Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এতে ১৬ হাজার কোটি টাকা জব্দ করা হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ক্ষমতার পরিবর্তনের পর সরকার অর্থপাচার ও অবৈধ লেনদেন রোধে কঠোর অবস্থান নেয়। ০৫ আগস্টের পর বিএফআইইউ একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে। এতে অনেক বড় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান আইনের আওতায় আসে। এদিকে রাজনৈতিক পটপরিবর্তন ও ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে চলতি অর্থবছরে ব্যাংক ঋণের পরিমাণ বেড়েছে। পাশাপাশি সরকারের নিট ব্যাংক ঋণও ব্যাপকভাবে…

Read More

কিংবদন্তি সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুলের। বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। মা বাণী মুখোপাধ্যায় ও প্রতুলকে নিয়ে দেশভাগের পরে ভারতে চলে যান তিনি। প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ গানটি ব্যাপকভাবে সমাদৃত। তার অন্য শ্রোতানন্দিত গানের মধ্যে আছে ‘আলু বেচো’, ‘ছোকরা চাঁদ’, ‘তোমার কি কোনো তুলনা হয়’, ‘সেই মেয়েটি’, ‘ফেব্রুয়ারির একুশ তারিখ’। তার জীবনের প্রথম অ্যালবাম ‘পাথরে পাথরে নাচে আগুন’…

Read More

ব্রায়ান বেনেটের ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা ছিল খুবই সাধারণ। প্রথম ছয় ম্যাচে একশ রানও করতে পারেননি তিনি। তবে সপ্তম ওয়ানডেতে করলেন দুর্দান্ত সেঞ্চুরি। সেটাও দেড়শ ছাড়ানো ম্যারাথন ইনিংস! এ ইনিংস খেলে রেকর্ডও গড়েছেন তিনি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯৯ রান করে জিম্বাবুয়ে। যেখানে দলের হয়ে একাই ১৬৩ বলে ১৬৯ রান করেন বেনেট। এ ইনিংস খেলা পথে ২০ চার ও ৩ ছক্কা হাঁকিয়েছেন বেনেট। ২১ বছর ৯৬ দিন বয়সে এ সেঞ্চুরি করেছেন বেনেট। এত কম বয়সে জিম্বাবুয়ের হয়ে আর কেউই দেড়শ রানের ইনিংস খেলতে পারেননি। আর ওয়ানডে ইতিহাসে এ তালিকায় চতুর্থ স্থানে আছেন বেনেট। তিনি পেছনে ফেলেছেন…

Read More

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) আরও ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। এর বিনিময়ে হামাস গাজার কারাগার থেকে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) মুক্তির অপেক্ষা থাকা কারাবন্দিদের মধ্যে ৩৩৩ জনই গাজার বাসিন্দা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছিল তাদের। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত। এ ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দির বিনিয়ে যে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি পাচ্ছেন শনিবার (১৫…

Read More

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শ্রমিকবাহী একটি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ১১ শ্রমিক প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে প্রদেশের হার্নাই এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। বেলুচিস্তানের ডেপুটি কমিশনা ওয়ালি কাকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। প্রাথমিকভাবে ৯ জন নিহতের খবর জানা গিয়েছিল। পরে আহতদের মধ্যে আরও দুজন নিহত হন। হতাহতরা সবাই কয়লখনি শ্রমিক। স্থানীয় জানান, ট্রাকটি হার্নাই এলাকার একটি কয়লাখনির শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। এ এলাকায় পাকিস্তানী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা প্রায়ই হামলা চালায়। ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে সম্ভবত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাস্তায় পুঁতে রেখেছিল বিদ্রোহীরা। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছামাত্র বিস্ফোরণ ঘটে। বেলুচিস্তান…

Read More

ঢাকা : দেশের ১০৭ অ্যাকাউন্টেই ৮৪৯ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ১৬টাকা লেনদেন করেছেন সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল। ঘুষ, দুর্নীতিসহ বিভিন্নভারে এ টাকা অর্জন করেছেন তিনি। লোটাস কামালসহ তার স্ত্রী কাশমিরি কামাল, দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের সম্পৃক্ততা মিলেছে। তাদের বিরুদ্ধে পৃথক তিন মামলা করছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুদক এ সিদ্ধান্ত নিয়েছে। আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল (আ হ ম মোস্তফা কামাল) পতিত আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন। তার অবৈধ সম্পদের খোঁজে দুদক। ইতোমধ্যে দেশে তার অঢেল সম্পদের সন্ধান পেয়েছে। লোটাস কামালের ৩২ ব্যাংক অ্যাকাউন্ট অভিযোগ সংশ্লিষ্ট লোটাস কামাল পাবলিক সার্জেন্ট হিসেবে ক্ষমতার…

Read More

ঢাকা : সরকার দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন গেজেট প্রকাশ করেছে। এসব বিশ্ববিদ্যালয় থেকে শেখ হাসিনা ও তার পরিবারের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় গেজেটটি প্রকাশ করে। এতে সই করেছেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। গেজেটে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অবস্থান স্পষ্ট করতে ও একই ধরনের নামের কারণে বিভ্রান্তি দূর করতেই এ পরিবর্তন আনা হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হবে ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন নাম ‘কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়’,…

Read More

ঢাকা : র‍্যাব বিলুপ্তিসহ জাতিসংঘের বিভিন্ন সুপারিশের বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতিসংঘ র‍্যাব বিলুপ্তির প্রস্তাব দিয়েছে। বিজিবিকে সীমান্ত রক্ষার মধ্যে থাকা, ডিজিএফআইকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখা ও আনসারের ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ না রাখার বিষয় প্রস্তাবনাও দিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে আপনাদের অবস্থান কী- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটা প্রস্তাব তারা দিয়েছে, আমরা সবাই বসবো। বসার পর আমাদের যা ডিসিশন (সিদ্ধান্ত) সেটা আমরা জানাবো। তাদের এ তদন্তের বিষয়ে আমরা তো সবাই স্বাগত জানিয়েছি।…

Read More

ঢাকা : জুলাই-আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। ওই তালিকায় ৮৪৮ জন শহীদের মধ্যে ৫২৪ জন সরাসরি বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। বাকি ৩২৪ জন বিএনপি সমর্থক বলে জানানো হয়েছে। এ ছাড়াও এ আন্দোলনে ৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। নেতাকর্মী নিহতের ঘটনায় সারা দেশে দায়ের হওয়া ৮৪টি মামলার নথিপত্রও ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে। ১ জুলাই ২০২৪ থেকে ৫…

Read More

ঢাকা : ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে শিগগিরই। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর সপ্তাহও বাকি নেই। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে আইসিসির এ বৈশ্বিক টুর্নামেন্টের। তবে বাংলাদেশ মাঠে নামবে পরের দিন ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ভারত, ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ঠিক এক সপ্তাহ আগে দেশ ছাড়ছেন নাজমুল হোসেন শান্তরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে বিমানে উঠবে টাইগাররা। সেখানে আগামী ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। দেশ ছাড়ার আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্য। তারপর সংবাদ…

Read More