Author: Daily Dhaka Press

জাবি প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসংযোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সোমবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের লিফলেট বিতরণ করেন তারা। লিফলেটে নেতৃবৃন্দ জানান, গণ-মানুষের ভোট ও ভাতের অধিকার হরণকারী সরকারের রক্তচক্ষু ও জুলুম উপেক্ষা করে যে সব সাহসী মুক্তিকামী জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন তাঁদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে সিপাহি-জনতা বন্দী অবস্থা থেকে তৎকালীন…

Read More

নিজস্ব প্রতিবেদক : কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদের ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে।  ৬ই নভেম্বর সোমবার বিকেলে আগানগর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সনদপএ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদ পত্র বিতরন করেন। এসময় মোঃ রিয়ান হোসেন ইফাত সহ ১৬জন শিক্ষার্থী প্রশিক্ষণ শেষ করেছে। তাদের কে সনদ পএ প্রদান করা হয়। যাহরা উক্ত ডিজিটাল সেন্টারে দীর্ঘ তিন মাস প্রশিক্ষণ শেষে সফলতার সহিত উত্তীর্ণ হন। আগানগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো.শাহাবউদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব মো.রনি মিয়া, ইউনিয়ন…

Read More

খেলা ডেস্ক : অ্যাঞ্জেলো ম্যাথুসের লেগ সাইডের বলে চার। বাংলাদেশের ৩ উইকেটের জয় নিশ্চিত হয়েছে তাতে। খাতা-কলমে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কাও। এ জয়ে পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কাকে টপকে সাতে উঠে এসেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেতে গেলে থাকতে হবে শীর্ষ আটের মধ্যে। দুই দলেরই বাকি একটি করে ম্যাচ। ২৮০ রানের লক্ষ্যে ৪১ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও সাকিব ও নাজমুলের ১৬৯ রানের জুটিতে বাংলাদেশ এগিয়ে গেছে অনেকখানি। দিল্লিতে শিশিরের প্রভাব ছিল ভালোভাবেই, সে অর্থে বাংলাদেশের টসে জিতে সিদ্ধান্তটা ছিল ভালো। শেষ দিকে গুচ্ছাকারে কয়েকটি উইকেট হারালেও বাংলাদেশ পথ হারায়নি। নেট রান রেটে শ্রীলঙ্কাকে টপকে যাওয়ার ব্যাপার ছিল, বাংলাদেশ সফল তাতেও।…

Read More

খেলা ডেস্ক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার বিশ্বকাপ খেলার প্রথম ইনিংসের সময় অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইম আউট’ করা হয়েছে। সাদিরা সামারাবিক্রমাকে আউট করার পর ম্যাথুস স্ট্রাইক করার জন্য প্রস্তুত ছিলেন যখন তার হেলমেটের স্ট্র্যাপ ভেঙে যায়। তিনি একটি নতুন হেলমেটের জন্য ডাগআউটের দিকে ইঙ্গিত করেছিলেন কিন্তু প্রতিপক্ষের অধিনায়ক সাকিব আল হাসানের সাথে পরামর্শ করেননি, যিনি অনফিল্ড আম্পায়ারের কাছে “টাইম আউট” করার জন্য সফলভাবে আবেদন করেছিলেন। বিশ্বকাপের জন্য আইসিসি খেলার শর্তানুযায়ী, আগত ব্যাটারকে আউট হওয়ার বা ব্যাটার অবসর নেওয়ার ২ মিনিটের মধ্যে “বল গ্রহণের জন্য প্রস্তুত” থাকতে হবে। এই নিয়মটি ওয়ানডে ক্রিকেটে ২০২৩ সালের জুন থেকে চালু রয়েছে। টেস্টের জন্য সংশ্লিষ্ট সময়সীমা…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি : কানাডার ইউনাইটেড ন্যাশনস্ ইউনিভার্সিটিতে সিনিয়র রিসার্চ ফেলো মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধ্যাপক ইসলাম কানাডার ইউনাইটেড ন্যাশনস্ ইউনিভার্সিটি কর্তৃক দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অ্যানালিটিক্স বিষয়ক শিক্ষা, গবেষণা এবং জ্ঞান বিস্তারে ভূমিকা পালন করার জন্য সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে মনোনীত হয়েছেন। অধ্যাপক ইসলামের এ সাফল্যে অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, শিক্ষা-গবেষণা এবং…

Read More

অনলাইন ডেস্ক: নেপালে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। একইসঙ্গে ভারত ও চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত। গুগল আর্থ বলছে, সোমবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৬ মিনিটে সংগঠিত ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের পেইন্ক শহর থেকে ছয় কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, গত শুক্রবার নেপালের দুর্গম অঞ্চলে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৩২ জন নিহত হয়েছে। হিমালয় পর্বতমালা অধ্যুষিত দেশটির পশ্চিমাঞ্চলে দিনগত রাতে সৃষ্টি হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১৮ কলোমিটার গভীরে। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ…

Read More

ধামরাই( ঢাকা) প্রতিনিধি: বিএনপি জামাতের ডাকা অবরোধে সাড়া দেয় নি সাধারণ জনগণ। দূরপাল্লার যানবাহন ছাড়া সব ধরনের যানচলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ জনগণের জান মালের নিরাপত্তার জন্য রাস্তার প্রতিটি বাসস্ট্যান্ডেই পুলিশ পাহারায় দেখা যায়। সাথে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের। বিএনপি জামাতের ডাকা অবরোধে কোন ধরনের নাশকতা যেন বিএনপি জামাতের কর্মীরা না ঘটাতে পারে সেই জন্য রাস্তায় সকাল থেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন ও পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। সোমবার (৬ নভেম্বর) সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা…

Read More

জাবি প্রতিনিধি : যৌন নিপীড়নে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির শাস্তির দাবি জানিয়েছেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। সোমবার (০৬ নভেম্বর) বিকালে সংগঠটির জাবি সংসদের সদস্য তানজিম আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তি দিতে বিলম্ব করছে। বরং শিক্ষক জনি অদৃশ্য ক্ষমতাবলে এখনো নিজ বিভাগে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন, যা শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে। এতে বলা হয়, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ে গঠিত কমিটির নানা টালবাহানার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্ট্রাকচার্ড কমিটি গঠন করতে বাধ্য…

Read More

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষে ২৪ ঘণ্টা বিরতির পর আবারও ৪৮ ঘণ্টা অবরোধ ডেকেছে বিএনপি। আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে তৃতীয় দফার এই অবরোধ। আজ সোমবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক কিছু কিছু দল এরই মধ্যে সামনের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ সোমবার এক বিবৃতিতে বলেন, ‘বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’ দেশবাসীর প্রতি নিজ নিজ এলাকায়…

Read More

ময়মনসিংহ প্রতিনিধি  জুয়েল মিয়া: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার ৬ গুণ শিশু ভর্তি, ৩৬ দিনে মৃত্যু ৮২। শীত শুরু না হতেই ময়মনসিংহে বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। এ সময়টাতে নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের নানা রোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত শয্যার বিপরীতে রোগী ভর্তি থাকছে প্রায় ছয়গুণ। মেঝে, বারান্দা, এমনকি লিফটের সামনেও বিছানা পেতেছেন রোগীর স্বজনরা। ফলে উপযুক্ত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক-নার্স। ময়মনসিংহ বিভাগসহ আশপাশের অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এ হাসপাতালের ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের তিনটি ইউনিট শিশুদের চিকিৎসার জন্য নির্ধারিত। শিশু ওয়ার্ডের পরিসংখ্যান অনুযায়ী, দুটি…

Read More