Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে৷ এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। শুক্রবার (০২ মে) জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির উদ্যোগে দলটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় লন্ডন থেকে অনলাইনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে৷ তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেনো এতো সময়ক্ষেপণ করছেন? এ নিয়ে জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে৷ রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে…

Read More

জম্মু কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি পদক্ষেপে দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা বাড়ছে। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ভারত পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে বলেও ধারণা করছে দেশটি। এমন পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত এড়াতে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (০২ মে) এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র চায় না দক্ষিণ এশিয়ার এ অঞ্চলে উত্তেজনা বাড়তে বাড়তে বড় কোনো সামরিক সংঘাতে রূপ নিক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কাশ্মিরে সাম্প্রতিক হামলার পর ভারতের প্রতিক্রিয়া যেন আঞ্চলিক উত্তেজনায় রূপ না নেয়—এ প্রত্যাশা আমাদের। আমাদের আশা, ভারত এমনভাবে প্রতিক্রিয়া দেবে…

Read More

ঢাকা : গত কয়েক মাস ধরেই অস্থিরতা বিরাজ করছিল চালের বাজারে। আমদানি বৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু কোনো পদক্ষেপই চালের বাজার নিয়ন্ত্রণে কাজে আসছিলনা। অবশেষে দীর্ঘ সময় চালের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। চাল ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন মৌসুমে চাল আসতে শুরু করায় দাম কমতে শুরু করেছে। তবে আগের সপ্তাহের মতই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি, পেঁয়াজ, মাছ ও মুরগি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে। চালের আরতে গিয়ে দেখা গেছে, চালের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে পাইকারিতে সবচেয়ে সস্তা চাল মিলছে ৪৮…

Read More

গত মার্চে শিলংয়ে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ তারকার নৈপুন্যে সে ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ড্র করে এক পয়েন্ট আদায় করে নিয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে লাল সবুজ দল। সে ম্যাচে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমকে খেলাতে চায় বাংলাদেশ। এরইমধ্যে কানাডা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ছাড়তে অনাপত্তিপত্র দিয়েছে। কানাডার জাতীয় দলে খেলা সামিতের জন্মনিবন্ধন হয়েছে। পরের ধাপ ছিল বাংলাদেশি পাসপোর্ট তৈরি। তারপর কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র সংগ্রহ করা। তবে পাসপোর্টের আগেই সামিতের কানাডার অনাপত্তিপত্র পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার (০১ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)…

Read More

পশ্চিম নাইজারে পাঁচজন ভারতীয় নাগরিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গত সপ্তাহে এক হামলায় তাদের অপহরণ করা হলেও এত দিন তা প্রচার পায়নি। বুধবার (৩০ এপ্রিল) ভারতের ঝাড়খণ্ড রাজ্য সরকারের পক্ষ থেকে নাইজারে পাঠানো এক অনুরোধপত্র রয়টার্সের হাতে এলে বিষয়টি প্রকাশ্যে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, নাইজারের দুই নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই হামলায় ১২ জন সৈন্যও নিহত হয়েছিল। দেশটির ত্রি-সীমান্ত অঞ্চলের সাকোইরা গ্রামের কাছে হামলাটি হয়। পশ্চিম আফ্রিকার সাহেল দেশ নাইজার, বুরকিনা ফাসো এবং মালির সীমান্ত অঞ্চলটিতে মিলিত হয়েছে। নাইজারের নিরাপত্তা সূত্র জানায়, ভুক্তভোগীরা নাইজারের কান্দাদজি বাঁধ প্রকল্পে সেবা প্রদানকারী একটি ভারতীয় কোম্পানির হয়ে কাজ করছিলেন। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের স্থানীয়…

Read More

ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা বারবার অনুরোধ করেছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন। বৃহস্পতিবার (০১ মে) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক দলের সমাবেশে তিনি এ কথা বলেন। সংস্কারের দাবি প্রথমে বিএনপিই নিয়ে এসেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কার আমাদের দাবি, আমাদের সন্তান। সুতরাং কঠিন সময়েও সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। আজকে সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা সামনে নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন…

Read More

জম্মু কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। পরমাণু ক্ষমতাধর দুই প্রতিবেশি দেশের শীর্ষ নেতাদের বাকযুদ্ধে ক্রমশ সে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থনের ঘোষণা দিল চীন। বেইজিং জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে তারা পাকিস্তানের পাশে থাকবে। লাহোরে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন এ বার্তা দিয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার (০১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে ঝাও বলেন, ‘চীন অতীতেও পাকিস্তানের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে— বিশেষত নিরাপত্তা, কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে।’ তবে তিনি একইসঙ্গে জোর দিয়ে বলেন,…

Read More

এশিয়ার মধ্যে নবম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। বাংলাদেশের জিডিপির আকার এখন ৪৫০ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার ৫০ কোটি ডলার। এটি ২০২৪ সালের হিসাবের ভিত্তিতে করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সম্প্রতি এশিয়ার দেশগুলোর অর্থনীতির বিভিন্ন সূচকের পরিসংখ্যান প্রকাশ করেছে, যা ২০২৫ বেসিক স্ট্যাটিসটিকস নামে পরিচিত। সেখানে বাংলাদেশের এই চিত্র পাওয়া গেছে। ৪৬টি দেশের জিডিপির আকারের হিসাব দিয়েছে এডিবি। তবে সেই তালিকায় জাপান নেই। এডিবির পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ এশিয়ায় এখন ভারতের পর বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড়। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। একটি দেশের অভ্যন্তরে পণ্য ও…

Read More

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন আরও অনেকেই। মৃতদের মধ্যে ১৩ জন হোটেলের বোর্ডার। আর একজন হোটেলকর্মী। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে মধ্য কলকাতার বড়বাজারে ঋতুরাজ হোটেলে ওই আগুনের ঘটনা ঘটে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এসব তথ্য জানায়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে পারেনি দমকল বাহিনী। বুধবার (৩০ এপ্রিল) এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আগুন লাগার…

Read More

ঢাকা : ঢাকায় কর্মরত পেশাদার ২৪ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ঘটনার আট মাস পর কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এটি স্বাধীন মত প্রকাশের ওপর সরাসরি হুমকি। তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে ঢালাও মামলা চলতে থাকলে গণমাধ্যমে ভয়ের সংস্কৃতি বাড়বে। এতে পেশাদার সাংবাদিকতার ভবিষ্যত মারাত্মক হুমকির মুখে পড়বে। নেতৃবৃন্দ বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার আশ্বাস দেয়া হয়েছে—তদন্ত ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হবে না।…

Read More