Author: Toufiq Apu

বিশ্বজুড়ে ডেস্ক : সারা বিশ্ব তাকিয়ে ছিলো যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ট্রাম্প যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বেশ কিছু বড় ধরনের ঘোষণা দিয়েছেন। তার মধ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির কথা বলেছেন। সে সঙ্গে, পানামা খাল আবারও ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। এবারের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে আমেরিকার স্বর্ণযুগে পা দিয়েছে বলেও ভাষণে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বেশ জোড় গলায় বলেন ”আমেরিকার স্বর্ণযুগ…

Read More

বিশ্বজুড়ে ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান নিজ বাড়িতে হামলার শিকারে রীতিমতো নড়েচড়ে বসে বলিউড প্রাঙ্গন। প্রশ্ন ওঠে সাইফের বাড়ির নিরাপত্তা নিয়ে। এরপর থেকেই তদন্তে নামে মুম্বাই পুলিশ। রোববার ভোরের দিকে মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৩০ বছর বয়সী শরিফুল নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রায় ডাকাতির উদ্দেশে সাইফ আলি খানের বাড়িতে গভীর রাতে হানা দেয়ার তিন দিন পর তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শরিফুল ঘটনার সত্যতা স্বীকার করে। সাইফ আলি খানের ওপর ছুরি হামলার ঘটনায় গ্রেপ্তার ঝালকাঠির শরিফুল ইসলাম শেহজাদ সাত মাস আগে অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে প্রবেশের পর সেখানকার এক বাসিন্দার…

Read More

আনন্দলোক ডেস্ক: জীবনের সন্ধিক্ষণে মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা রহমান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। এক শোক বার্তায় বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘সদা হাস্যোজ্জ্বল গুণী অভিনেত্রী অঞ্জনার মৃত্যুতে চলচ্চিত্রে যে শূন্যতা সৃষ্টি হলো তা আর পূরণ হবার নয়। আমরা এই গুণী মানুষের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। অভিনেত্রী অঞ্জনা শুধু আমাদের সজন নন, অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দেশ তথা দেশের মানুষকে ঋণী করে রেখেছেন। অনবদ্য অভিনয়ের জন্য তিনি…

Read More

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করা বৈষম্যরিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়ি বহর মোল্লারহাটে এসে পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। স্থানীয় সূত্রে জানা যায় বহরের একটি গাড়ি পিছনে পড়ে যায় এবং সে গাড়িটি সড়কে সাইড দেওয়া নিয়ে মোল্লারহাট মাদ্রাসাঘাট এলাকায় এই গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। সে সূত্র ধরেই তৈরি হয় সংঘর্ষ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি…

Read More

নিজস্ব প্রতিবেদক ; ২৫ ডিসেম্বর মধ্য রাতে ঘড়ির কাটায় ২৬ ডিসেম্বর আনুমানিক রাত দেড়টায় হঠাৎ আগুন লেগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে। আগুন লাগার পর থেকেই তা দ্রুত ছড়াতে থাকে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছালেও আগুনের তীব্রতায় ততক্ষণে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র। সচিবালয়ের ৭ নম্বর ভবনে ৬টি মন্ত্রণালয় ও একাধিক বিভাগের অফিস রয়েছে। সেগুলো হলো—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়,ডাক ও টেলিযোগাযোগ বিভাগ,  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু…

Read More

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১0টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলরুমে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইলের সহযোগিতায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ডিএসইসি’র প্রায় তিন শতাধিক সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর মোস্তাফিজুর রহমান। ডিএসইসি সভাপতি মুক্তাদির অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মীর মোস্তাফিজুর রহমান, কায়কোবাদ মিলন, আশরাফুল ইসলাম, নাসিমা আক্তার সোমা, কেএম শহিদুল হক, জাকির হোসেন ইমন, মামুন ফরাজী এবং…

Read More

ডিডিপি  ডেস্ক : জুলাই – আগস্টের গণঅভুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ আগস্টেই ভারতে গিয়ে আশ্রয় নেন তিনি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ ২৩ ডিসেম্বর সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, আমরা ভারতকে জানিয়েছি, তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে। কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে,…

Read More

ক্রিড়াঙ্গন প্রতিবেদক : মালয়েশিয়াতে ক্রিকেট নিয়ে সবচেয়ে বড় স্মৃতি রয়েছে বাংলাদেশীদের। সে ঐতিহাসিক সূচনা বাংলাদেশের ক্রিকেটকে আজ এ পর্যন্ত এনেছে। আবারও একটি সুযোগ এসেছিলো তবে সেটা অনুর্ধ ১৯ দলের নারী ক্রিকেটারদের কাছে। তবে উচ্ছসিত হওয়ার চেয়ে মলিন বদনেই মাঠ ছাড়তে হয়েছে মেয়েদের। নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ভারতের কাছে হেরে গেলো বাংলাদেশের মেয়েরা।মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারতের ইনিংস। বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১১৮ রানের। ১৮.৩ ওভারে ৭৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। ১১৮ রানের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নিজেদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ সড়ক সকাল থেকেই অবরোধ করে রাখেন  পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। দাবি না আদায় হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেয়া হয়। তবে বিকেলে শর্ত  জুড়ে দিয়ে সড়ক অবরোধ তুলে নেন চিকিৎসকরা। ২২ ডিসেম্বর সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন। তারা বলেছেন আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি করতে হবে। তার আগ পর্যন্ত চলবে কর্মবিরতি। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তাই আমরা আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভাতা বৃদ্ধির…

Read More

 একটি সত্য ঘটনার অবলম্বনে পরিচালক শঙ্খ দাসগুপ্ত নির্মাণ করেছেন ‘প্রিয় মালতী’ সিনেমাটি। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতার গল্প শুনেই ভালো লেগেছে বলেছে সম্প্রতি প্রেস কনফারেন্সে জানান এই অভিনেত্রী। সে অনুষ্ঠান  পুরোটাই নিজে উপস্থাপনা করে বেশ তাক লাগিয়ে দেন তিনি। মূলত একটি মার্কেটে আগুন লেগে নি:স্ব হয়ে যাওয়া এক লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। জীবন সংগ্রামের নানা বাঁক ফুটে উঠেছে গল্পে। যুদ্ধ করতে হয়েছে সমাজের প্রচলিত নিয়মের বিরুদ্ধে। এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, অভিনয়কে প্রাধান্য দেয়াই আমার মূল লক্ষ্য, কোনটা আর্ট আর্ট ফিল্ম বা কোনটা কমার্শিয়াল ফিল্ম সেটা মূখ্য হয়ে দাড়ায় না আমার কাছে। মন…

Read More