Author: Daily Dhaka Press

ডেস্ক রিপোর্ট : দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি। স্বপ্ন কর্তৃপক্ষ আরও জানান, ১০ ও ১১ নভেম্বর (শুক্রবার ও শনিবার) বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকরা কিনতে পারবেন।  পণ্যের নাম খোলা বাজারের দাম স্বপ্নতে পাওয়া যাবে ভ্যাটসহ  সাশ্রয় (প্রায়) ডিম  ১১.৫০-১২.৫০ টাকা (প্রতি পিস) ১০ টাকা প্রতি পিস ( ভ্যাট নেই) ১৮-৩০ টাকা           (  প্রতি ডজনে) আলু  ৪৫-৫০ টাকা  ৩৬ টাকা  (ভ্যাট নেই) ৯-১৪ টাকা  ( প্রতি কেজিতে) স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০…

Read More

অনলাইন ডেস্ক : চিকিৎসাবিজ্ঞানের উন্নতিতে কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে চোখের আলো ফিরে পাওয়া এখন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। এবার আরেক ধাপ এগিয়ে বিশ্বে প্রথমবারের মতো পুরো চক্ষু প্রতিস্থাপন সম্পন্ন করেছেন নিউইয়র্কের চিকিৎসকরা। যাকে চক্ষু দেওয়া হয়েছে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন কি না তা এখনো নিশ্চিত নয়। তবে চিকিৎসকরা বলছেন, দান করা চোখটি সুস্থ দেখাচ্ছে। দৃষ্টি পুনরুদ্ধারের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানকে আরেক ধাপ সামনে এগিয়ে নেবে এই ঘটনা। খবর বিবিসির। যিনি চক্ষু দান করেছেন তিনি ৩০ বছর বয়সী এক পুরুষ। চক্ষু পাওয়া ব্যক্তির নাম অ্যারন জেমস। তিনি আরকানসাসের হাই-ভোল্টেজ ইউটিলিটি লাইনের একজন কর্মী। ২০২১ সালে ভুলবশত ৭২শ ভোল্টের তারের স্পর্শে তার মুখমণ্ডলের বেশিরভাগ…

Read More

নিজস্ব সংবাদদাতা : ভারতের নয়াদিল্লিতে আজ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের টু প্লাস টু বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ওই বৈঠকে যোগ দেবেন। তবে ব্লিঙ্কেনের আসার আগেই সেখানে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পিটার হাসের উপস্থিতিতে আলোচনায় বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যু প্রধান্য পাবে বলে মনে করছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস যুক্তরাষ্ট্রের মন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত থাকবেন। একটি সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৪ সালের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব লক্ষ…

Read More

নিজস্ব সংবাদদাতা : ২০২৪ সালের হজ্বে যেতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার ২০২৪ সালের হজের নিবন্ধন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮…

Read More

ডেস্ক রিপোর্ট : বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর নাম বেলা হাদিদ! অন্তত গ্রিক গণিতবিদ্যার বিচারে তাই বলে। সম্প্রতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ডস’-এ সবচেয়ে নিখুঁত মুখশ্রীর অধিকারী হয়েছেন এ সুপার মডেল। ‘গোল্ডেন রেশিও’ হচ্ছে একটি প্রাচীন গ্রিক পদ্ধতি। গ্রিক পণ্ডিতরা সৌন্দর্যের সংজ্ঞায় গাণিতিক ফর্মুলা ব্যবহার করে মুখের বিভিন্ন অংশের অনুপাত নির্ধারণ করেছেন। সেই হিসাবেই পৃথিবীর সব সুন্দরীদের টেক্কা দিয়েছেন বেলা হাদিদ। ‘গোল্ডেন রেশিও’ অনুযায়ী ২৩ বছর বয়সী বেলার মুখমণ্ডল ৯৪ দশমিক ৩৫ শতাংশ নিখুঁত। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ডস’ নিয়মে পপতারকা বিয়ন্সে রয়েছেন দ্বিতীয় স্থানে। তার…

Read More

জাবি প্রতিনিধি : যৌন নিপীড়নে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে গঠিত স্ট্রাকচার্ড কমিটির কার্যক্রম বেগবান ও অভিযুক্তের শাস্তি নিশ্চিত করাসহ চারদফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃস্পতিবার (০৯ নভেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়া আগামী সিন্ডিকেট সভায় এসব দাবী উত্থাপিত না হলে ঐদিন অবস্থান কর্মসূচি পালন করাসহ লাগাতার আন্দোলনের হুশিয়ারি জানান তারা। তাদের অন্য দাবিগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাংবাদিক আসিফ আল মামুনকে মারধরের ঘটনায় জড়িতদের বিচার করা, দ্রুত মাস্টারপ্ল্যান প্রণয়ন করে খায়েশ মত গাছ কাটা বন্ধ…

Read More

জাবি প্রতিনিধি : সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা চলমান হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে জয়বাংলা গেইট (প্রান্তিক গেইট) হয়ে চৌরঙ্গী এলাকায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন বলেন, “বিএনপি-জামায়াতের সকল অপচেষ্টা রুখে দিতে ছাত্রলীগ রাজপথে সদা জাগ্রত আছে। বিএনপি অবরোধের নামে যে সহিংসতা চালিয়েছে, তার কারণে দেশের মানুষ তাদের সাথে নেই। তারা অবরোধের নামে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নস্যাৎ করার চেষ্টা করলে রাজপথে মোকাবেলা…

Read More

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ডিইউজে’র চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর ) জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাইকোর্টের সামনে কদম পোয়ারা, তোপখানা রোড, পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। ডিইউজে’র সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের উপস্থাপনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, ডিইউজে’র সাবেক সভাপতি কাদের গনি চৌধুরী, ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সহ সভাপতি রাশেদুল হক,…

Read More

ঢাবি প্রতিনিধি : বিশ্বের ১৬টি দেশে ১৩০টি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩২২জন শিক্ষক উচ্চশিক্ষা গ্রহণ করছেন। ঢাবির নবনিযুক্ত ২৯তম ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে অধ্যয়নরত ঢাবি শিক্ষকরা। গত সোমবার সন্ধ্যায় বিদেশে শিক্ষা ও গবেষণায় নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্লাটফর্ম ‘ঢাকা ইউনিভার্সিটি ওভারসিজ টিচার্স কমিউনিটি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিদেশে অধ্যায়ন ও গবেষণারত শিক্ষকরা নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক…

Read More

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী জাহিদ হাসানের চিকিৎসা বাবদ ৫২ হাজার টাকা অনুদান দিয়েছে জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকা।  গত শনিবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কার্যালয়ে এসোসিয়েশনের পক্ষে ডীন অধ্যাপক বশির আহমেদ পরিবারের কাছে চেক হস্তান্তর করেন। এসময় জাহিদের পক্ষে তার বন্ধু মুন্না চেক গ্রহণ করেন। তিনি বলেন, “ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়ার পরামর্শ দেন। আমরা এ মাসে ভারতে যাব। ইতোমধ্যে ছয় মাসের ভিসা পেয়েছি৷ সেখানে চিকিৎসকের পরামর্শে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো৷ ভাইয়ার চিকিৎসার টাকা সংগ্রহের জন্য এলামনাই এসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ…

Read More