Author: Daily Dhaka Press

নিজস্ব সংবাদদাতা: বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষিত কার্প-জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী ঘেঁষে গড়ে উঠে অবৈধ ইটের ভাটা। সারাবছর হালদা মা মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার যান্ত্রিক নৌযান চলাচল নিষিদ্ধি থাকলেও মানছে না হালদার তীরে গড়ে উঠা ইটভাটার মালিকরা। নিষেধাজ্ঞা অমান্য করে হালদায় জেগে উঠা চরের মাটি কেটে যান্ত্রিক নৌযানে পরিবহন করে ভাটায় এনে স্তুপ করে ইট তৈরির জন্য। জানা যায়, হালদা নদীকে দূষণমুক্ত রাখতে গত ২০২১ সালে অভিযান চালিয়ে নোয়াপাড়া এ.আলী নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। গত বছর থেকে এই ইটভাটা ফের চালু করেছে। এ ইটভাটা আবারও চালুর জন্য হালদা থেকে মাটি এনে স্তূপ করা…

Read More

মো: মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সটির চালক আব্দুল খালেক (৩২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বিজয়নগর উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটিতে চালক একাই ছিলেন। নিহত আব্দুল খালেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে। খাতিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক সিলেট-গামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে আর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ…

Read More

ময়মনসিংহ প্রতিনিধি  জুয়েল মিয়া (নাদিম ) :  ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলারোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর )দুপুর দেড়টায় উপজেলার ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর নামক স্থানে। নিহতরা হলেন ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের পূরাননগর গ্রামের আশরাফ আলীর ছেলে মুরাদ মিয়া(৪০) এবং একই গ্রামের মোহাম্মদ আলী (৬০)। জানা গেছে, ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর নামক স্থানে দুপুর দেড়টায় ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী মোটরসাইকেলের সাথে তারাকান্দা থেকে ময়মনসিংহগামী সিএনজির মধ্যকার সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ঐ দুইজন নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান,দূর্ঘটনাটি সংগঠনের পর থানা পুলিশের সহায়তায় লাশগুলোসহ সিএনজি ও…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটর ডাকা হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা মিছিল করতে গেলে বাধা দেয় আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে । তারপর তাঁরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন। এর আগে বেলা ১১ টার দিকে বিশ্বদ্যালয়ের প্রধান ফটক থেকে জয় বাংলা গেইট পর্যন্ত মিছিল করতে বের হলে পুলিশ বাঁধা দেয় তাদের। কিছুক্ষণ বাকবিতন্ডা হলে পরে সেখানেই মানববন্ধন করতে বাধ্য হয় তারা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা- কর্মীরাদেরও সেখানে অবস্থান করতে দেখা যায়। জাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক…

Read More

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের চকরিয়ায় মিনিট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ডা. সৈয়দুল ওমাম (২৮)। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিভিলা এলাকার চৌধুরীপাড়া গ্রামের শাহাজাহান চৌধুরীর ছেলে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে কর্মরত ছিলেন তিনি। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রামের লোহাগাড়া থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস কক্সবাজার যাচ্ছিল। চট্টগ্রামগামী একটি মিনিট্রাক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী চিকিৎসক সৈয়দুল ওমাম নিহত…

Read More

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় অন্তত ৫০ জন নিহত ও আহত হয়েছেন আরও অনেকেই। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা। খবর আলজাজিরার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-সাবরাহ এলাকার একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশুর প্রাণ গেছে। চলমান সংঘাতের সূত্রপাত গত ৭ অক্টোবর। ওই দিন ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পর পরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। গাজা উপত্যকায়…

Read More

অনলাইন ডেস্ক : পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। বৃষ্টি অথবা ভারি বৃষ্টিসহ উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। বুধবার মধ্যরাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে এগোতে ও ঘনীভূত…

Read More

বিনোদন ডেস্ক : শিশুশিল্পী সিমরিন লুবাবাকে সোশ্যাল মিডিয়ায় সরব দেখা যায়। এই শিশুশিল্পীকে নিয়ে কম বেশি আলোচনা-সমালোচনা চলতেই থাকে। এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করল লুবাবা ও মা-বাবা। সামাজিক যোগাযোগের মাধ্যমে সেসব ছবি এসেছে। লুবাবার মা জানিয়েছেন, বুধবার দুপুরে ডিবি কার্যালয়ে যান তারা। এ সময় ডিবিপ্রধান হারুনের সঙ্গে দেখা করেন। কেন ডিবি কার্যালয়ে যাওয়া? জবাবে লুবাবার মা বলেন, তেমন কিছু না। এমনি এসেছিলাম। এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম হারুন ভাইয়ের সঙ্গে দেখা করে যাই। তবে জানা গেছে, এরই মধ্যে ফেসবুকে লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে।…

Read More

চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ দানোত্তম কঠিন চীবর দান আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সারাদিন ব্যাপি অনুষ্ঠান এর মধ্যে রয়েছে সকাল বেলা বিশ্ব শান্তি কামনায় ত্রিপিটক থেকে সুত্রপাট, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহন ও বিদর্শন বিহারের প্রয়াত দায়ক দায়িকা ও উপাসক উপাসিকাদের পারলৌকিক সদগতি কামনায় অষ্টপরিস্কার সহ সংঘদান । দুপুর দুই ঘটিকায় শুরু হবে মূল অনুষ্টান ধর্মসভা ও কঠিন চীবর দান। এতে সভাপতির আসন গ্রহন করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

Read More

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে ফোন হ্যাকিং একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেননা, প্রয়োজনীয় সব তথ্যই এখন আমরা সংরক্ষণ করে রাখছি আমাদের পারসোনাল মোবাইল ফোনে। মোবাইল হ্যাক হলে সব তথ্য তো হারাবেনই, সেই সঙ্গে সব তথ্য চলে যাবে অন্যের হাতে। তাই ফোন হ্যাকিং কী এবং কী কী লক্ষণ দেখে সহজেই বুঝবেন আপনার ফোনটি হ্যাক হয়েছে, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের আয়োজনে। ফোন হ্যাকিং হলো এমন প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ফোনের সব সংরক্ষিত তথ্যসহ ফোনের সব নিয়ন্ত্রণ চলে যাবে আরেকজনের কাছে। মোবাইল হ্যাক হলে বোঝার আগেই আপনার মোবাইল ফোনের ক্যামেরা সিস্টেম চালু হয়ে তার ভিডিও চলে যাবে অন্য আরেকজনের…

Read More