Author: Daily Dhaka Press

২৮ অক্টোবর বিএনপির পরিণতি ১০ ডিসেম্বরের মতো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ১০ ডিসেম্বর তারা গোলাপবাগ গরুর হাটের খাদে পড়েছিল, এবার কোথায় যাবে, সেটা দেখার অপেক্ষায়। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পূজা উদ্‌যাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিরোধী দল বিএনপি। এই কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর (২০২২) বেগম জিয়া দেশ চালাবে বলে দম্ভোক্তি করেছিল। ১০ ডিসেম্বরের মতো ২৮ অক্টোবরও তাদের একই পরিণতি হবে। শুধু চিন্তা করছি কোথায় গিয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আর তাতে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী সোম বা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে । দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ শুক্রবার বলেন, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ দুদিন পর আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সোম অথবা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে বলে জানান মো. ওমর ফারুক। তিনি বলেন, রংপুর বাদ দিয়ে দেশের…

Read More

রায়হান আহমেদ, ময়মনসিংহ: গৌরীপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সুমন মিয়া নান্দাইল থানাধীন বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি খারুয়া ইউনিয়নের ৩ টি এবং পৌরসভার ১০ টি সহ সর্বমোট ১৩ টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে তিনি সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশকে ফোন দেওয়ার কথা জানান। এসময় নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান, সংশ্লিষ্ট বিট অফিসার এবং পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Read More

সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন পর্যন্ত পাঁচ দিন দুর্গোৎসব হয়। এই পাঁচটি দিন যথাক্রমে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। ১৪ অক্টোবর মহালয়ার মাধ্যমে দুর্গা দেবীকে মর্ত্যলোকে আহ্বান জানানো হয়েছে। ২০ অক্টোবর ষষ্ঠী পূজায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা পেয়েছে। এরপর ২১ অক্টোবর সেপ্টেম্বর মহাসপ্তমী, ২২ অক্টোবর মহাষ্টমী, ২৩ অক্টোবর এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। দেবীর দুর্গার শুরু কোথায়? দেবীর ইতিহাস কী? সেই প্রাচীন যুগে দেবী এল কোথা থেকে? এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। দেবী দুর্গার ঘটনা সবচেয়ে বিশদভাবে…

Read More

বিশ্বকাপের মঞ্চে বেঙ্গালুরুতে আজ দুপুর আড়াইটায় মুখোমুখি হচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালে জায়গা করে নিতে এ ম্যাচের গুরুত্ব অনেক। অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচ ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়। তৃতীয় ম্যাচে জয়ের দেখা মেলে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান প্রথম দুই ম্যাচ নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারায়। পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যায়। অস্ট্রেলিয়া আজ না জিতলে সেমিফাইনালের সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে যাবে। পাকিস্তানও টানা দুই ম্যাচ হারলে বিপদে পড়ে যাবে। মেগা ম্যাচে তাই দুই দেশ জেতার জন্য মরিয়া হয়ে লড়বে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘পাকিস্তান শক্তিশালী দল। বিশেষ করে তাদের বোলিং লাইনআপকে…

Read More

* ২৮ অক্টোবরের মহাসমাবেশ পরবর্তী কর্মসূচিগুলোয় ‘রাখঢাক’ করবে না বিএনপি। ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে সরকার হটানোর লক্ষ্যে ঢাকাকেন্দ্রিক লাগাতার কর্মসূচিতে যাওয়ার চিন্তা করছে বিএনপি। তবে মহাসমাবেশ–পরবর্তী কর্মসূচিগুলোয় কোনো ‘রাখঢাক’ করা হবে না। যা করার চিন্তা, তা ঘোষণা দিয়ে অহিংস ও শান্তিপূর্ণভাবে করা হবে। এ ক্ষেত্রে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো ‘অজুহাত’ তৈরির সুযোগ দিতে চাইছে না দলটি। বিএনপির উচ্চপর্যায়ের দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তাঁরা বলছেন, এই মুহূর্তে তাঁদের দৃষ্টি ঢাকার মহাসমাবেশ বাস্তবায়নের দিকে। তাঁদের লক্ষ্য, রাজধানী ঢাকায় গত ২৮ জুলাইয়ের চেয়েও বড় মহাসমাবেশ করা। সে লক্ষ্যে মহাসমাবেশের আগে ৯ দিন কেন্দ্রীয়ভাবে…

Read More

স্টাফ রিপোর্টার : ঢাকা সাব এডিটরস কাউন্সিল এর মেধাবৃত্তি ও সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রাণের সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিল প্রতিবছর সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি দিয়ে থাকে। এসএসসি এবং এইচএসসি তে যারা জিপিএ ৫ পেয়ে থাকে তারাই এ তালিকার অন্তর্ভুক্ত হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহ প্রদান করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ড.হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট বলরাম পোদ্দার, সদস্য জাতীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল,সাধারণ সম্পাদক,…

Read More

শর্ট মিডউইকেট থেকে ডাবলস নিয়েছেন। মিড অন থেকে নিয়েছেন আরেকটি ডাবলস। এরপর আবার সিঙ্গেল নাকচ করে দিয়েছেন তিনি। শেষ বলে গিয়ে নিয়েছেন সেটি। পুনের দর্শকরা উল্লসিত। নেট রানরেটের কথা আপাতত কোহলির মাথায় নিশ্চিতভাবেই নেই। ২ রান দরকার, ৪২তম ওভারের প্রথম বলটি ডাউন দ্য লেগে করেছিলেন নাসুম। তবে আম্পায়ার দেননি ওয়াইড। তৃতীয় বলে ওয়াইড লং অন দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন কোহলি। ওয়ানডেতে এটি তাঁর ৪৮তম সেঞ্চুরি। ভারত জিতেছে ৭ উইকেটে। একপেশে ম্যাচে দর্শকদের বাড়তি বিনোদন হয়ে এসেছে কোহলির সেঞ্চুরি। এ নিয়ে টানা চারটি ম্যাচ জিতল ভারত। যদিও পয়েন্ট তালিকায় নেট রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে তারা, নিউজিল্যান্ড শীর্ষে।

Read More

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানের বিষয়ে যে আলোচনা চলছিল, তাতে পানি ঢেলে দিলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি আনুষ্ঠানিক এক চিঠি দিয়ে পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবেন। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধিদল ভোট পর্যবেক্ষণ করবে। সঙ্গে থাকবেন টেকনিক্যাল টিমের দুই সদস্য।

Read More

স্পোর্টস ডেস্ক : যখন ক্রিজে এসেছিলেন, ১৭৯ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। সেখান থেকে দেখেশুনে এগোলেন। শেষের দিকে তো ব্যাট হাতে ঝড়ই তুললেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৬ বলে ৪৬ রানের ইনিংসে হাঁকালেন তিনটি করে চার-ছক্কা। মাহমুদউল্লাহর এই শেষের চেষ্টা আর তানজিদ তামিম আর লিটন দাসের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ভারতের বিপক্ষে ৮ উইকেটে ২৫৬ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে ভারতকে করতে হবে ২৫৭। অধিনায়ক সাকিব আল হাসান নেই। বাংলাদেশ কেমন করবে এমন একটা শঙ্কা ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। এমন যখন পরিস্থিতি, তখন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পুনেতে ব্যাট করতে নেমে…

Read More