Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, এ বছর মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের চেয়ে ১ হাজার ৯০২ জন ভোটার বেশি। সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন জগন্নাথ হলে, ২ হাজার ২২২ জন। এরপরই রয়েছে বিজয় একাত্তর হল, যেখানে ভোটার সংখ্যা ২…

Read More

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে সাতজনের পরিচয় জানা যাচ্ছিল না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির গণমাধ্যম শাখা থেকে এক বার্তায় বলা হয়েছে, সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত মোট ১১ জনের নমুনা সংগ্রহ করে পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়। শনাক্ত পাঁচজন হলো- ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া। সিআইডি সূত্রে জানা গেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরদিন ২২ জুলাই ঢাকা সিএমএইচে রক্ষিত অশনাক্ত মরদেহ ও দেহাংশ…

Read More

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি)। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) মাউশির উপসচিব মো. আবদুল কুদদুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে। নীতিমালা অনুযায়ী ভর্তির যোগ্যতা ও বিভাগ নির্বাচন : যে কোন শিক্ষাবর্ষে এস.এস.সি./সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাল এবং ধারাবাহিকভাবে পূর্ববর্তী দুই সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এস.এস.সি. বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোন প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক তার সনদের মান…

Read More

হিন্দুত্ববাদী দল বিজেপির নেতৃত্বাধীন ভারত সরকার সম্প্রতি শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে বিতাড়ন করেছে। তাদের অনেকে ভারতেরই নাগরিক। তারা বাংলাদেশ-সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা। ‘অবৈধ অভিবাসী’ অভিযোগে বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদের। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বুধবার (২৩ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। চলতি বছরের মে মাস থেকে হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার বৈধ অনুমতি ছাড়া লোকজনের অনুপ্রবেশ ঠেকানোর অজুহাতে জাতিগত এসব বাঙালি মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযান জোরদার করেছে। এইচআরডব্লিউ বলছে, এ ধরনের বেআইনি বিতাড়ন অবিলম্বে বন্ধ করা উচিত। এর পরিবর্তে সবার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে; যাতে…

Read More

রাশিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া এন-২৪ মডেলের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে। দেশটির দূর পূর্বের আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। খবর সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স। বৃহস্পতিবার (২৪ জুলাই) কমপক্ষে ৪৯ জন আরোহী নিয়ে বিমানটি নিখোঁজ হয়। ইন্টারফ্যাক্স প্রতিবেদনে বিস্তারিত আর কিছু জানাতে পারেনি। উদ্ধারকর্মীরা জ্বলন্ত অবস্থায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন বলে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে। দেশটির স্থানীয় সংবাদসংস্থাগুলো বলছে, প্রাথমিক তথ্যানুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। এর আগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, এন-২৪ বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রুশ স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা নামে বিমানসংস্থা দ্বারা পরিচালিত…

Read More

জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি লেখেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার জাতীয় বেতন স্কেলের আওতায় থাকা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এই বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের ঘোষিত পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত রয়েছে,…

Read More

আমিরজাদা চৌধুরী, ব্রহ্মণবাড়িয়া : মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ জন্য দেশের সব ‘ফ্যাসিবাদবিরোধী’ রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে মোকাবেলার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী এক সমাবেশে এ আহ্বান জানান এসসিপির এই নেতা। সমাবেশে রাষ্ট্র ও অন্তর্বর্তী সরকারের কাছে ‘স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা’ চেয়ে তিনি বলেন, “অতীতের শাসকরা আমাদের একটি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা দিয়ে গেছে। আপনি রাস্তায় বের হন, বাসে চাপা পড়ে মরবেন। আপনি হাসপাতালে যান, চিকিৎসার অভাবে মারা যাবেন। বিমান দুর্ঘটনায় মারা যাবেন, লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন। বাংলাদেশে…

Read More

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে যেকোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। খায়রুল হকের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় নিয়ে বিচারিক দুর্নীতির অভিযোগ আছে। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায়…

Read More

রাশিয়ার পূর্বাঞ্চলে চীনের সঙ্গে সীমান্ত এলাকায় ৪৩ যাত্রীসহ একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমান চলাচল কর্তৃপক্ষ এন-২৪ মডেলের ওই যাত্রীবাহী বিমানটির সঙ্গে যোগাযোগ করতে পারছে না। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় গভর্নরের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সাইবেরিয়া ভিত্তিক বিমান প্রতিষ্ঠান আংগারা বিমানটি পরিচালনা করত। চীনের সঙ্গে সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিন্দা শহরে যাওয়ার সময় বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। আঞ্চলিক গভর্নর ভাসিলি ওরলভ জানিয়েছেন, বিমানে ৪৩ যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচ শিশু ও ছয় বিমানকর্মীও রয়েছেন। সামাজিত যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, বিমানটি খোঁজার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Read More

মাইলস্টোন ট্রাজেডির কারণে চলমান এইচএসসির ২২ ও ২৪ তারিখের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে স্থগিত প্রতিদিনের পরীক্ষা পৃথক আরেকটি দিনে নেওয়ার সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মোট চার দিনের স্থগিত পরীক্ষার এ সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সন্ধ্যা ৬টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে। এ ছাড়া বন্যা পরিস্থিতির কারণে…

Read More