Author: Daily Dhaka Press

নিজস্ব সংবাদদাতা : দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এখনো কাঙিক্ষত পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন সামনে রেখে দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে বৈঠকটি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশন চায় রাজনৈতিক পরিবেশ অনুকূল হয়ে উঠুক। এ জন্য সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক কর্মশালায় ৩৮ জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। নির্বাচন কমিশন আগামী বছরের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : অব্যাহতভাবে ইসরায়েলের বোমা হামলা ও জ্বালানি তেলের অভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকার ৩৫ হাসপাতালের মধ্যে ১২টিই বন্ধ হয়ে গেছে। শরণার্থী ক্যাম্পগুলোর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাও দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। তবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, স্বাস্থ্যসেবা কার্যক্রম এরই মধ্যে একেবারে বন্ধ হয়ে গেছে। যেসব হাসপাতাল কোনোমতে চালু রয়েছে, সেগুলোতে বিদ্যুৎ না থাকায় আইসিইউসহ অত্যন্ত প্রয়োজনীয় অনেক ব্যবস্থাই বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি হামলার ১৮তম দিন ছিল গতকাল বুধবার। এ দিনও তারা আগ্রাসন চালিয়েছে। গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪৬-এ। হামলা আর জ্বালানির অভাবে হাসপাতালগুলোতে প্রায় সাত হাজার অসুস্থ ও আহত ফিলিস্তিনি মৃত্যুর ঝুঁকির মধ্যে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় মেইন অঙ্গরাজ্যের লিউইসটন শহরে তিনটি পৃথক জায়গায় বন্দুকধারীর গুলিতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। গতকাল বুধবার রাতে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সংবাদমাধ্যম এনবিসির বরাত দিয়ে এ তথ্য জানায়। লিউইসটন পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য সান জার্নাল জানায়, ধারণা করা হচ্ছে তিনটি কাছাকাছি জায়গায় গুলির ঘটনা ঘটেছে। একটি হচ্ছে, স্পেয়ারটাইম রিক্রিয়েশন ও অন্য দুইটি—শিমেনগিজ বার অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট ও ওয়ালমার্ট বিতরণ কেন্দ্র। লিউইসটন পুলিশ বিভাগ সন্দেহভাজন ব্যক্তির তিনটি ছবি প্রকাশ করেছে। ছবিতে সেই ব্যক্তির হাতে সেমি-অটোমেটিক রাইফেল দেখা যায়। পুলিশ এই ব্যক্তিকে চিহ্নিত করতে জনগণের সহায়তা…

Read More

নিজস্ব সংবাদদাতা : ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আজ থেকেই ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল নিয়ে রাজপথে থাকবে ক্ষমতাসীন দল। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকেই ঢাকার রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। রাজপথ নিয়ন্ত্রণে রাখতে বিএনপির কর্মসূচির আগের দুই দিন, অর্থাৎ আজ ও আগামীকাল রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল-সমাবেশ করবে ক্ষমতাসীন দল। ঢাকা জেলার পাঁচ উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং তিনটি পৌরসভার ওয়ার্ডেও মিছিল-সমাবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের নীতিনির্ধারকদের কাছে খবর হচ্ছে, বিএনপির প্রচুর নেতা-কর্মী ইতিমধ্যে ঢাকায় অবস্থান নিয়েছেন। তাঁদের মধ্যে ভয় ধরানোর জন্য আজ থেকেই মিছিল–সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ও…

Read More

চাঁদপুর প্রতিনিধি ॥ মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার চাঁদপুর ও হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় পৃথক অভিযানে আটক ২৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা এবং সন্ধ্যায় হাইমচরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী ও এসিল্যান্ড আব্দুল্লাহ আল ফয়সাল। অভিযানে অংশগ্রহনকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুুল ইসলাম জানান, মেঘনা নদীর সদর এলাকায় বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৬ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় ৫ হাজার মিটার কারেন্টজাল এবং ১টি মাছ ধরার…

Read More

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১ হাজার ২৯৫ জন মারা গেলেন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৯১৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩৫ জন আর ঢাকার বাইরের এক হাজার ৪৮২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪ জন…

Read More

পাবনা প্রতিনিধি : ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে দুই তরুণ-তরুণীর বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক, তারপর ঘর বাঁধার স্বপ্ন। তবে তাদের মধ্যে বাধা ছিল অনেক। দুই দেশ, ভিন্ন সংস্কৃতি। শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হয়েছে। তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ইতোমধ্যে সংসার শুরু করেছেন। এ দম্পতি হলেন পাবনার ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারখালী মহল্লার আসাদুজ্জামান রিজু (২৭) ও মার্কিন তরুণী হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০)। রিজু কম্পিউটার মেরামত ও ফ্রিল্যান্সিং কাজ করেন। ডেভিডসনের বাড়ি যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের জর্জটাউন শহরে। সম্প্রতি ঢাকায় আসেন ডেভিডসন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রিজুর পরিবারের সদস্যরা। রিজুর বাড়িতে মুসলিম রীতিতে বিয়ে হয়েছে। রিজুর বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা হয়। ডেভিডসনের সঙ্গে…

Read More

নিজস্ব প্রতিবেদক : আনসার ব্যাটালিয়নকে অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশের কোনো আইন অনুযায়ী আনসারকে এ ধরনের ক্ষমতা দেওয়া যাবে না। বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আমি শুনতে পাচ্ছি, আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে। এগুলো ভুল তথ্য, প্রোপাগান্ডা। আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, দেওয়া হবেও না। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি সমাবেশ অনুমোদনের অনুরোধ করেছে। ঠিক কীভাবে করেছে, পুলিশ…

Read More

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের নির্বাচনে আদি ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ৪জন ছাত্র বিজয়ী হওয়ায়, উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ছাত্রদের দ্বারা গঠিত হাম্মাদিয়া অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ হতে গতকাল রাতে রাজধানীর অভিজাত এক হোটেলে বিজয়ীদের সম্মানিত করার লক্ষে জমকালো এক সম্বর্ধনার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিমারি মার্চেন্ট এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম বাবু এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উক্ত এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম মিলন। হাম্মাদিয়া অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ খাঁন গুড্ডুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেনের প্রাণবন্ত…

Read More

নিজস্ব সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের মহাসমাবেশ ও ক্ষমতাসীন দলের কর্মসূচি ঘিরে এ উত্তাপ আরও ছড়িয়ে পড়েছে। নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা ঘিরে বিরোধীদের রাজনৈতিক তৎপরতা আরও বাড়তে পারে। সব মিলিয়ে সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ উদ্বেগের কথা জানিয়েছেন। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কৌশল ঠিক করে রাখছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রস্তুতির পাশাপাশি এরই মধ্যে মাঠপর্যায়ে মহড়াও হয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থাগুলো বলছে, তারা নিশ্চিত হয়েছে যে, মহাসমাবেশ ঘিরে দেশের পরিস্থিতি জটিল করে তুলবে সরকারবিরোধী একটি প্রভাবশালী মহল। আর ওই মহলটিকে দুয়েকটি দেশ উসকে দেওয়ার পাঁয়তারা…

Read More