Author: ডিডিপি ডেস্ক

যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতির আওতায় চলতি বছর এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩০ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এবং বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। ঢাকায় এসে পৌঁছানো এসব নাগরিকদের মধ্যে তিনজনকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার সদস্যরা বিশেষ নিরাপত্তার মাধ্যমে দেশে পৌঁছে দেন। বাকিদের ফেরত পাঠানো হয় বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটে। সর্বশেষ গত শনিবার একটি চার্টার্ড ফ্লাইটে পাঁচজন বাংলাদেশি নাগরিক ঢাকায় ফেরত আসেন। ফেরত আসা নোয়াখালীর শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র সরকার তাকে সম্মানের সঙ্গেই ফেরত পাঠিয়েছে। কোনো অবমাননাকর আচরণ করা হয়নি বলে…

Read More

ঢাকা : রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বনানী থানার ওসি রাসেল সারোয়ার তিনজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। রাসেল সরোয়ার সোমবার (২১ এপ্রিল) সকালে বলেন, রোববার দিবাগত রাতে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের কেউই এজহারভুক্ত আসামি না। আটককৃতরা হলেন মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া তিনজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাঁদের উপস্থিতি দেখা গেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজন মামলার এজাহারভুক্ত আসামিদের ও…

Read More

যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে দিন দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অসন্তোষ বাড়ছে। সাম্প্রতিক সময়ে তার কর্মকাণ্ড মোটেও পছন্দ হচ্ছে না মার্কিনিদের। যে কারণে আবারও বিক্ষোভে নেমেছেন যুক্তরাষ্ট্রের মানুষ। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। ‘৫০৫০১’ নামে পরিচিত এ বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার ২৫০তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত হয়। এর অর্থ ‘৫০টি প্রতিবাদ, ৫০টি অঙ্গরাজ্য, ১টি আন্দোলন’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোসহ প্রধান শহরগুলো বিক্ষোভ হয়। হোয়াইট হাউজের বাইরে টেসলা ডিলারশিপগুলোর সামনে এবং বিভিন্ন শহরের কেন্দ্রে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন বিক্ষোভকারীরা। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই,…

Read More

ঢাকা : জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০টায় প্রিজন ভ্যানে করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সংসদ সদস্য শাহজাহান খানসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি করবেন আজ। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন…

Read More

ঢাকা : সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঢাকায় একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট, তিনটি গাড়ি ক্রোক এবং তার নামে থাকা ৭০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে মোট জমা রয়েছে প্রায় ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা। রোববার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আদালতে এসব সম্পদ ক্রোক ও হিসাব ফ্রিজ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, নসরুল হামিদের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের…

Read More

ঢাকা : রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুনের ভাতিজা এবং মহানগর উত্তর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আনিসুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. আরিফ হোসেন, ঢাকা মহানগরের ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের…

Read More

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) অভিযানে বাংলাদেশি ও বিভিন্ন দেশের প্রায় ৫০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় এই অভিযান চালানো হয়। ইমিগ্রেশন বিভাগের সদর দফতর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন পদের ১৮৫ জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগের মতো অন্যান্য সংস্থার সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যাদের আটক করা হয়েছে এর মধ্যে বাংলাদেশি ছিলেন ১৬৫ জন। এ ছাড়া নেপালের ছিলেন ১২৪। অভিযান থেকে ৫৮ নারীকেও আটক করা হয়। তবে আটক নারীদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না। দেশটির অভিবাসন…

Read More

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সম্প্রতি ওয়াকফ আইনকে ঘিরে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে ‘অযৌক্তিক’ মনে করে ভারত। শুক্রবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহবান জানিয়েছে বাংলাদেশ। এদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহবান জানাই। শফিকুল আলমের এ মন্তব্যের প্রতিক্রিয়াতেই শুক্রবার (১৮ এপ্রিল) বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি বাংলাদেশে…

Read More

ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। এ হামলাকে ইয়েমেনে মার্কিন বাহিনীর চালানো সবচেয়ে প্রাণঘাতী বলে উল্লেখ করা হয়েছে। খবর আল জাজিরার। ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির আল-মাশিরাহ টিভিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মার্কিন বাহিনীর চালানো এ হামলায় আহত হয়েছে ১০২ জন। হোদেইদার স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল মাশিরাহ। মার্কিন বাহিনী বলছে, হুথি যোদ্ধাদের জন্য জ্বালানির একটি উৎস বিচ্ছিন্ন করতে এ হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউএস কমান্ড বলেছে, এ হামলার উদ্দেশ্য ছিল হুথিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে হ্রাস করা। তবে হুথি যে হতাহতের সংখ্যা…

Read More

টানা চার ম্যাচ জিতে বাছাইপর্ব খেলা ৬ দলের মধ্যে সবার আগে ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের জয়ে পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত হয়। সিদ্রা আমিন (৮০) আর ফাতিমা সানার (৬২*) ফিফটিতে আগে ব্যাটিং করে ২০৫ রান তোলে পাকিস্তান। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তাড়ায় থাইল্যান্ড গুটিয়ে গেছে ১১৮ রানেই। তাতে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সপ্তম দল হিসেবে জায়গা নিশ্চিত হয় পাকিস্তানের। বিশ্বকাপে আর জায়গা বাকি আছে একটি। সেই জায়গা পেতে এ মুহূর্তে পাকিস্তান বাদে বাছাইপর্ব খেলা বাকি ৫ দলের মধ্যে সবার চাইতে এগিয়ে আছে বাংলাদেশ।…

Read More