Author: Daily Dhaka Press

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে ইসরায়েল সফর করেছিলেন। সফরকালে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাইডেন বলেন, তিনি একজন জায়নবাদী। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তাঁর যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের আশ্বস্ত করে বাইডেন বলেন, ‘আমি মনে করি না যে জায়নবাদী হওয়ার জন্য আপনাকে একজন ইহুদিই হতে হবে এবং আমি নিজেই একজন জায়নবাদী।’ তেল আবিবের একটি হোটেলের বলরুমে এক রুদ্ধদ্বার বৈঠকে বাইডেন এই মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত ইসরায়েলি রাজনীতিবিদ ও জেনারেলরা বাইডেনের এই মন্তব্যে সম্মতি জানিয়ে মাথা নাড়েন। বৈঠক সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

Read More

অর্থ আত্মসাতের মামলায় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা বাজার এলাকার ঢাকা-সখীপুর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে দুটি মামলা চলছিল। সম্প্রতি আদালত তাকে ওই দুটি মামলায় ছয় মাস করে সাজা দেন। আদালতের গ্রেফতারি পরোয়ানা পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে কোনো সংস্থার বা ব্যক্তির কত টাকার ঋণের কারণে সাজা হলো, সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি। সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, জাতীয় পার্টির নেতা কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে দুটি মামলায় ছয় মাসের সাজা পরোয়ানা জারি ছিল। এর…

Read More

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুলিয়াস আলম বিলু (৫০) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ অক্টোবর) সকালে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জুলিয়াস আলম বিলু ফুলবাড়ী সদর ইউনিয়নের বজরের খামার গ্রামের মৃত আব্দুর রব সরকারের ছেলে। জানা গেছে, শুক্রবার সন্ধায় উপজেলার চন্দ্রখানা আমতলা এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একটি চলন্ত অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দলিল লেখক জুলিয়াস আলম বিলু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রাতেই তাকে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু…

Read More

নজরুল ইসলাম মামুন,  মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আইনগত সহায়তা প্রদান, ২০০০ অবহিতকরন এবং উপজেলা কমিটি সক্রিয়করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ লিগ্যাল এইড কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়।এতে আইনজীবী,জনপ্রতিনিধি,ইমাম,এনজিও কর্মী,গণমাধ্যম কর্মী,সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার লোক অংশগ্রহণ করেন। উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম এর সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাঃ মহিদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ।এছাড়া আরো…

Read More

চাঁদপুর প্রতিনিধি॥ অকাল বোধনের মধ্যে দিয়ে দেবী মহামায়ার আগমন। মহাষষ্ঠীর তিথির কল্পারম্ভে বেলগাছের নিচে ধূপ-ধূনো আর ঘট স্থাপন করে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার মূল আয়োজন। যদিও এর আগে মহালয়ার মধ্যে দিয়ে বাঙালি সনাতনী ধর্মালম্বীরা মেতে উঠেছে শারদ উৎসবে। শরতের এমন স্নিগ্ধক্ষণে মর্ত্যলোকে দেবী এসেছেন ঘোড়ায় চড়ে। কৈলাশেও ফিরবেন ঘোড়ায় চড়ে। দেবী দুর্গার সঙ্গে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠিত হয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। সাথে আছে প্রত্যেকের নিজস্ব বাহন। সারাদেশের ন্যায় চাঁদপুরেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। পূজা-অর্চনা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, প্রসাদ বিতরণ, আরতিসহ নানা আয়োজনে মেতে উঠেছেন তারা। আজ শনিবার…

Read More

এইচ এম বাবলু, জেলা প্রতিনিধি : পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বরেণ্য রাজনীতিবিদ মোঃ শাহজাহান মিয়া আজ সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বৎসর। তিনি স্ত্রী,তিন পুত্র,এক কন্যাসহ বহু অত্মীয় স্বজন,গুনগ্রাহী সমর্থক রেখে গেছেন। ঢাকায় আজ বিকেল ৩টায় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় প্রথম জানাজা শেষে নিজ এলাকা পটুয়াখালীতে তার মরদেহ নেয়ার পর আগামীকাল রবিবার সকাল ১১টায় শহরের শেখ রাসেল স্কোয়র ঝাউ তলায় দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবার থেকে জানানো হয়েছে। মরহুম শাহজাহান মিয়া অ্যাডভোকেট ১৯৯৬,২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ থেকে সংসদ…

Read More

বিনোদন প্রতিবেদক : দুই বছরের মাতৃত্বের ছুটি কাটিয়ে ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার মাধ্যমে কাজে ফিরেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। একটানা সিনেমাটির শুটিং শেষ করার কথা থাকলেও চারদিনের মাথায় হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। যার কারণে তার অংশের শুটিং বন্ধ রাখতে হয়। বর্তমান ভালো আছেন পরীমণি। সুস্থ হয়ে আজ শনিবার (২১ অক্টোবর) থেকে অংশ নিয়েছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে। একটানা শুটিং করে কাজটি শেষ করতে চান, কাজে ফিরে এমনটাই জানালেন তিনি। পরীমণি বলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছে। প্রথমে ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুই দিন পর নানা ভাই অসুস্থ হয়।…

Read More

চাঁদপুর প্রতিনিধি ॥ বাল্য বিয়ে না দেয়ার জন্য কঠোর নজরদারি থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চাঁদপুর শহরের বাবুরহাট বাজার এলাকায় প্রস্তুতি নেয়া হয় বাল্যবিয়ের। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই বিয়ের সব প্রস্তুতি বন্ধ করে দেয়। শনিবার (২১ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। তিনি বলেন, শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমআ বাবুরহাট বাজারের জনৈক লোকমান মিজির বাড়ীতে বাল্যবিবাহের আয়োজন চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত তথ্য উপজেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসনের তৎপরতায় উক্ত অপরাধ সংঘটনের পূর্বেই আইনানুগভাবে প্রতিরোধ করা হয় এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী অভিভাবকের মুচলেকা…

Read More

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, সাবেক অর্থ-উপমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এপি গ্রুপের চেয়ারম্যান, দেবিদ্বারের কৃতি সন্তান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুল সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ১২টায় দেবিদ্বার রেয়াজ উদ্দীন মাঠে বাদ যোহর, বাদ আসর সংসদ ভবন ও গুলশান সোসাইটি মসজিদে বাদ মাগরিব তার জানাযা অনুষ্ঠিত হবে। পরে…

Read More

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের গৃহবন্দি প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম পালানোর চেষ্টা করেছেন বলে দাবি করেছে ক্ষমতাদখলকারী সামরিক বাহিনী। এক জান্তা মুখপাত্র বলেছেন, বাজুম তাঁর পরিবারের সদস্য, নিরাপত্তারক্ষী ও রান্নার কাজে নিয়োজিত কর্মীদের নিয়ে হেলিকপ্টারে চড়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এ পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। রাষ্ট্রীয় টিভিতে মুখপাত্র আমাদু আবদারামানে বলেন, আটক রাখার স্থান থেকে গত বৃহস্পতিবার পালানোর চেষ্টা করেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। গত জুলাই মাসের শেষ দিকে প্রেসিডেন্টের গার্ড বাহিনী অভ্যুত্থান করে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে গৃহবন্দি করে। তখন থেকে পরিবারের সদস্যসহ আটক রয়েছেন বাজুম। আবদারামানে আরো বলেন, তারা নাইজেরিয়ার দিকে ‘একটি বিদেশী শক্তির অন্তর্গত’ হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।…

Read More