Author: Toufiq Apu

টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন আদমের জোড়া নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। অদ্য ০৬ ফেব্রুয়ারি রাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিজস্ব গোয়েন্দা সুত্রে জানতে পারে যে, নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এ প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও নোয়াপাড়া বিশেষ ক্যাম্প হতে পৃথক দুটি আভিযানিকদল বর্ণিত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে আনুমানিক রাত ০১৩০ ঘটিকায় ৪-৫ জন ব্যক্তিকে নৌকাযোগে নাফ অপর পার্শ্ব হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে তীরবর্তী কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে মাদক পাচারের চেষ্টা করলে…

Read More

নিজস্ব প্রতিবেদক :  ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের ১ম রিয়েলিটি শো “আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং” এর ২য় সিজন শুরু হয়েছে। এবারের সিজনে অংশগ্রহণ করে যিনি প্লেটিং মায়েস্ট্রো হবেন, তিনি জিতে নিবেন ১০ লক্ষ টাকার নগদ অর্থ পুরস্কার। এছাড়াও ১ম রানার-আপ জিতবেন ৫ লক্ষ টাকা, ২য় রানার-আপ ৩ লক্ষ টাকা এবং শীর্ষ ৩০ প্রতিযোগী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট, কালিনারি কোর্স, আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেটসহ সর্বমোট ২০ লক্ষ টাকার পুরস্কার। এ বিষয়ে আকিজ টেবিলওয়্যারের পক্ষ থেকে আকিজ বশির গ্রুপ এর চিফ অপারেটিং অফিসার জনাব মোঃ খোরশেদ আলম জানান, “১ম সিজনে এই প্রতিযোগিতাটি আয়োজন করে দর্শকদের কাছ থেকে আমরা প্রচুর সাড়া পাই, যে…

Read More

গ্লোবালাইজেশনের এই যুগে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের টিকে থাকার মূল চাবিকাঠি হলো দক্ষ ও সুসংগঠিত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (SCM)। উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে পরিকল্পনা, বিশ্লেষণ এবং সিদ্ধান্তগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এই খাতকে নতুন মাত্রা প্রদান করেছে, যার ফলে সাপ্লাই চেইনের কার্যক্রম আরও দ্রুত, দক্ষ এবং খরচ-সাশ্রয়ী হচ্ছে।

Read More

নিজেস্ব প্রতিবেদকঃ শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের ন্যায় পদ-পদবি সৃষ্টির দাবি করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ৷ সেসঙ্গে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে এ দাবি বাস্তবায়ন করা না হলে ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷ সংগঠনটির সভাপতি আবু নাসির খান এবং মহাসচিব মো. বেল্লাল হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া বাস্তবায়ন কমিটি ও বিধি অনুবিভাগ গণকর্মচারীদের মধ্যে সৃষ্ট এ বৈষম্যটি নিরসনে নিম্ন গ্রেডের কর্মচারীদের নিয়ে তামাশা করছেন। ২০১২ সাল থেকে সংগঠন পক্ষ থেকে পদবি বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করা…

Read More

নিজস্ব প্রতিবেদক: “রান ফর দ্য হেল্পলেস চিল্ড্রেন এডুকেশন” স্লোগানকে প্রতিপাদ্য করে আজ ৩১ জানুয়ারি শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়ে গেল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এ ম্যারাথন দৌড়ের মূল উদ্দেশ্য ছিল সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করানের জন্য তহবিল গঠন করা। রেজিস্ট্রেশনের মাধ্যমে ৪৮০ জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেয়। তিনটা ক্যাটাগরিতে ম্যারাথন অনুষ্ঠিত হয়, ২ কিলো, সাত কিলো এবং ২১ কিলো। ২১ কিলোর জন্য বরাদ্দ ছিল দুই ঘন্টা দশ মিনিট। সময় মতো দৌড় সম্পন্নকারীদের জন্য ছিলো বিশেষ মেডেল, জার্সি, খাবার কুপন ও অন্যান্য উপহার সামগ্রী। প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের ধারণকারীদের জন্য ছিল বিশেষ সম্মাননা ক্রেস্ট। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে…

Read More

ডিডিপি ডেস্ক : আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুকে সম্প্রতি বিএনপির মহা সচিব মির্জা ফখরুলের করা নিরপেক্ষ সরকারের দাবি প্রসঙ্গে একটি বিশদ স্টাটাস দেন। তাতে তিনি বলতে চেয়েছেন নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ফেসবুক স্টাটাসে নাহিদ বলেন, “বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা এক-এগারো সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্ব মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ আগস্ট যখন ছাত্র-জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতা…

Read More

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে তিনি সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছান। সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড পৌঁছানোর খবর নিশ্চিত করেন। জানা গেছে, চার দিনের সফরে গতকাল সোমবার ভোররাতে দেশটির উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। সফরকালে সুইজারল্যান্ডের দাভোসে আগামী ২০-২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টা দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ…

Read More

স্টাফ রিপোর্টার : পুলিশের বিভিন্ন ইউনিটে বিভিন্ন ধরনের পোশাক প্রচলিত ছিল, তবে এখন থেকে তা আর থাকছে না। পুলিশ বাহিনীসহ র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। গতকাল (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর জন্য পরিবর্তন হতে যাওয়া মূল পোশাকটিই পরবে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা। আগের মতো আর ইউনিট অনুযায়ী আলাদা পোশাক থাকবে না। সবাই একই পোশাক পরবে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পুলিশের পোশাকের সঙ্গে কি ডিএমপির পোশাকও বদলাচ্ছে, জানতে চাইলে…

Read More