Author: Daily Dhaka Press

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা  : দাউদকান্দিতে রবিবার (১৫ অক্টোবর) রাতে দাউদকান্দি মডেল থানার আয়োজনে থানা চত্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার এনায়েত কবীর সোয়েবের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান। সভাটি সঞ্চালনা করেন, মডেল থানার সেকেন্ড অফিসার রওশন জাহান। এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন,অতিরিক্ত পুলিশ সুপার (ডি,এস,বি) মতিয়ার রহমান ও পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। প্রধান অতিথি সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার উপর জোর দিয়ে বলেন, পৃথিবীতে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। ইসলাম ধর্মে অন্য ধর্মের নিরাপত্তা বিধানে…

Read More

বিশেষ প্রতিনিধি, ঢাকা : নারীর সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমানকে অবশেষে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ রোববার তাঁকে ওএসডি করে এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি বরগুনার সাবেক ডিসি হাবিবুর রহমানের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুটি ক্লিপের একটি ৬ মিনিট ১৭ সেকেন্ডে এবং অপর ক্লিপে ১ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। এ নিয়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ সারা দেশে তোলপাড় শুরু হয়। বরগুনার সাবেক ডিসির সঙ্গে নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরালবরগুনার সাবেক ডিসির সঙ্গে নারীর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : জমকালো অনুষ্ঠান করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন বাবা। সেই তিনিই আবার শোভাযাত্রা করে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এলেন। সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডের রাঁচীতে এমনই একটা ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বছরখানেক আগে প্রেম গুপ্ত নামের এক ব্যক্তি তার মেয়ে সাক্ষীকে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার শচীন কুমারের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যে তার মেয়ের ওপর মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বিষয়টি প্রথমে বাবাকে জানাননি সাক্ষী। কিন্তু ক্রমে সেই অত্যাচার বাড়তে থাকে। একপর্যায়ে বিষয়টি বাবাকে জানান সাক্ষী। শুধু তাই-ই নয়, নিজেও বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। কিন্তু তাতেও অত্যাচারের মাত্রা কমেনি। শেষ…

Read More

দাউদকান্দি সংবাদদাতা: উপজেলার জনপ্রিয় ক্রিড়া সংগঠন “কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন উপলক্ষ্যে’ মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কাদিয়ারভাঙ্গা গ্রামের বেগম রহিমারোশন গার্লস মাদরাসা মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. নূরআলম ভূঁইয়া (আলম)। উদ্বোধনী বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. খোরশেদ আলম (টাইগার)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস রহমান, এস.আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটা: মো. শাহীন চৌধুরী, নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার। অনুষ্ঠানে…

Read More

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ ‘বার আউলিয়া’ প্রায় ৭০০ পর্যটক নিয়ে সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বিকাল ৫ টার কিছুক্ষণ পর টেকনাফের দমদমিয়া জেটিঘাটে জাহাজটি পৌঁছায়৷ রোববার (২২ অক্টোবর) বিকালে সেন্টমার্টিন থেকে ৫ কিলোমিটার দূরে শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে নাফনদীর ডুবচরে জাহাজটি আটকা পড়ে। এর আগে জাহাজটি যাত্রী নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনে পৌঁছায়। সেন্টমার্টিন দ্বীপের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, বিকেলে দ্বীপ থেকে ফেরার পথে সাগরের মাঝখানে পর্যটকবাহী জাহাজ বার আউলিয়া আটকা থাকতে দেখেছি। তবে কী কারণে জাহাজটি আটকা ছিল তা জানা নেই। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের…

Read More

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দ্রুতগতির উড়ালসড়কে (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সবুজ মিয়া ওরফে শ্যামল (৩৯), মো. সাহারুল ইসলাম ওরফে সাগর (২৩), আবু ইউসুফ (৪১), দিদার ওরফে দিদার মুন্সী (৩৫), মো. ফেরদৌস ওয়াহীদ (৩৫), মো. আলামিন দুয়ারী ওলফে দিপু (৪২) ও মো. দাউদ হোসেন মোল্যা (৩৯)। ডিবি বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে প্রাইভেট কার, র‍্যাব লেখা জ্যাকেট, হ্যান্ডকাপ, খেলনা পিস্তল, ওয়ারলেস সেট, মুঠোফোন, ২৩ লাখ ৮৫ হাজার টাকা…

Read More

নিজস্ব সংবাদদাতা:  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সড়ক বন্ধ করা হবে কিনা তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমাদের এ ধরনের পরিকল্পনা নেই বলে জানিয়েছি। তবে তারা(বিএনপি) যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে তাহলে আমাদের কিছু বলার নেই। রবিবার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সমাবেশে যেন কোনো সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকার বাইরে থেকে ২৮ তারিখ যদি দশ লাখ লোক আসে তাহলে কতটা যানজট হবে বুঝতেই পারছেন। তবে পুলিশ ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি…

Read More

আওয়ামী লীগ সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে আমরা হারিয়েছি। একইসঙ্গে হারিয়েছি আমার মা এবং ভাইদেরকে। আমার তো হারাবার কিছু নেই! পঁচাত্তর সালের পর; যে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল, যে বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের ওপর অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে। এই বাংলাদেশে ১৯৯২ সালে আমরা দেখেছি, ২০০১ এর পর বা তার আগেও বারবার আঘাত এসেছে কিন্তু আমরা (আওয়ামী লীগ) সব সময় আপনাদের পাশে ছিলাম, পাশে আছি।’ রোববার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে…

Read More

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতার জন্য ডাক পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তরুণ রাষ্ট্রবিজ্ঞানী ড. মোহাম্মদ তারিকুল ইসলাম। অধ্যাপক তারিকুল ইসলাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েদারহেড সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এ আগামী বছরের জানুয়ারিতে ভিজিটিং স্কলার (পোস্ট-ডক্টোরাল ফেলো) হিসেবে যোগদান করবেন। হার্ভার্ডে মর্যাদাবান ফেলোশিপ অর্জনের প্রতিক্রিয়ায় ড. তারিকুল তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার এই সাফল্যের জন্য প্রথমেই মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি প্রত্যাশা করি যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাঠদান এবং গবেষণার অভিজ্ঞতা আমার দক্ষতা এবং সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণায় উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে…

Read More

ঢাকা : রাজধানীর প্রবেশপথগুলোতে সতর্ক পাহারা শুরু করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেইসঙ্গে ঢাকার প্রতিটি থানা এবং ওয়ার্ডেও এই কার্যক্রম শুরু হয়েছে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে ২৮ অক্টোবর ঢাকার প্রবেশপথগুলোর দূরবর্তী এলাকায় আশপাশের উপজেলার নেতাকর্মীর অবস্থান করার কথা রয়েছে। আওয়ামী লীগের ঢাকা বিভাগের কার্যক্রম দেখভালের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সমকালকে বলেন, ‘তথাকথিত আন্দোলনের নামে কোনোভাবেই বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। এ জন্য রাজধানীর প্রবেশপথসহ নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি ও সতর্ক পাহারায় রয়েছেন। ঢাকায় অনুপ্রবেশকারী ও সন্ত্রাসী অস্ত্রধারী কাউকে দেখলেই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাচ্ছেন।’ এদিকে ২৮ অক্টোবর…

Read More