Author: ডিডিপি ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুকধারী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী—ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলার দায় গোপন না রেখে নয়াদিল্লি সরাসরি ইসলামাবাদের দিকে আঙুল তুলেছে। এর প্রতিক্রিয়ায় একের পর এক কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, কূটনীতিক বহিষ্কার এবং পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা বাতিলের মতো নজিরবিহীন সিদ্ধান্ত। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় পিছিয়ে নেই। ভারতের এসব পদক্ষেপকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে দেশটি ওয়াগা সীমান্ত বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে সামরিক ও কূটনৈতিক পরিকল্পনা পুনর্বিবেচনার কথা জানানো…

Read More

ঢাকা : স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ঠিকাদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন অন্তর্বতী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা। এমন দাবি করেছিলেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের। বিষয়টির সত্যতা স্বীকার করে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ কথা জানান তিনি। পোস্টে আসিফ মাহমুদ বলেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। বুধবার রাত ৯টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সঙ্গে কথা বলে…

Read More

২০১৩ সালের ২৪ এপ্রিল। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত রানা প্লাজা। ভবনটিতে ছিলো তিনটি পোশাক কারখানা। শ্রমিকরা প্রতিদিনের মতো ওইদিন সকাল ৮টায় কর্মস্থলে হাজির হয়েছিলেন। উৎপাদনও শুরু করেছিলেন নির্ধারিত সময়ে। সাড়ে ৯টার দিকে এক বিকট শব্দে ধসে পড়ে ভবনটি। আশপাশে উড়তে থাকে ধুলো-বালি। শুরু হয় শ্রমিকদের স্বজনদের আহাজারি। একের পর এক বেরিয়ে আসতে থাকে মরদেহ। উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের সঙ্গে যুক্ত হন সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, র‍্যাব ও পুলিশ সদস্যরা। চলে বিরতিহীন উদ্ধার অভিযান। এ ঘটনায় প্রাণ হারান অন্তত ১ হাজার ১৩৮ জন শ্রমিক, আহত হন ২ হাজার ৪৩৮ জন শ্রমিক। আহত ও নিখোঁজ বহু মানুষের…

Read More

ঢাকা : মাত্র দুই দিন আগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন গৃহপরিচারিকা পিংকি আক্তার। এবার সে গৃহপরিচারিকার বিরুদ্ধে পাল্টা মামলা করণে ঢাকাই সিনেমার আলোচিত এ অভিনেত্রী। ডিজিটাল মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ এনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন পরী। অভিযুক্তদের মধ্যে রয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ‘সকল খবর’-এর স্বত্বাধিকারী মোরশেদ সুমন, ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর বিনোদন বিভাগ, ‘ডিজিটাল খবর’, ‘পিপল নিউজ’ এবং গৃহকর্মী পিংকি আক্তার। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে মামলাটি দাখিল করেন পরীমনি। আদালত ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পেশকার…

Read More

ঢাকা : বাংলাদেশ থেকে অর্থপাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন ৪৫৯ বাংলাদেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ’ এবং ইউরোপীয় সংগঠন ‘ইইউ ট্যাক্স অবজারভেটরি’র তথ্য অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত এই ৪৫৯ জন বাংলাদেশির নামে দুবাইয়ে ক্রয় করা ৯৭২টি প্রপার্টির কাগজে-কলমে মূল্য ৩১ কোটি ৩০ লাখ ডলার।  চাঞ্চল্যকর এই তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে নেমে এরইমধ্যে ৭০ জন প্রভাবশালী ব্যক্তিকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের নামও রয়েছে এ তালিকায়। ইতোমধ্যে তাদের কর শনাক্তকরণ নম্বরসহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি পাঠিয়েছে দুদক। চিঠিতে এনবিআর চেয়ারম্যানকে তালিকাভুক্ত ব্যক্তিদের ই-টিআইএন, আয়কর…

Read More

ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। প্রধান বিচারপতিসহ বেঞ্চের চার বিচারপতি সর্বসম্মতিতে এ রায় দিয়েছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ড. ইউনূসের পক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও দুদকের পক্ষে অ্যাডভোকেট আসিফ হোসাইন উপস্থিত ছিলেন। এর আগে মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষে গত…

Read More

দক্ষিণ পূর্ব এশিয়ার চার দেশ কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ভিয়েতনামের বিভিন্ন কোম্পানির সৌর প্যানেলের ওপর অত্যাধিক শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে কম্বোডিয়ার কিছু কোম্পানির পণ্যে ৩ হাজার ৫২১ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। গত বছর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে মার্কিন সৌর প্যানেল উৎপাদনকারীরা তাদের নিজ দেশের পণ্য বাঁচানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, চীনের কোম্পানিগুলো এসব দেশে কারখানা বানিয়ে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। আর তাদের প্যানেলের দাম কম হওয়ায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অবস্থায় এক বছর পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এই শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। আগামী জুনে দেশটির আরেক সরকারি এজেন্সি আন্তর্জাতিক বাণিজ্য কমিশন চূড়ান্ত…

Read More

ঢাকা : সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। গত ১০ এপ্রিল এ রেড নোটিশ জারি করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি সামনে এসেছে। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ছাড়াও পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট একাধিক সূত্র বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয় গণমাধ্যমকে জানিয়েছে। পুলিশ সদর দফতরের ডিআইজি পদ মর্যাদার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশটি এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে দেওয়া হয়নি। তিনি কোন দেশে আছেন তা জানা যায়নি। তার অবস্থান শনাক্ত করার পর সেটি ওয়েবসাইটে দেওয়া হবে। রেড নোটিশ জারির বিষয়টি বাংলাদেশ পুলিশকে ইন্টারপোলের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করা…

Read More

ঢাকা : সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। যদিও এই নথি পুড়েছে গত বছরের ৫ আগস্ট। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে অতিরিক্ত আরসাদুর রউফ হাইকোর্টকে জানান, ‘এটার তদন্তের অগ্রগতি হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি মামলার তদন্ত শেষ করতে। কিন্তু আরো কিছু সময় প্রয়োজন। অন্তত যেন ৯ মাস সময় দেওয়া হয়।’ পরে আদালত ২২ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করতে বলেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। পরে…

Read More

বাংলাদেশ-ভারত সীমান্তে গত ৫ বছরে বিএসএফের গুলিতে প্রাণ গেছে ১৫১ বাংলাদেশির। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুধু রংপুর বিভাগেই হত্যার ঘটনা ৪০ শতাংশ। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে নানা সময় ভারত প্রতিশ্রুতি দিলেও দৃশ্যত তা পরিলক্ষিত হয়নি। বিশ্লেষকদের মতে, সীমান্ত হত্যা কমাতে দুই দেশকে কো-অর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে। ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের ৬ জেলাকে ঘিরে। কৃষিসহ নানা কাজে এসব অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে সীমান্তে। আবার এ সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চোরাচালানেও। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও ভারতীয় সীমান্তরক্ষীর হাতে হত্যার ঘটনা ঘটছে…

Read More