Author: নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঢাকা : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামী সব সময় মুনাফেকি করেছে। মুনাফেকি ছাড়া কিছু করেনি এ দলটি। আমরা জামায়াতকে সমর্থন করিনি মন্তব্য করে তিনি বলেন, বিএনপির উদারতার কারণে জামায়াতে ইসলামী বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু বিএনপি উপহার হিসেবে তাদের কাছ থেকে পেয়েছে শুধু মুনাফেকি। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলায় তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে শহিদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যে দল ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছে, হত্যা করেছে, জামায়াত বলে বসলো, তারা আওয়ামী লীগকে মাফ করে…

Read More

ঢাকা : বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে সাবেক সরকারের নৃশংসতা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে ১২-১৩ শতাংশ শিশু ছিল বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে, তাদের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনটি অনুযায়ী, বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা…

Read More

ঢাকা : বাংলাদেশের বহুল আলোচিত একটি শব্দ ‘আয়নাঘর’। ছাত্র জনতার বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনা সরকারের আমলে এ ঘরে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে। সে আয়নাঘর পরিদর্শন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিক ও ভুক্তভোগীদের পরিবার। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেখানে পাশাপাশি থাকা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র‌্যাব-২ এর সিপিসি-৩ এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেছেন তিনি। আওয়ামী…

Read More

ঢাকা : নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ নানা দাবিতে কর্মসূচিতে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দিনে ৯টি জেলায় সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি। এর আগে দেশের ৬৪ জেলায় ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আট দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রথমদিন বুধবার (১২ ফেব্রুয়ারি) লালমনিরহাটে সমাবেশে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, ফেনীতে সালাহউদ্দিন আহমদ, খুলনায় হাফিজ উদ্দিন আহমেদ, ব্রাক্ষণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, রাজবাড়ীতে আসাদুজ্জামান রিপন, পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সুনামগঞ্জে উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক…

Read More

ঢাকা : দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনা রেল সেতু দিয়ে চলাচল শুরু করল যাত্রীবাহী ট্রেন। এর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে ইতি ঘটল ট্রেন চলাচলের। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয় নতুন তৈরি এ রেল সেতু দিয়ে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেয় বঙ্গবন্ধু সেতু থেকে উত্তর পাশে অবস্থিত এ সেতু দিয়ে। যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকাল ১০টায় ওই ট্রেন যমুনা রেল সেতু অতিক্রম করার সূচি নির্ধারণ করা ছিল। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে মাসউদুর রহমান বলেন, বুধবার সকাল ৭টায় সিল্কসিটি…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন–সংক্রান্ত কঠোর ব্যবস্থার অংশ হিসেবে জন্মসূত্রে নাগরিকত্বের স্বয়ংক্রিয় অধিকার রদের প্রচেষ্টা আরেকটি বড় ধাক্কা খেল।  এ সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন তৃতীয় এক ফেডারেল বিচারক। সোমবার (১০ ফেব্রুয়ারি মার্কিন জেলা বিচারক জোসেফ লাপ্লান্তে এ আদেশ দেন। গত সপ্তাহে সিয়াটল ও মেরিল্যান্ডের বিচারপতিদের দুজনের একইরকম রায়ের পর নিউ হ্যাম্পশায়ারের ডিসট্রিক্ট বিচারপতি জোসেফ এন ল্যাপলান্ট এ রায় দিলেন। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের দায়ের করা এক মামলায় দাবি করা হয়, ট্রাম্পের আদেশ সংবিধানকে লঙ্ঘন করছে এবং আমেরিকার সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক মূল্যবোধকে পালটে দেয়ার চেষ্টা করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মনোনীত বিচারক লাপ্লান্তে বলেন,…

Read More

ফেনী আলিয়া কামিল মাদরাসার বরখাস্তকৃত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দিতে চাঁদা দাবি করেন স্থানীয় জামায়াতের রুকন জাকির হোসেন। অধ্যক্ষের কাছে জামায়াত নেতার ৩ লাখ টাকা চাঁদা দাবির সে কল রেকর্ড ফাঁস হয়। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। চাঁদা দাবি করা ফেনী জামায়াতের রুকন জাকির হোসেনকে এরইমধ্যে দল থেকে বহিস্কার করা হয়েছে। জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গঠনতন্ত্রের ৬২ নং ধারার ২ উপধারা অনুযায়ী জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জানা…

Read More

ঢাকা : দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) জানিয়েছে, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। স্কোর অনুযায়ী গত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডির টিআইবি কার্যালয়ে ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মো ইফেতারুজ্জামান এসব তথ্য জানান। টিআইবি জানায়, দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৩। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ ১৫১তম অবস্থানে রয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, সিপিআই-২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর স্কোর বিবেচনায়…

Read More

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫১ জন নিহত হয়েছে। দেশটির রাজধানী গুয়াতেমালা সিটিতে একটি বাস সেতু থেকে ছিটকে দূষিত খাদে পড়ে গেলে তারা নিহত হয়। সোমবার (১০ ফেব্রয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নগরীর দমকল বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, গুয়াতেমালা সিটির একটি দূষিত উপত্যকায় হাইওয়ে সেতুর উপর দিয়ে একটি বাস পার হওয়ার সময় ছিটকে পড়ে। এতে অন্তত ৫১ জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনাস্থলে এখনও অনেকে জীবিত আটকা পড়ে আছে। ব্যস্ত মহাসড়ক ধরে চলতে থাকা বাসটি পুনেট বেলিস নামের সেতু থেকে প্রায় ২০ মিটার নিচের খাদে পড়ে যায়। সেতুটি একটি সড়ক ও নালার ওপর দিয়ে গেছে। দুর্ঘটনাস্থলের কিছু…

Read More

ঢাকা : প্রাথমিক বিদ্যালয়গুলোর মান নির্ধারণে নতুন পদ্ধতির প্রস্তাব করেছে প্রাথমিক শিক্ষা সংস্কার পরামর্শ কমিটি। তাদের সুপারিশ অনুযায়ী, শিক্ষার্থী ও বিদ্যালয়ের ধারাবাহিক মূল্যায়ন ও মৌলিক দক্ষতা জরিপের মাধ্যমে দেশের প্রতিটি বিদ্যালয়কে মান অনুযায়ী ‘সবুজ-হলুদ-লাল’ চিহ্নিত করা হবে। এ সিদ্ধান্তে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা এ ধরনের পরীক্ষা তুলে নিয়ে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট (এনএসএ) এর আদলে মৌলিক দক্ষতার মূল্যায়ন হবে। তবে এটি সহজে বাস্তবায়নযোগ্য হবে বলে উল্লেখ করা হয়েছে। এ রকম ১৪টি সারসংক্ষেপ সুপারিশের কথা জানিয়েছেন প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কার পরামর্শ কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘প্রাথমিক…

Read More