Author: ডিডিপি ডেস্ক

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ৪৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তার আগে একই অভিযোগে ১৬ পাকিস্তানি ও ৭ জন ভারতীয় নাগরিকসহ ৬৮ বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিদেশি নাগরিকদের আটকের ঘটনা ঘটে। বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানায় একেপিএস। বিবৃতিতে জানানো হয়,পর্যটক হিসাবে প্রবেশের দাবি করলেও আটক ব্যক্তিরা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি। বরং তারা বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়। পরবর্তীতে তাদের কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাইবাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি…

Read More

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে ছিল না। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যদি গত নভেম্বরে নির্বাচিত হতেন, তাহলে এক বছরের মধ্যে বিশ্বব্যাপী সংঘাত দেখা দিত। তবে এখন সেটি হবে না। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিয়ামি বিচে সৌদি আরবের একটি প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে নিজের নির্বাচনী বিজয় গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি নিজেকে ‘শান্তি স্থাপনকারী ও ঐক্যবদ্ধকারী’ হিসেবে উল্লেখ করে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারও কোনো লাভ নেই। তবে আপনি তা থেকে খুব বেশি দূরে ছিলেন না। আমরা যদি আরও এক বছরের জন্য…

Read More

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর পরবর্তী পরিচালক হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটের ভোটে প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ভোটাভুটিতে ৫১টি ভোটের মধ্যে ৪৯টি প্যাটেলের পক্ষে পড়েছে। শুধু দুই রিপাবলিকান, সুসান কলিনস এবং লিসা মুরকোস্কি প্যাটেলের বিপক্ষে ভোট দেন। তার নিয়োগ এফবিআই পরিচালক হিসেবে ১০ বছরের জন্য কার্যকর হবে। কাশ প্যাটেল একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন। এফবিআই সমালোচক হিসেবে পরিচিত প্যাটেল তার দায়িত্ব গ্রহণের পর পুরো সংস্থাটিকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: আল-জাজিরা

Read More

ঢাকা : মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি গভীর শ্রদ্ধায় স্বরণ করছে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ ছুটে আসছেন শহীদ মিনারে। ফুল হাতে নিয়ে শোকের আবেশে সাদা-কালো পোশাকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হচ্ছেন। বাবা-মায়ের সঙ্গে ছোট শিশুরাও ফুল হাতে নিয়ে এসেছে শহীদ মিনার প্রাঙ্গণে। একুশের প্রথম প্রহরে ১২টা ২ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে ফুল দেন। ফুল দেয়া শেষে ১২টা ৩ মিনিটে তিনি শহীদ মিনার ত্যাগ করেন। এর পর ১২টা ১২মিনিটে অন্তর্বর্তী…

Read More

ঢাকা : জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার কথা ট্রাইব্যুনালকে জানানো হয়েছে। আর আগামী ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করে তা দাখিল করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর…

Read More

ঢাকা : ভূমি অধিগ্রহণে ২২ কোটি ২১ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি আমিন আল পারভেজকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কক্সবাজার পৌরসভায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভবন নির্মাণ প্রকল্পে এমন আত্মসাতের ঘটনা ঘটে। গত ১৬ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হায়াত মো. রফিক সই করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে মো. আমিন আল পারভেজ সুরক্ষা সেবা বিভাগের উপসচিব (বহিরাগমন-৪ শাখা, নিরাপত্তা-৪ শাখা) হিসেবে কাজ করছেন বলে জানা গেছে। দুদক সূত্র জানায়, কক্সবাজারে জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দায়িত্ব পালনকালে পিবিআই ভবন নির্মাণ প্রকল্পের অধিগ্রহণ মামলায় (এলএ কেস) আমিন আল পারভেজ ছিলেন…

Read More

ঢাকা : গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাসহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে হাজির হওয়া আওয়ামী লীগ সরকারের ১১ জন মন্ত্রী হলেন, আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডা. দীপু মনি। অন্যান্য আসামির মধ্যে আরও আছেন সাবেক ১ জন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর ২ জন উপদেষ্টা সালমান…

Read More

ঢাকা : জুলাই গণঅভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহিদ’ ও আহতরা ‘জুলাইযোদ্ধা’ নামে খ্যাত হবেন। এই নিরিখে তাদের পরিবারগুলো সনদ, পরিচয়পত্র এবং সরকারি সুযোগ-সুবিধা পাবেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনদিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় কার্য-অধিবেশন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম সাংবাদিকদের এ কথা জানান। ফারুক-ই-আজম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তারা জুলাই শহিদ নামে খ্যাত হবেন। এই নিরিখে তাদের পরিবারগুলো সনদ ও পরিচয়পত্র পাবেন। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তারা জুলাইযোদ্ধা নামে খ্যাত হবেন। তারা এই নিরিখে সনদ ও পরিচয়পত্র পাবেন এবং অন্যান্য যেসব সরকারি সুযোগ-সুবিধা ও আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। পাশাপাশি তারা ভাতাও পাবেন।’ তিনি…

Read More

ঢাকা : আসামিকে ক্রসফায়ার দেয়া হবে বলে ভয় দেখানো হতো আসামির স্ত্রীকে। ক্রসফায়ার থেকে মুক্তি দেয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কের। স্বামীকে বাঁচাতে র‌্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো মিলন। এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে এক নারীকে ধর্ষণ করে র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন। ভুক্তভোগী নারীর স্বামী জানান, শবে কদরের রাতে রোজা ভাঙিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়। এর আগেও তিনবার তাকে একইভাবে নির্যাতন করা হয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ফেসবুক পোস্ট শেয়ার করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। আলজাজিরার সাংবাদিক মউদুদ সুজন তার পোস্টে জানান, স্বামীকে আটকে রেখে বারবার স্ত্রীকে নির্যাতন করতেন আলেপ…

Read More

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের নির্দেশে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রফিকুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশীদ মোল্লা জানান, হাইকোর্টের রায়ের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। গত ১ ডিসেম্বর আলোচিত এ মামলায় তারেক রহমানসহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে হাইকোর্ট বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। আইনে এটা টেকে না। যে…

Read More