Author: Daily Dhaka Press

কক্সবাজার প্রতিনিধি : দোহাজারী থেকে কক্সবাজার নবনির্মিত রেললাইন ১১ নভেম্বর উদ্বোধন করার কথা রয়েছে । তবে এর আগে, পরীক্ষামূলক ট্রেন চলবে ৭ নভেম্বর। রেললাইন উদ্বোধনের দিন আগামী ১১ নভেম্বর কক্সবাজারে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব তথ্য নিশ্চিত করেছেন রেললাইনের প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন। তিনি বলেন, ১১ নভেম্বর প্রধানমন্ত্রী সমাবেশের পর কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনের পাশাপাশি রেললাইন উদ্বোধন করবেন। এর আগে, ৭ নভেম্বর রেলমন্ত্রী মো. নূরুল ইসলামের উপস্থিতিতে নতুন রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলবে। ট্রায়াল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আসবে। বাণিজ্যিকভাবে কখন এই রেললাইনে ট্রেন চালু হবে জানতে চাইলে তিনি বলেন, বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।…

Read More

ডেস্ক রিপোর্ট : পোশাকশিল্পের জন্য দুঃসংবাদ! দেশে দেশে বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানা ব্র্যান্ডের পোশাক। ‘স্বাস্থ্যঝুঁকির’ অজুহাতে এসব পোশাক বিক্রি বন্ধ করতে বাধ্য করা হচ্ছে বিক্রেতাদের। চলতি বছর যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশে এ ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে কানাডায়। দেশটির সরকার বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া জর্জ ব্র্যান্ডের ২ লাখ ১৬ হাজারের বেশি পোশাক ক্রেতাদের কাছ থেকে ফেরত নিতে বলেছে বৈশ্বিক চেইনশপ ওয়ালমার্টকে। এসব পোশাকের ব্যাপারে কানাডার স্বাস্থ্য বিভাগ তাদের ওয়েবসাইটে বলেছে, জর্জ ব্র্যান্ডের রাতে পরার পোশাকের জিপারের বর্ধিতাংশ ভেঙে যেতে পারে এবং পায়ের ও গলার গ্রিপ বারবার ধোয়ার ফলে চেপে যেতে পারে, যা ওই পোশাক…

Read More

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এলিফ্যান্ট রোডে যাত্রীবাহী, নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সামনে এবং যাত্রাবাড়ীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে টায় বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সন্ধ্যার পর আমাদের কাছে এলিফেন্ট রোড ও নিউমার্কেট এবং সায়দাবাদ এলাকায় পৃথক তিনটি স্থানে অগ্নিসংযোগের সংবাদ আসে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আবার ৭ টা ৩৫ মিনিটের…

Read More

আন্তর্জাতিক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে আজ শনিবার ইসলামাবাদের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তার স্ত্রী হিবা ফাওয়াদ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন। এরপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তার স্ত্রী হিবা ফাওয়াদ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন তিনি বলেছেন, পুলিশ ও সাদা পোশাকের লোকজন তার স্বামীকে তুলে নিয়ে গেছে। কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে তারা কিছু বলেননি। তার স্বামীকে গ্রেপ্তারের এ তথ্য এক্সে নিশ্চিত করেছেন হিবা। তিনি লিখেছেন, ফাওয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাত স্থানে। পুলিশি সূত্রমতে, ফাওয়াদ চৌধুরীকে আবপাড়া পুলিশ…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জামাতার বিরুদ্ধে শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোররাতে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হাফিজুর রহমান (৬৫)। তিনি চম্পকনগর ইউনিয়নের নুরপর গ্রামের মৃত মো. গুলু রহমানের ছেলে। অভিযুক্ত জামাতার নাম শামীম মিয়া। তিনি পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে মেয়ের জামাতা শামীম মিয়া পলাতক রয়েছেন।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর পূর্বে হাফিজুর রহমানের মেয়ে নাহিদা আক্তারের সাথে পারিবারিক ভাবে শামীম মিয়ার বিবাহ হয়। নাহিদা আক্তার ও শামীম মিয়ার দাম্পত্য জীবনে ২ বছরের একটি শিশু সন্তান আছে। পারিবারিক নানান বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে…

Read More

জাবি প্রতিনিধি : ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) ম্যানেজমেন্ট বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আরিফ সানাকে সভাপতি এবং নৃবিজ্ঞান বিভাগের একই ব্যাচের ফাওজুল কবিরকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য আংশিক ১৬ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি জহিরুল ইসলাম, জীবন আহমেদ । যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শান্ত। সাংগঠনিক সম্পাদক আবু রুম্মান, উপ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের। দপ্তর সম্পাদক আয়শা সিদ্দিকা…

Read More

জাবি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হল, অনুষদ ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে আইসিটি ল্যাব স্থাপন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সমঝোতা স্মারক চুক্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক মোস্তফা কামাল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আইআইটি’র পরিচালক অধ্যাপক এম শামীম কায়সার বলেন, “এ সমঝোতা স্মারক চুক্তির ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল, অনুষদ ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং গ্রন্থাগারে…

Read More

ইউএনবি : রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহুল প্রত্যাশিত মেট্রোরেল সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এই অংশের কার্যক্রম উপলক্ষে মেট্রোরেলের আগারগাঁও স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন। এর ফলে দেশের প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সেবা চালু হবে। এর আগে গত ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রাথমিকভাবে আগারগাঁও-মতিঝিল অংশে তিনটি স্টেশন— ফার্মগেট, সচিবালয় ও মতিঝিলে মেট্রোরেল চার ঘণ্টা চলবে। বাকি স্টেশনগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। এম এ এন সিদ্দিক বলেন, তিনি এমআরটি নর্দার্ন…

Read More

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় ট্রাক-টমটম মুখোমুখি সংঘর্ষে ট্রাকের নিচে চাপা পড়ে ঝুমুর বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর পৌনে একটার দিকে চিরিঙ্গা-মানিকপুর সড়কের পুলেরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝুমুর বেগম উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার কামাল উদ্দিনের স্ত্রী। কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবউদ্দিন বলেন, চিরিঙ্গা থেকে ব্যাটারী চালিত টমটম যোগে দুপুরে বাবার বাড়ি বেড়াতে যাওয়ার পথে কাকারা পুলেরছড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ডাম্পার ট্রাকের সংঘর্ষে টমটম থেকে পড়ে যায় ঝুমুর। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ঝুমুর। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নারীর মরদেহ…

Read More

অর্থনৈতিক রিপোর্টার : দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন আগারগাঁও তালতলা-তে । শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ২টার পর ‘স্বপ্ন’র ৩৯৬তম নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়। নতুন এ আউটলেট উদ্বোধনের সময় স্বপ্নর মো: সেলিম আক্তার, হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট , সমীর ঘোষ সানি, রিজিওনাল হেড অফ অপারেশন, মোহাম্মদ আকবার হোসেন, রিজিওনাল ম্যানেজার অফ অপারেশন, তানভীর আহমেদ পাভেলসহ অনেকে উপস্থিত ছিলেন । ‘স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানের সব গ্রাহক স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় `স্বপ্ন`। স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, উদ্বোধন…

Read More