Author: Toufiq Apu

আনন্দলোক তেস্ক : আলোক হাসান পরিচালিত নতুন বছরের শুরুতে ঘোষিত সিনেমা টগরের মোশন পোস্টার প্রকাশ পেয়েছে। আর এই মোশন পোস্টার প্রকাশের পর জানা গেল সিনেমা থেকে বাদ পড়েছেন প্রার্থনা ফারদিন দিঘী। এখন টগর সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি। অবশ্য তার আগেই নিশ্চিত হয়েছিল সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন আদর আজাদ। এর আগে জানুয়ারির ১ তারিখে আদর আজাদ ও দিঘীকে রেখে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়েছিল। এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে আদর , পুজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম , রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন,এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। ২৫ তারিখে ক্যামেরা ওপেন হলেও…

Read More

তৌফিক অপু : মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা” কথাগুলো যেন বই পুস্তকেই রয়ে গেছে। আমরা মনে হয় আদতে বাংলা ভাষাকে নিজের মনের গহীণে ঠাঁই দিতে পারিনি। তা না হলে চারপাশে যেভাবে বাংলা ভাষার অপব্যবহার দেখি তা সত্যিই পীড়া দেয়। ফেব্রুয়ারি মাস এলেই সেমিনার-সভায় বলা হয় সর্বস্তরে বাংলা প্রচলণে কিংবা তরুণ প্রজন্মকে উদ্ভুদ্ধ হতে হবে শুদ্ধ বাংলা চর্চায়-কিন্ত সে সব যেন ফেব্রুয়ারী শেষেই মিলিয়ে যায়। আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষেও এনিয়ে কিছু বলাও ধৃষ্টতার সামিল। তথাপি এ লেখা সম্পূর্ণ আমার অনুভূতিকে প্রতিবিম্ব করে। কাউকে ছোট করা বা জ্ঞান দেয়া আমার উদ্দেশ্য নয়। শুধু নিজে যেটা ধারণ করছি সেটুকু বলার…

Read More

তৌফিক অপু : সাহিত্যমনা মানুষদের কাছে ফেব্রুয়ারি একটি কাঙ্খিত মাস। বই প্রেমিদের যেন একাত্ম হওয়ার মাস। লেখক,পাঠক,প্রকাশকদের এক অনন্য মিলন মেলা। এর উম্মাদনা বা আবেগ যেন ভাষায় প্রকাশ করার মতো নয়। পাঠক যেমন মুখিয়ে থাকে নতুন বইয়ের ঘ্রাণ নেবার জন্য ঠিক তেমনি উদ্গ্রীব থাকেন লেখক ও প্রকাশক। মেলার শুরুতেই যেন ঝা চকচকে মলাটের বই পাঠকের হাতে পৌঁছায় সে চেষ্টা থাকে অনবরত। এবারের অমর একুশে বই মেলাকে উপলক্ষ্য করে কবি সাইফুল ইসলাম চৌধুরী চারটি নতুন কবিতার বই প্রকাশ করেছেন। বইগুলো হচ্ছে, স্মৃতির মনোজগত,স্মৃতির বিড়ম্বনা, অনু কবিতার ঝাঁপি, কখনো বলো না যাই। চারটি কবিতার বইতেই শোভা পেয়েছে মনের প্রশান্তি, মনোজগতের কল্পনা,আবেগ, অনুভূতি,…

Read More

আনন্দলোক ডেস্ক: ওটিটি প্লাটফর্ম বিঞ্জ ( Binge)-এ আসছে নন্দিত নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে এই ওয়েব ফিল্মের অফিসিয়াল ট্রেলার। এর আগে গত ৮ ফ্রেব্রুয়ারি ফিল্মটির অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। সোমবার রাজধানীর তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের শান্তা ফোরামে ট্রেলার রিলিজ অনুষ্ঠানে জানানো হয়, অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে ওয়েবফিল্মটি। আর ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ দৃষ্টি কেড়েছে কনটেন্টটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/ তোমার চরণে দিবো হৃদয় খুলিয়া’ গানটির সাথে রিলিজ হয়েছে নীল সুখের…

Read More

আনন্দলোক প্রতিবেদক :  কত লোকে কত কথা বলে শিরোনামে গাইলেন আলোচিত সংগীত শিল্পী বর্ষা চৌধুরী। গত সাত ফেব্রুয়ারি পূর্বাচলে গানটির মিউজিক্যাল ফিল্মের কাজ শেষ হয়েছে। আগামী ভালোবাসা দিবসে গানটি মুন্না খান মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত হবে। গানটিতে মডেল হিসেবে দেখা যাবে অভিনেত্রী মহিমা চৌধুরী এবং ইব্রাহিম বীর খান কে। চমৎকার গানটি আপনাদের সকলের ভালো লাগবে। জানিয়েছেন বর্ষা চৌধুরী। মুন্না খান বলেন গানটি অনেক আবেগ নিয়ে বাস্তবতাকে ঘিরে লিখেছি, বর্ষা খুব চমৎকার গেয়েছে সে সঙ্গে রোহান রাজ গানটি খুব চমৎকার করে মিউজিক করেছে। আশা করছি গানটি সকলের মন ছুয়ে যাবে।

Read More

সম্প্রতি ডা. সাকিরা নোভা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন টেলিলিংক গ্রুপে। পাশাপাশি তিনি তার চিকিৎসা সেবা প্রদান পেশা চলমান রেখেছেন দেশের একটি বিশ্বমানের মলিকুলার ল্যাব, ডায়াগনস্টিকস এন্ড কনসাল্টেশন সেন্টারে কনসালটেন্ট পদে। এর আগে তিনি লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন এবং মিনিস্ট্রি অব পাবলিক হেলথ এর যৌথ প্রকল্পে আফগানিস্তানের কাবুলে “টেকনিক্যাল সাপোর্ট স্পেশালিস্ট” এই আন্তর্জাতিক পদে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোতে কাজ করেছেন দীর্ঘদিন। ডা. সাকিরা নোভা একাধারে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, উপস্থাপক, লেখক এবং সংগীত শিল্পী । শিশুকাল থেকেই সাহিত্য ও সংস্কৃতির সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত নোভা। তিনি টানা এক যুগেরও বেশী সময় নিয়মিত চ্যানেল…

Read More

নিজস্ব প্রতিবেদক : আদনান বাবুর পরিকল্পনা ও সঙ্গীত পরিচালনায় নতুন পুরনো জনপ্রিয় সব শিল্পীদের অংশগ্রহণে বিনোদন মুলক সঙ্গীতানুষ্ঠান গীতি আলাপন অনুষ্ঠানটি তে সঙ্গীত পরিবেশনা করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফেরদৌস আরা,আদনান বাবু, রবি চৌধুরি, নাসির ও পুতুল।উপস্থাপনায় লারা লোটাস। ব্যাতিক্রম ধর্মী এই অনুষ্ঠানটি সাধারণত কয়েকটি অংশ দিয়ে সাজানো হয়। সাধারণ দর্শকের কন্ঠেও রয়েছে কিছু গান।এ ছাড়া প্রিয় শিল্পীর গান পর্বটিতে রবি চৌধুরীর সঙ্গে আলাপ এবং পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন লটারীর মাধ্যমে নির্বাচিত একজন দর্শক।  গীতি আলাপন অনুষ্ঠানটি ইতিমধ্যে বাংলাদেশ টেলিভিশনের মানসম্পন্ন সঙ্গীতানুষ্ঠান হিসাবে জনপ্রিয়তা পেয়েছে।  পর্বটি প্রচারিত হবে ১০ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে। 

Read More

ডিডিপি ডেস্ক:টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ডস ২০২৫-এ ক্রিটিক অ্যাওয়ার্ড অর্জন করেছেন ‘রিকশা গার্ল’ ছবির নির্বাহী প্রযোজক আসাদুজ্জামান সকাল। কাহিনী বলার অনন্য দক্ষতা এবং সাংস্কৃতিক গভীরতা ফুটিয়ে তোলায় দর্শক ও সমালোচকদের মন ছুঁয়েছে এই সিনেমাটি। এতে অসাধারণ অবদান রাখায় আসাদুজ্জামান সকালকে এই স্বীকৃতি দেয়া হয়েছে। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের এক তরুণী রিকশা চিত্রশিল্পীর সংগ্রাম ও সহনশীলতার গল্প। বাংলাদেশের জীবনযাত্রার বাস্তব চিত্র ও শক্তিশালী কাহিনী রূপায়নের জন্য সিনেমাটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নির্বাহী প্রযোজক হিসেবে, সকাল এই প্রেরণাদায়ক গল্পটি পর্দায় নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা অর্থপূর্ণ ও ইতিবাচক সিনেমা তৈরির প্রতি তার প্রতিশ্রুতি…

Read More

নিজস্ব প্রতিবেদক : আজ রাজধানীর মালিবাগস্থ ইম্পেরিয়াল ভবনে অনুষ্ঠিত রুপালি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর বাৎসরিক বিপণন সভায় কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার সহধর্মিনী ফজলতুন্নেসা ১৯৮৮ সালে কোম্পানীর জন্মলগ্ন থেকে কোম্পানীকে নিরবিচ্ছিন্ন ভাবে আমৃত্যু সাফল্যের সাথে নেতৃত্ব দানের জন্য এই স্মারক সম্মাননা প্রদান করা হয়। মোস্তফা গোলাম কুদ্দুস গত ২৫ জানুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক কাজী মুনিরুজ্জামান, মোস্তফা কামরুস সোবহান, শেখ মোঃ দানিয়েল, কোম্পানীর সিইও ফৌজিয়া কামরুন তানিয়া সহ কোম্পানীর অন্যান্য বোর্ড মেম্বার, উপদেষ্টা, পরামর্শক, উর্ধতন কর্মকর্তা, কর্মচারী, শাখা ব্যবস্থাপক সহ বিপনন ব্যবস্থাপকবৃন্দ। দেশের স্বাধীনতা সংগ্রামে,…

Read More

নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর এই দিবসকে কেন্দ্র করে চলছে নাটক নির্মাণের হিড়িক। ঠিক তেমনি ভালোবাসা দিবস উপলক্ষে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে নাটক প্রায়শ্চিত্ত। এটি নির্মাণ করেছেন কলকাতার রাজু চক্রবর্তী। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেতা দেবদীপ। এতে তার কো আর্টিস্ট হিসেবে রয়েছেন আনিকা ইয়াসমিন। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিন্টু মজুমদার, সূর্য ইসলাম সহ আরো অনেকে। এই নাটকে অভিনয় প্রসঙ্গে দেবদীপ জানান তার ভয়ংকর রকমের অভিজ্ঞতার কথা। চারটা কুকুর নিয়ে রাস্তায় শুয়ে থাকতে হয়েছে তার। ভেতরে ভয় কাজ করলেও কাউকে বুঝতে না দিয়ে শুটিং করে গেছেন ভালোভাবে। নাটকটি নিয়ে বেশ আশাবাদী…

Read More