Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকাসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চলমান রয়েছে। এ অভিযানে ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এ অভিযানসহ অন্যান্য বিভিন্ন অভিযানে মোট ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার করা হয়েছে ৩৪৩ জনকে। এছাড়া এ বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে রোববার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার পর্যন্ত ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শর্টগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, ৮টি…

Read More

ঢাকা : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণে ষড়যন্ত্রের মামলায় আপিল আদালতে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহমুদুর রহমান। তার উপস্থিতিতে আদালত এ রায় দেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আমার দেশ সম্পাদক বলেন, আদালত ন্যায় বিচার করেছেন। আমি ন্যায় বিচার পেয়েছি। ফ্যাসিস্ট সরকার পতন না হলে আজকে আমি হয়তো ন্যায় বিচার পেতাম না। ফ্যাসিস্ট সরকার বিচারবিভাগকে কুক্ষিগত রেখেছিল। আমি জেলে থাকা অবস্থায় এ মামলা দিয়েছে। যাতে করে আমাকে দীর্ঘদিন আটক করে রাখা…

Read More

পাবনা : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষের বিপদের সময় তার পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায়। ঠিক তেমনটি ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলার তাঁতীবন্ধ এলাকায়। রোববার (০৯ ফেব্রুয়ারি) এ এলাকায় চলতি পথে হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন। আশেপাশে স্টেশন নেই। বিকল্প আরেকটি ইঞ্জিন এসে ট্রেন সচল করতে প্রায় সাড়ে তিন ঘন্টা। এত দীর্ঘ সময় ট্রেনে বসে থাকতে গিয়ে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে ওঠের যাত্রী ও ট্রেনের স্টাফরা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পড়ে মহাবিপাকে। তাদের এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন…

Read More

ঘুষ দিয়ে স্ত্রীকে সরকারি চাকরি পাইয়ে দিয়েছিলেন যুবক। তবে তা পাওয়া মাত্রই ‘বেকার’ স্বামীকে ডিভোর্স দেন স্ত্রী। এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের কোটাতে। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের খবরে বলা হয়, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ‘প্রতিশোধ’ নিতে গিয়েছিলেন মণীশ মীনা নামে ওই যুবক। এটি করতে গিয়ে তিনি রেলে নিয়োগ পরীক্ষার এক বড়সড় কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আনেন। এ ঘটনায় বরখাস্ত করা হয় মণীশের স্ত্রী আশা এবং রেলের এক গার্ডকে। সম্প্রতি পুলিশের কাছে করা অভিযোগে মণীশ জানান, তিনি কোনো চাকরি না করলেও স্ত্রীকে একটা ভালো সরকারি চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই জন্যই প্রায় আট মাস আগে রেলের পরীক্ষার সময়ে এক ভুয়া পরীক্ষার্থীর…

Read More

ঢাকা : মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম‍্যাটস) শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে সাংবাদিকসহ ১৮ জন আহত হয়েছেন। রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহতরা শিক্ষার্থীরা হলেন– নওগাঁ ম্যাটসের মেহরাব (২০) প্রাইম ম্যাটসের এরশাদুল হক (৩০), শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান (২৬), সোহাগ (২২), আমানুল্লাহ (২০), ট্রমা ম্যাটসের সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল (২৩), গাজীপুর ম্যাটসের শিহাব (২০), কুষ্টিয়া ম্যাটসের আরাফাত (২১), জাহিদ হাসান (২১), টাঙ্গাইল সোহরাব উদ্দিন ম্যাটসের নাঈম (২৫), বাগেরহাট ম্যাটসের সায়েম (২০) ও ব্রেকিং নিউজের স্টাফ…

Read More

ঢাকা : চার গুণীকেই অভ্র’র জন্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, মেহেদী হাসানের সঙ্গে তার তিন বন্ধু- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা এই পুরস্কার নেবে। রোববার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি এ কথা জানান। ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী খেলেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহেদী হাসান খান পুরস্কার গ্রহণ করত আগ্রহী নন। এর আগেও তাঁকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে…

Read More

গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছিল দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সাইফের ওপর হামলার ঘটনায় যেমন নড়েচড়ে উঠেছিলেন নেটিজেনরা। বিশেষ করে ছুরির ছয় কোপের পাঁচ দিন পর অভিনেতার চাঙাভাব অনেককে প্রশ্ন তুলতে সহায়তা করেছে। এবার বিস্ফোরক মন্তব্য বলিউডের স্বঘোষিত সিনে সমালোচক কমল আর খান।  তিনি লিখেছেন, সাইফকে ছয়বার ছুরি দিয়ে কোপানো হলো আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি সইফ! যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনো মিল নেই। তাই আমার মনে হয় সে…

Read More

ঢাকা : চার দফা দাবি আদায়ে সচিবালয়ের দিকে লং মার্চ শুরু করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটে শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু হয়। পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যান। এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন ম্যাটস শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। উপস্থিত ছিলেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহম্মদ উল্যাহ মানসুর, মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, শামিমুর রহমান সাগর ও আজহারুল হক রামিম। বিকেল পৌনে ৩টার দিকে…

Read More

ভারতে বন্দুকযুদ্ধে ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন জওয়ান ও ৩১ জন মাওবাদী সদস্য। আহত হয়েছেন আরও ২ জওয়ান। দেশটির ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার জঙ্গলে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। রোববার (০৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটি বলছে, রোববার সকালে ছত্তিশগড়ের বস্তার বিভাগের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষে দুই নিরাপত্তা কর্মী ও কমপক্ষে ৩১ জন মাওবাদী নিহত হয়েছেন। বিজাপুর হচ্ছে সে একই জেলা যেখানে জানুয়ারির শুরুতে একটি আইইডি বিস্ফোরণে আটজন নিরাপত্তা কর্মী ও একজন বেসামরিক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। পরে জানুয়ারির শেষ সপ্তাহে সেখানে শুরু হওয়া মাওবাদী বিরোধী অভিযানে আটজন…

Read More

ঢাকা : সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে একই দলের হয়ে খেলেছেন ‘পঞ্চপান্ডব’র তিন তারকা। তামিম ইকবালের নেতৃত্বে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ফরচুর বরিশালের জার্সিতে। দলটিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত ভূমিকা রেখেছেন তারা। আবারও একই দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন তারা। আগামী ৩ মার্চ মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঘরোয়া এ লিগের দলবদল হবে চলতি মাসের ২২ এবং ২৩ ফেব্রুয়ারি। তার আগেই দল গুছিয়ে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের চেয়ে আরো বড় দল গড়তে যাচ্ছে দেশেরে ঐতিহ্যবাহি ক্লাবটি। চলতি আসরে দলটিতে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। এছাড়া রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ…

Read More