Author: Toufiq Apu

জীবনশৈলী ডেস্ক: ঢাকার গুলশান ২ এ জার্মানির জনপ্রিয় বার্ক ক্যাফে চেইনের নতুন শাখার যাত্রা শুরু হলো। ক্যাফেটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয় গত সোমবার ২৪ আগস্ট। প্রতিষ্ঠানের কর্ণধার বাদল আহমেদ জানান, জার্মান বার্ক ক্যাফে চেইনের এই নতুন আউটলেটটিতে বাংলাদেশের গ্রাহকদের জন্য থাকবে ভিন্নধর্মী খাবার, পানীয় ও মনোরম পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি জার্মান এম্বেসেডরদের পাশাপাশি বার্ক চেইনের সিইও জ্যানেটসহ ক্যাফের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ক্যাফে সংশ্লিষ্টরা ঢাকার অভিজাত এলাকায়, হাউজ ৯/ বি, ৫২/৫৩ রোড, গুলশান ২ এ অবস্থিত নতুন এই ক্যাফের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্যাফে সংস্কৃতিতে আরও একটি নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন।

Read More

বিশেষ প্রতিনিধি : বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাত বছর আগে ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জনের মধ্যে দুজনের সাজা বহাল রেখেছে হাই কোর্ট। এছাড়া চারজনকে যাবজ্জীবন এবং বাকি ১০ জনকে খালাস দেয়া হয়েছে। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের শুনানি শেষে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন, সিরাজ উদদৌলা…

Read More

রংপুর প্রতিনিধি : নিজ বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটনের পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)। রাতের নীরবতা ভেঙে ছাদে শব্দ। শব্দ শুনে দেখতে গিয়েছিলেন সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। ছাদে গিয়ে দেখলেন, পরিচিত দুই তরুণ ইয়াবা সেবন করছে। বাধা দিয়েছিলেন তিনি। এরপর মাত্র কয়েক…

Read More

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের কৃষকেরা একাধিকবার সারের ডিলারের কাছে ধরনা দিয়ে সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যান। আজ রবিবার (২৩ আগস্ট )বেলা ১১ টার দিকে এ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, রোপা-আমনের ভরা মৌসুমে গত তিন দিন থেকে সার না পেয়ে রবিবার সার দেওয়ার কথা শুনে শিলখুড়ি ইউনিয়নের বিপুল সংখ‍্যক কৃষক সার নিতে সকাল থেকে ধলডাঙা বাজারে অবস্থিত বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টার প্রাইজ ডিলার পয়েন্টে জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ডিলার পয়েন্ট না খোলায় কৃষকেরা গুদামের দরজা ভেঙে ২০২ বস্তা ইউরিয়া সার লুট করে নিয়ে যায়।…

Read More

আনন্দলোক ডেস্ক: সপ্তাহব্যাপী উৎসবে দর্শকদের জন্য থাকছে বাংলা চলচ্চিত্রের ১৩টি উল্লেখযোগ্য সিনেমা। উদ্বোধনী দিন শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। উৎসবের দ্বিতীয় দিন ২৩ আগস্ট বিকেল ৩টায় দেখানো হবে ‘নবাব সিরাজউদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’। ২৪ আগস্ট বিকেল ৩টায় থাকছে জহির রায়হানের কালজয়ী ‘জীবন থেকে নেয়া’। একই দিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘নান্টু ঘটক’। চতুর্থ দিন ২৫ আগস্ট বিকেল ৩টায় ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’ প্রদর্শিত হবে। GeographicReference পঞ্চম দিনে বিকেল ৩টায় দর্শক দেখতে পারবেন ‘সবুজ সাথী’, আর সন্ধ্যা ৬টায় থাকছে ‘নাচের পুতুল’। ষষ্ঠ দিন বিকেল ৩টায়…

Read More

নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্র নির্মাণের পর পোস্ট-প্রডাকশন থেকে শুরু করে দর্শকের কাছে সিনেমা পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পর্কে নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের বাস্তবভিত্তিক ধারণা দিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও লেখালিখি-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘Beyond the Screen: ফিল্ম ডিস্ট্রিবিউশনের কৌশল’ শীর্ষক কর্মশালা। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত এ কর্মশালায় মেন্টর হিসেবে ছিলেন চলচ্চিত্র নির্মাতা তপু খান, শাকিব খান অভিনীত আমিই বাংলাদেশ চলচ্চিত্রের পরিচালক। বাংলাদেশের মূলধারার চলচ্চিত্র শিল্পে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে চলচ্চিত্রের নির্মাণ-পরবর্তী যাত্রা, দর্শক সম্পৃক্ততা, চলচ্চিত্র বিপণন, ডিস্ট্রিবিউশন ও বাণিজ্যিক কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করেন তিনি। কর্মশালায় চলচ্চিত্রের পোস্ট-প্রডাকশন পরবর্তী ধাপ, ফিল্ম ডিস্ট্রিবিউটরের ভূমিকা, ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি, হল নির্বাচন…

Read More

আনন্দলোক ডেস্ক: বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সংগীতজ্ঞ প্রফেসর ড. রশিদুন্ নবী ‘বাংলা একাডেমি নজরুল পুরস্কার-২০২৬’ লাভ করায় তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে। একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষার গান নিয়ে ‘বাদল বঁধু এলো শ্রাবণ-সাঁঝে’ শীর্ষক এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সুর-মুকুর-এর উদ্যোগে ময়মনসিংহের ঐতিহ্যবাহী ‘এশিয়ান সংগীত জাদুঘর’ মিলনায়তনে এই যৌথ উৎসবমুখর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন নজরুল পুরস্কার ২০২৬-এ ভূষিত প্রফেসর ড. রশিদুন্ নবী। সুর-মুকুর-এর সহ-সভাপতি ড. মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের…

Read More

বিশেষ প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। এ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল…

Read More

নিজস্ব প্রতিবেদক : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি পদে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম…

Read More

বিশেষ প্রতিনিধি : সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাঁর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোল কার্যকর থাকবে বলে জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। জানা গেছে, বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকে মায়ের প্যারোলে মুক্তির জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন তানি দীপাবলি। দুপুর ১২টার দিকে তিনি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে দুপুর পৌনে ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে…

Read More