Author: Daily Dhaka Press

রায়হান আহমেদ, ময়মনসিংহ: ২২ অক্টোবর ২০২৩ তারিখ (রবিবার ) জেলা প্রশাসন, ময়মনসিংহ ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(২) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা (২০০৬) এর ১৮(২) অনুযায়ী’ ০৫(পাঁচটি) গাড়িকে ২,৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১০ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শারমিন আক্তার রিমা ও জনাব সাব্বির হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং পরিবেশ অধিদপ্তর,…

Read More

নিজস্ব প্রতিবেদক : প্রচলিত সকল আইন একত্রে হালনাগাদ করে ‘বাংলাদেশ কোড’ প্রকাশ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে মোট ৪৭ খণ্ডে এটা প্রকাশ করা হয়। সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকের আগে বাংলাদেশ কোড প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক। লালসবুজের রঙ্গের মলাটে বাংলাদেশ কোডে এক হাজার ১৭৭টি প্রণীত আইন অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উন্নয়ন কর্মের বড় অংশ হিসেবে এটা প্রকাশ করা হলো। বাংলাদেশ লজ রিভিশন অ্যন্ড ডিক্লেয়ারেশন অ্যাক্ট-১৯৭৩ এর ৬ ধারা অনুসারে প্রচলিত সব আইন হালনাগাদ করে বাংলাদেশ কোড আকারে প্রকাশের আইনগত বাধ্যবাধকতা রয়েছে।…

Read More

এইচ এম বাবলু,বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় জহিরুল ইসলাম (৩৫) নামের এক টমটম চালক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় সদর উপজেলার গোসিংগা গ্রামের লতিফ হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে দশমিনার উদ্দেশ্যে ছেড়ে আসা বেপরোয়া গতির চেয়ারম্যান পরিবহনের যাত্রীবাহি বাস ঘটনাস্থল অতিক্রম করার সময় একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটম চালক জহিরুল ইসলাম ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জহিরুলের মৃত্যু হয়। নিহত জহিরুল ইসলামের বাড়ি গোসিংগা গ্রামে। তিনি…

Read More

কিশোরগঞ্জ প্রতিবেদক : কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ফায়ার সার্ভিস, রেলওয়ে ও জেলা পুলিশের সদস্যরা। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া) শাহজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন। জানা যায়, একটি মালবাহী ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়। পরে ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময়…

Read More

আল জাজিরা : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে নিযুক্ত কোনো মার্কিন সেনার ওপর হামলা হলে তার বদলা নিতে ওয়াশিংটন প্রস্তুত আছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে গতকাল রোববার তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালান। এর জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৪ হাজার ৫০০–এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেছেন, ইরানের কারসাজিতে এ সংঘাত (ইসরায়েল–ফিলিস্তিন) ছড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী…

Read More

প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার ওরফে লজিক তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জমি নিয়ে দ্বন্দ্বের জেরে একটি হত্যা মামলার প্রধান আসামি। এই মামলায় গতকাল রোববার রাত ৯টার দিকে মাত্রাই ইউনিয়ন পরিষদ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। শওকত হাবিব তালুকদারকে গ্রেপ্তারের তথ্য আজ সোমবার সকাল ১০টার দিকে নিশ্চিত করেছেন বগুড়া পিবিআইয়ের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। পিবিআই ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৯ সালের ৭ আগস্ট সকালে মাত্রাই এলাকায় মোজাহার আলী সরদার ও…

Read More

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে তারা এই অবরোধ করেছেন। আজ সোমবার সকাল থেকে কালিয়াকৈরে উপজেলার মৌচাক এলাকায় অবরোধ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সোয়া ১২টা) মহাসড়ক অবরোধ করে ২৩ হাজার টাকা বেতনের দাবিতে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। সরেজমিনে দেখা যায়, জয়দেবপুরের বাইপাস সড়ক থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকার পেপসি ফ্যাক্টরি গেট সংলগ্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন শতশত শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকরা বে-ফুট নামক একটি কারখানার ভেতরে ভাঙচুর চালিয়েছেন। এ সময় তারা আসবাবপত্র, গ্লাসসহ মূল্যবান মালামাল ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। নাম…

Read More

ছবি: নিহত চিকিৎসক জহিরুল হক কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় ছুরিকাঘাতে গুরুতর আহত চিকিৎসক জহিরুল হক অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন। সোমবার সকালে চিকিৎসাধীন ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। রোববার বিকালে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। শনিবার সন্ধ্যায় নগরীর রেসকোর্স এলাকার শাপলা ভবনে শিশু বিশেষজ্ঞ ডা. জহিরুল হক এবং তার স্ত্রী ফারহানা আফরিন হিমিকে উপর্যুপরী ছুরিকাঘাতে গুরুতর জখম করেন একই ভবনের কয়েকজন উগ্র বাসিন্দা। মুমূর্ষু অবস্থায় ওই চিকিৎসককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর রেসকোর্স এলাকার শাপলা ভবনে ফ্ল্যাট মালিক…

Read More

আল জাজিরা : অ্যারোমা এক্সপ্রেসো বার। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর একটি হাসপাতালের মাঝামাঝি জায়গায় আধুনিক ধারার এই ক্যাফে গড়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৩৪ মিটার উঁচুতে, মাউন্ট স্কপাস নামের পাহাড়ের ওপরে রয়েছে এই ক্যাফে। হাসপাতালের কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের পদচারণে মুখর থাকে এই ক্যাফে। নাশতা কিংবা কফি খেতে খেতে তাঁরা সেখানে আড্ডায় মেতে ওঠেন। বিভক্ত জেরুজালেমে ২০ বছর ধরে এই ক্যাফে যেন এক অনন্য নজির হয়ে উঠেছে। এ যেন এক স্বর্গ। ফিলিস্তিন ও ইসরায়েলের চিকিৎসাকর্মী ও শিক্ষার্থীদের সহাবস্থানের একটি জায়গা এটি। গণিতের প্রভাষক রানিয়া আবু আল-হাওয়া আল–জাজিরাকে বলেন, এটি এমন এক জায়গা, যেখানে সবাই শান্তি পেতে আসেন।…

Read More

নিজস্ব প্রতিবেদক,ঢাকা : গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার রাতে মারা যান তিনি। তাঁর নাম তপন কুমার মণ্ডল (৩৮)। তিনি গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, ওই চিকিৎসক প্রাইভেট কার চালিয়ে ঢাকায় আসার সময় রোববার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক খায়রুল আলম বলেন, ঢাকায় যাওয়ার পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে কাশিয়ানী গেরাখোলা এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে চিকিৎসককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ…

Read More