Author: Daily Dhaka Press

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার দক্ষিণখান থানায় কসাই খায়রুল হত্যায় জড়িত থাকার অভিযোগে আরেক কসাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কসাইয়ের নাম শহিদুল ইসলাম। পুলিশ বলছে, পাশাপাশি দুটি মাংসের দোকানে কাজ করা দুই কসাই এক সঙ্গে ঘুমাতে গিয়ে সমকামিতা সম্পর্কে জড়ানো নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা করা হয়। গত রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ আলম। তিনি বলেন, গত রবিবার রাতে দক্ষিণখানের নিজ দোকানে কম্বলে পেঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় কসাই খাইরুলের৷ তখন তার নাকে একটি…

Read More

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায়। তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এদিকে, বুধবার (১৫ নভেম্বর) ভোর থেকে সারাদেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাশকতা ও বাসে আগুন দেওয়া ঠেকাতে পুলিশের পক্ষ থেকে উড়ানো হবে ড্রোন। পুলিশ কর্মকর্তাদের ধারণা, তফসিল ঘোষণা হলেই নাশকতাকারীরা আরও বাস পুড়িয়ে আন্তর্জাতিক মহলের…

Read More

বিনোদন ডেস্ক: আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা রওশন আরা রোজিনা। দেশীয় চলচ্চিত্রে অবদান রাখার জন্য তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে। দেশীয় চলচ্চিত্রে অবদানের জন্য সর্বোচ্চ পুরস্কার হচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। গতকাল (১৪ নভেম্বর) সন্ধ্যায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ বিজয়ীদের হাতে তুলেন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোজিনা বলেন, ‘এমন সম্মান পেয়ে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি। তার জন্ম না হলে আমরা এই দেশ পেতাম না। তিনি দেশ স্বাধীন করেছেন বলেই আমি রাজবাড়ীর গোয়ালন্দের রেনু থেকে আপনাদের প্রিয় রোজিনা হয়েছি। এমন সম্মাননা পেয়ে আমি এই পর্যন্ত আসায় যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে স্মরণ করছি। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা…

Read More

ঢাকা প্রেস ডেস্ক : যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি থেকে শুরু করে রেলওয়ে, ব্যাংকিং এর মত পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি করা হয়। এছাড়া মানুষের নলেজের পরিধিকেও বাড়িয়ে তোলে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল। ১) প্রশ্নঃ কোন পাখির ডিমের দাম ভারতের সবচেয়ে বেশি? উত্তরঃ উটপাখির (Ostrich) ডিমের দাম ভারতের সবচেয়ে বেশি। ২) প্রশ্নঃ ট্রেন হসপিটাল পৃথিবীর কোন দেশে আছে? উত্তরঃ ভারতবর্ষে ট্রেন হসপিটাল (Train Hospitals) রয়েছে। ৩) প্রশ্নঃ ভারতের কোন শহরকে স্বপ্নের শহর বলা হয়? উত্তরঃ মুম্বাইকে ভারতের স্বপ্নে শহর (Dream City) বলা হয়। ৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গ আয়তনের দিক…

Read More

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা বলেছেন, মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর মিরপুরে ১২ গাড়ি পুড়িয়ে দেওয়ার টার্গেট ছিল আটকদের। যারা রাজনীতির নামে মানুষের শান্তি-শৃঙ্খলা নষ্ট করবে, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করবে প্রচলিত আইনে তাদের দমন করা হবে। এতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মিরপুরে বিআরটিসির বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত রাতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দেয় স্বেচ্ছাসেবক দলের নেতারা। এ ঘটনায় হাফিজুর রহমান (৩৫), শহীদুল…

Read More

বিনোদন ডেস্ক : কিংবদন্তি অভিনেতা, লেখক, নাট্যকার সৌমিত্র চট্টোপাধ্যায় চলে যাওয়ার দুই বছর পূর্ণ হলো আজ। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী অভিনেতা তিনি। ছয় দশকের বেশি সময় ধরে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৫ নভেম্বর মৃত্যু হয় সৌমিত্রর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সর্বপ্রথম কাজ ১৯৫৯ সালে সত্যজিৎ’র অপুর সংসার। তিন কন্যা (১৯৬১), অভিযান (১৯৬২), চারুলতা (১৯৬৪), অরণ্যের দিনরাত্রি (১৯৬৯), অশনি সংকেত (১৯৭৩), সোনার কেল্লা (১৯৭৪), জয় বাবা ফেলুনাথ (১৯৭৮), হীরক রাজার দেশে (১৯৮০), ঘরে বাইরে (১৯৮৪), গণশত্রু (১৯৮৯), আকাশ কুসুম (১৯৬৫), ক্ষুধিত পাষাণ (১৯৬০), ঝিন্দের বন্দী (১৯৬১), স্বরলিপি (১৯৬১), সাত পাকে বাঁধা (১৯৬৩), পরিণীতা (১৯৬৯), সংসার সীমান্তে (১৯৭৫) ও…

Read More

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) ২৬তম সভা অনুষ্ঠিত হবে আজ বুধবার বিকেল ৫টায়। সেই সভায় নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে। বৈঠকের পর সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি প্রচারিত ওই ভাষণে তিনি তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সংবাদ সম্মেলনে এ কথা জানান। বুধবার সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের পরিবেশ আছে।

Read More

ফরিদপুর থেকে তৌহিদ তুহিন: সমাজে বিভিন্ন পেশার ছদ্মবেশ ধারণ করলেও, মূল পেশা তাদের ডাকাতি। একই সাথে অপহরণ ও খুন করে মালামাল লুট করা ছিল ওদের নেশার মত। বিশেষ করে সড়ক পথ থেকে শুরু করে বাসা বাড়ি অফিস ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করা ছিল ওদের নৈমিত্তিক কাজের রুটিন। দীর্ঘদিন ধরে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক ভিত্তিক ডাকাতি সংঘটিত করে আসছিল। কিন্তু বিধি বাম। ২১ মামলার আসামি হয়েও মামলার বোঝা মাথায় নিয়ে ডাকাতি করতে এসে অবশেষে ধরা, সারাদেশের ডাকাত চক্রের নেটওয়ার্কের দুই নাটের গুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতি ও খুনের মামলার দুই আসামিকে আটকের ঘটনা প্রকাশ করতে সাংবাদিকদের সামনে এভাবেই বক্তব্য…

Read More

নিজস্ব সংবাদদাতা: রাজধানীর মিরপুর এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া হাউজের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ৮টা ৪৫ মিনিটে আগুনের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

Read More

সৈয়দ মনির আহমদ , ফেনী : ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসের দল। ওরা মানুষের কোন কাজে আসেনা। ওরা ক্ষমতায় গিয়ে অসহায় -দুস্থ্য মানুষের জন্য শেখ হাসিনার প্রতিষ্ঠিত ১২হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। ওরা আবার ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধা, গরীব, দুস্থ্য নারী -পুরুষদের ভাতা বন্ধ করে দিবে। মঙ্গলবার বিকালে ফেনী সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত ভাতাভোগীদের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । নিজাম হাজারী বলেন, বিগত ১৫ বছরে ফেনীতে অনেক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের জন্য আওয়ামীলীগ সরকার। এধারা অব্যাহত রাখতে আগামি…

Read More