Author: Daily Dhaka Press

মোস্তাফিজুর রহমান মোস্তাক: কেরাণীগঞ্জে ২০২৩সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় তিন শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন কেরাণীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ ৮ নভেম্বর বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংসদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে এসময় নসরুল হামিদ বিপু বলেন, আগামীর নেতৃত্ব ও দেশ গড়ার কারিগর হবে আজকের জিপিএ ৫ প্রাপ্ত এসকল মেধাবী শিক্ষার্থীরা। তিনি বলেন,তোমরা কেরানীগঞ্জ উপজেলার শিক্ষিত ও দেশের সম্মান উজ্জ্বল করবে। তবে এর সকল অবদান তাদের পিতা-মাতা…

Read More

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থানের মধ্যেও নভেম্বরের দ্বিতীয়ার্ধে দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরিবেশ রয়েছে বলে মনে করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, সম্পূর্ণরূপে তপশিল ঘোষণা করার মতো অবস্থান রয়েছে এবং নির্বাচন কমিশন সংবিধানের আওতায় যে সময়সীমা রয়েছে, তার ভেতরে নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী তপশিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই সাক্ষাতের সূচি রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি…

Read More

জাবি প্রতিনিধি: বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু ক্রীড়া সেবাকল্যাণ ফাউন্ডেশন কতৃক প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৪ জন ক্রীড়াবিদকে ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে। গতকাল (৭ নভেম্বর) জাতীয় ক্রীড়া কাউন্সিলের অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০০০ জন ক্রীড়াবিদকে এ বৃত্তির আওতায় আনা হয়।এতে এ্যাথলেটিকস্ ইভেন্টে মোঃ রাসেল মাহমুদ, মোছাঃ ফাতেমা তুজ জহুরা, মোছাঃ ছাবিকুন নাহার, তানজিনা আক্তার শর্মী, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ সিফাত ফারহান সানি, আব্দুরাহ বিন আহমেদ ও ব্যাডমিন্টনে শাজনীন ইসলামকে এ বৃত্তি প্রদান করা হয়।…

Read More

ধামরাই( ঢাকা) প্রতিনিধি: বিএনপি জামাতের তৃতীয় দফায় ডাকা অবরোধের বিরুদ্ধে ঢাকার ধামরাইয়ে পৌর যুবলীগ ও উপজেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল বের করা হয়। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ধামরাই থানা বাসস্ট্যান্ডের ঢাকা আরিচা মহাসড়কে মোটরসাইকেল সাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের নেতৃত্বে বিএনপি জামাতের তৃতীয় দফায় ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। বিএনপি জামাতের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে থানা বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে বারবারিয়ার দিকে চলে যায়। বিএনপি জামাতের ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তার নিশ্চিত…

Read More

জাবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ডাকা অবরোধ সমর্থন করে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৮ নভেম্বর) সকাল দশটায় ঢাকা আরিচা-মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেইটে গিয়ে শেষ হয়। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায় ও দেশব্যাপী চলমান গণগ্রেফতার বন্ধ ও রাজবন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের…

Read More

অনলাইন ডেস্ক : দুর্নীতির অভিযোগে নিজের চিফ অব স্টাফ গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টা পর পদত্যাগ করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। একটি লিথিয়াম উত্তোলন ও হাইড্রোজেন প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী আন্তোনিওর চিফ অব স্টাফকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী কস্তার বিরুদ্ধেও তদন্ত শুরু করার ঘোষণা দেয় প্রসিকিউটর অফিস। এর পর প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসার সঙ্গে দেখা করে মঙ্গলবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আন্তোনিও কস্তা। তবে পদত্যাগ করার আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ৬২ বছর বয়সি কস্তা। তিনি বলেন, ‘আমি বিচারব্যবস্থাকে পুরোপুরি বিশ্বাস করি। যদি সন্দেহজনক…

Read More

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে কঠিন সময় পার করছে ইংল্যান্ড। ফেভারিটের তকমা নিয়ে আসর শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা হেরেছে সাত ম্যাচের ছয়টিতেই। ভারতে পুনের একানা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। খেলা শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুর আড়াইটাই। ইতোপূর্বে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে দলটি, আশঙ্কা আছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়া নিয়েও। আসন্ন এ টুর্নামেন্টে খেলার টিকিট নিশ্চিত করতেই আজ মাঠে নামবে ইংলিশরা যেখানে তাদের প্রতিপক্ষ এক যুগ পর বিশ্বমঞ্চে খেলতে আসা নেদারল্যান্ডস। আসন্ন টুর্নামেন্টে জায়গা নিশ্চিতে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে বেন স্টোকসদের এক ধাপ উপড়ে নয় নম্বরে…

Read More

অনলাইন ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালেন্ট দাবি করেছেন, তাদের সেনারা এখন গাজার কেন্দ্রে অবস্থান করছে। তিনি আরও দাবি করেছেন, ইসরাইলি সেনারা স্থল, বিমান এবং সমুদ্রপথে একসঙ্গে হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে— এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, তাদের সেনারা গাজা সিটির ভেতরে অভিযান চালাচ্ছে। লোকজনকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আহ্বানও জানান নেতানিয়াহু। এদিকে গাজার হামাসনিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় ১০ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে চার হাজারের বেশিই শিশু। অন্যদিকে ইসরাইলের দাবি, হামাসের হামলায় ১৪০০ মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে হামাসের হাতে জিম্মি…

Read More

* পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি প্রতিনিধি, গাজীপুর : পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত পোশাকশ্রমিকের নাম আঞ্জুয়ারা খাতুন (৩০)। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চর নাটিপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী। কোনাবাড়ীর ইসলাম গার্মেন্টসে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন তিনি। আঞ্জুয়ারার মৃত্যুর তথ্য আজ বেলা সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন। এর আগে আজ…

Read More

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:  জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী প্রকাশ্যে পিটুনির হুমকি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে। বলেছেন, ‘পিটার হাস্ বলেছে এখানে সুষ্ঠু নির্বাচন হবে। এই পিটার হাস্, আমরা খাই পাঁচ আঙ্গুলের ভাত। আর তুই খাস ফিডার। তুই হলি বিএনপি’র ভগবান। আর তোরে এমন পিটুনি দেবো…। বাঙালি কি ফাজিল তা তো জানোস না। তোরা বিএনপি-জামায়াতের ভগবান হতে পারবি। তবে আমাদের একটি… ছিঁড়তে পারবি না।’ সোমবার চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত হরতাল-অবরোধ বিরোধী সমাবেশে চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী মার্কিন রাষ্ট্রদূতকে পিটুনি দেয়ার হুমকিসহ তাকে বিভিন্নভাবে তাচ্ছিল্য করেন। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট জো…

Read More