Author: ডিডিপি ডেস্ক

ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মুহুমুহু এ হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্থানীয় সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ভোরে আল-মাসিরাহ টিভির খবরে জানানো হয়, সানার উত্তরাঞ্চলীয় এলাকা বনি আল-হারিথ জেলায় মার্কিন হামলায় নারী ও শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। হুথি কর্মকর্তারা আরও জানিয়েছেন, রোববার (২৭ এপ্রিল) রাতে আমরান ও সাআদা প্রশাসনিক অঞ্চলে মার্কিন হামলায় অন্তত দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আল-মাসিরাহ টিভি থেকে পরবর্তী সময়ে প্রচারিত এক প্রতিবেদনে দাবি করা হয়, সাআদার একটি অভিবাসী আটক কেন্দ্রে মার্কিন হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। ওই কেন্দ্রে প্রায় শ খানেক…

Read More

জম্মু কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৮ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের উত্তেজনা বেড়েই চলেছে। ক্রমবর্ধমান এ উত্তেজনা পরমাণু শক্তিধর দুই দেশকে শেষ পর্যন্ত সামরিক সংঘাতের দিকে ঠেলে দেয় কিনা তা নিয়ে ভাবছে পর্যবেক্ষকরা। কারণ, পেহেলগামের ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হচ্ছে। রোববার (২৭ এপ্রিল) রাতে দুই দেশের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা চার রাত ধরে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ…

Read More

বেসরকারি স্কুল-কলেজের কমিটিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আইনজীবী রাখতে হবে- এমন নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক কমিটির সভাপতি বা বিদোৎসাহী সদস্য পদে পেশাজীবীদের মনোনীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটির সভাপতি বা বিদোৎসাহী সদস্য পদে পেশাজীবী হিসেবে এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবী মনোনীত হতে পারবেন। ডেইলি ঢাকা প্রেস / ২৮ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Read More

দেশের ৪ জেলায় বজ্রপাতে ১০ জন নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লা, কিশোরগঞ্জ, নোয়াখালী ও সুনামগঞ্জ জেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে এসব মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। কুমিল্লায় পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলার বরুড়া ও মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি ঘটনায় তাদের মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানা পুলিশের ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০ টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূইয়ার ছেলে জুয়েল ভূইয়া (৩৫) ও…

Read More

ঢাকা : হাতে রক্তমাখা কুঠার, ঠোঁটে ক্রূর হাসি—ভক্তদের চমকে দিয়ে ঠিক এই লুকেই হাজির হলেন অভিনেতা শরীফুল রাজ। সিনেমাটির নাম ‘ইনসাফ’। ২৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। ক্যাপশনে তিনি লেখেন, “ইনসাফ’ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ!” সেই পোস্টারেই দেখা মিলল এক অচেনা রাজের! ভয়ঙ্কর হাসি ছড়িয়ে কেমন যেন শীতল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি। পোস্টারের বিষয়ে সঞ্জয় সমাদ্দার জানান, সিনেমাটির প্রথম পোস্টারে বেশ সাড়া পাচ্ছেন। অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমাটি দর্শকের ভালো লাগবে বলেই বিশ্বাস করেন তিনি। এর আগে টলিউডে ‘মানুষ’ নির্মাণের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক করেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। এতে নায়ক ও প্রযোজক ছিলেন…

Read More

নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এ নিয়ে তাৎক্ষণিক বিবৃতিতে ‘অসাবধানতাবশত’ এমনটি হয়েছে বলে দাবি আইএএফ এর। শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায় এ হামলার ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মনোজ সাগরের বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারি ধাতব বস্তু পড়েছিল। যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন, বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে, আইএএফ বলেছে, বিমান থেকে একটি অ-বিস্ফোরক বায়বীয় স্টোরের অসাবধানতাবশত ড্রপের কারণে এমনটি…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেইন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে মস্কোয় পৌঁছেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) তার এই সফরের মধ্যেই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ঊর্ধ্বতন এক রুশ জেনারেল। রাশিয়া কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করে জানিয়েছে। রাশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মস্কোর বালাশিখা শহরে বোমায় গাড়ি উড়ে গিয়ে নিহত হন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপ-প্রধান কমান্ডার জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক। বাসার কাছে দাঁড় করিয়ে রাখা গাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল। সামরিক ওই কমান্ডার গাড়ির কাছে হেঁটে আসার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। বিবিসি জানায়, রুশ এই কমান্ডার…

Read More

ঢাকা : চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। দলের নাম ‘জনতা পার্টি বাংলাদেশ’। দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। দলের মহাসচিব শওকত মাহমুদ। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। দলটির স্লোগান ‘গড়ব মোরা ইনসাফের দেশ’। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা ও ইশতেহার পাঠ করেন শওকত মাহমুদ। তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক (বহিষ্কৃত) ভাইস চেয়ারম্যান। অনুষ্ঠানে শওকত মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয়, প্রতিটি গণ-অভ্যুত্থান, বিপ্লব ও আন্দোলনের পরে…

Read More

ঢাকা : বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। গ্রীষ্মকালে সবজি সরবরাহ কমে যায়, এতে তুলনামূলক দাম একটু বেশিই থাকে। সবজির সঙ্গে নতুন করে চিন্তার কারণ হয়েছে পেঁয়াজের দাম। তবে ঈদের পরে কমেছে মুরগি ও মাংসের দাম। বাজারে অপরিবর্তিত রয়েছে মাছের দাম। শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, শেওড়াপাড়া, টাউন হল বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজারে মানভেদে প্রতি কেজি করলা ৬০-৭০ টাকা, বেগুন ৫০-৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কহি ৬০ টাকা, লতি ৭০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা ও টমেটো ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে…

Read More

চলতি বছর বাংলাদেশে নতুন করে ৩০ লাখ মানুষ ‘অতি গরিব’ হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক জানিয়েছে, এ শঙ্কা সত্যি হলে অতিদরিদ্রের হার বেড়ে ৯ দশমিক ৩ শতাংশ হবে। অর্থনৈতিক ধীরগতির কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর বেশি প্রভাব পড়তে পারে। এতে বৈষম্য আরো বাড়বে। এছাড়া শুধু অতি দারিদ্র্যের হার নয়, জাতীয় দারিদ্র্যের হারও বাড়বে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, অতি দারিদ্র্যের হার ৭ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৯ দশমিক ৩ শতাংশে উঠবে। জাতীয় দারিদ্র্য হার গত বছরে ছিল সাড়ে ২০ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে ২২ দশমিক ৯ শতাংশ হবে।…

Read More