Author: Daily Dhaka Press

কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর রূপনগর এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে তাকওয়া পরিবহন নামের দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে সাড়ে দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সামনে সারাদিনের কাজ শেষে তাকওয়া পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে রেখে বাড়িতে চলে যান ওই গাড়ির চালক রাসেল মিয়া। ভোর সাড়ে তিনটার দিকে অজ্ঞাতনামা ৬ থেকে ৮ জন যুবক দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে সম্পূর্ণ গাড়িটি পুড়ে যায়। তবে গাড়িটিতে কেউ না থাকায় কোনো…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‌‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে ওই ট্রেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ সময় বগিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া। তিনি জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ওই ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রেনের তিনটি বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায়…

Read More

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি। বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাইয়ের তারিখ ১ থেকে ৪ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। সংবিধানের অনুচ্ছেদ ১২৩ দফা (৩) উপদফা (ক)-এর বরাতে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন সিইসি। এর আগে বিকেলে তফসিল নিয়ে ২৬তম কমিশন বৈঠকে বসেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

Read More

চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের মীরসরাইয়ে একসাথে তিন সন্তানের জন্মে বাবা-মা দিনমজুর মো: শাহাব উদ্দিন ও রিমা আক্তার দম্পতি।

Read More

সৈয়দ মনির আহমদ, ফেনী : প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য (সাবেক) আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, দেশের মন্ত্রী বা এমপি হওয়ার লালসা নেই, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কর্মী, এটাই সৌভাগ্যের ব্যাপার। আমাদের নেত্রী সকল ভয়ভীতি উপেক্ষা করে সোনার বাংলা বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি এখন ১৬ কোটি মানুষের নেত্রী, এশিয়ার লৌহ মানবি, সাহসি নেত্রী, উন্নয়নের নেত্রী ও মানবতার নেত্রী। আমরা সেই নেত্রীর কর্মী। বুধবার বিকালে ছাগলনাইয়া জিরোপয়েন্টে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। নাসিম চৌধুরী বলেন, গত ১৫ বছরে দৃশ্যমান উন্নয়ন অনেক হয়েছে, জনগনের…

Read More

চট্টগ্রাম থেকে : আধুনিক শিক্ষা কার্যক্রমের গতিশীলতায় দক্ষ মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রোটারি ক্লাব অব চট্টগ্রাম অ্যারিস্টোক্রেট ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আজ ১৪ নভেম্বর এই সমঝোতা চুক্তিতে রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেটের পক্ষে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাঈকা সেফা ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের পক্ষে প্রতিষ্ঠানের সভাপতি ইন্দু নন্দন দত্ত ও প্রিন্সিপাল রুমা মজুমদার। এ সমঝোতার ভিত্তিতে শিক্ষার্থীদের স্মার্ট লাইব্রেরি ব্যবহার, নিরাপদ জলপান, স্বাস্থ্য-পরিচ্ছন্নতা, স্যানিটেশন ইত্যাদি প্রদানের জন্য উভয় প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। এই সমঝোতা প্রযুক্তিগত অগ্রগতি এবং তরুণ শিক্ষার্থীদের অগ্রগতি নিশ্চিত করা, ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী নাগরিক তৈরি করতে ভূমিকা রাখবে। শুরু…

Read More

চট্টগ্রাম থেকে : সরকার পতন অন্দোলনের নাম করে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের নামে অরাজকতা, সন্ত্রাসবাদ ও সহিংসতা ঠেকাতে শান্তি ও উন্নয়ন সমাবেশের মাধ্যমে চট্টগ্রামের রাজপথে অবস্থান নেয় চট্টগ্রাম মহানগর যুবলীগ। বুধবার (১৫ই নভেম্বর) চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে সহিংসতা ঠেকাতে কর্ণেলহাট পয়েন্টকে কেন্দ্র করে নগরীর একাংশে অবস্থান নেয় নগর যুবলীগের নেতৃবৃন্দ। উক্ত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ❝জননেত্রীর নেতৃত্বে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ,…

Read More

চট্টগ্রাম থেকে : পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের চতুর্থ মহামান্য সংঘরাজ এটিএন বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ লি. কর্তৃক সাদামনের মানুষ উপাধিপ্রাপ্ত, মায়ানমার সরকার কর্তৃক অগ্রমহাপণ্ডিত উপাধিপ্রাপ্ত, বহু সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের রূপকার-প্রতিষ্ঠাতা, কাচালং শিশু সধনের প্রতিষ্ঠাতা পরিচালক মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ সদ্যপ্রয়াত ভদন্ত তিলোকানন্দ মহাথের’র মরদেহ পেটিকাবদ্ধকরণ অনুষ্ঠান আজ ১৫ নভেম্বর ২০২৩ বুধবার দিনব্যাপী ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠান মালার মধ্যদিয়ে রাঙ্গামাটি জেলাধীন মারিশ্যা মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় অনুষ্ঠিত প্রথম অধিবেশনে অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য বৌদ্ধ মিশনের পরিচালক ভদন্ত সুমনালংকার মহাথের। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও রাঙ্গামাটি…

Read More

চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে ফোরামের চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার ব্যারিস্টার মনোয়ার হোসেন এর নেতৃত্বে কালুরঘাট সেতুর পশ্চিম কুলে পূর্ব ঘোষিত মহাসমাবেশের কর্মসুচীকে বাতিল করে আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনার প্রেক্ষিতে মহাসমাবেশের পরিবর্তে নতুন কালুরঘাট সেতু বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ নভেম্বর ২০২৩ শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত গোলটেবিল বৈঠকে কালুরঘাট সেতু বাস্তবায়নের দাবীতে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, মহাসচিব কামাল উদ্দিন ও সমন্বয়কারী স.ম জিয়াউর রহমান।

Read More

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আজ বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড তাদের একাদশ অপরিবর্তিত রেখেছে। ঘরের মাঠের বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। গ্রুপ পর্বে ৯ ম্যাচের সবকটিতে জিতেছে রোহিত শর্মার দল। আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারা দলটি সবার আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। অপরদিকে কিছুটা ট্র্যাকের বাইরে থাকা নিউজিল্যান্ড আবার ফর্মে ফিরেছে। নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচীন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, মার্ক চ্যাপম্যান, টিম…

Read More