটন কুমার দাসকেও ছেড়ে দিয়েছে কলকাতা। গত আসরে ফ্যাঞ্চাইজিটির হয়ে আইপিএল অভিষেক হয় লিটনের। বাংলাদেশি এই ওপেনার একমাত্র…

Read More

স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) আসন থেকে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মুহম্মদ শফিকুর রহমান,এমপি। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে পুনরায় মনোনয়ন পাওয়ার খবরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে মুহম্মদ শফিকুর রহমান এমপির শতশত সমর্থক মিছিলের মাধ্যমে তাকে অভিবাদন জানায়। তার নির্বাচনী এলাকা ফরিদগঞ্জ, চাঁদপুরসহ সারা দেশের সাংবাদিকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন থেকে একমাত্র পেশাদার সাংবাদিক হিসেবে মুহম্মদ শফিকুর রহমান নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ…

Read More

নিজস্ব সংবাদদাতা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি। এর আগে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশির ভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে আজ সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় শেখ হাসিনা মনোনয়প্রত্যাশীদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।…

Read More