Author: Daily Dhaka Press

মো: মাফুকুর রহমান :  জ্যাকি,ব্রাহ্মণবাড়িয়া: বর লম্বায় তিন ফুট। শারীরিক বিকাশ আর সবার মতো হয়নি। বিয়ের বয়স পরিপূর্ণ হলেও কনে পাচ্ছিলেন না বর। দীর্ঘদিন পর সন্ধান মিলে আড়াই ফুটের কনের। দুই পরিবারের অনুমতিতে হয় বিয়ের দিন-তারিখ ঠিক হয়। অবশেষে নির্ধারিত তারিখে মহা ধুমধামে ব্রাহ্মণবাড়িয়ায় তিন ফুট ছেলের সঙ্গে আড়াই ফুট মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। তাদের বিয়ের খবর ও ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভাইরাল এই নবদম্পতিরা হলেন – ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের মন মিয়ার ছেলে মো. ফরহাদ মিয়া এবং আশুগঞ্জ উপজেলার পূর্ব তালশহর ইউনিয়ন পুতায় গ্রামের আলী আকবরের মেয়ে আরিফা আক্তার। শুক্রবার ১০ নভেম্বর ফরহাদ ও আরিফার…

Read More

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য নির্ধারিত ওষুধ, চিকিৎসাসামগ্রী ও মানবিক সাহায্যপূর্ণ জাহাজ পাঠিয়েছে তুরস্ক। চিকিৎসক ও সরঞ্জাম বোঝাই তুর্কি প্রেসিডেন্টের জাহাজ এজিয়ান প্রদেশে আলসানকাক বন্দর থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হয়েছে। শনিবার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ডেইলি সাবাহর। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে এজিয়ান প্রদেশে আলসানকাক বন্দরে ডাক করা কার্গো জাহাজে চিকিৎসা সরঞ্জাম এবং ২০ অ্যাম্বুলেন্স বোঝাই করা হয়েছিল। জাহাজটি লোডিং সম্পন্ন হওয়ার পর শুক্রবার ভোরে বন্দর ছেড়ে মিশরের আল আরিশের দিকে রওনা দেয়, মিশরের রাফাহ সীমান্ত অতিক্রম করেছে। শনিবারের মধ্যে এটি আল আরিশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তুরস্কের…

Read More

নিজস্ব সংবাদদাতা : পুরান ঢাকার সুত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকাল ৬টা ৮ মিনিটে সুত্রাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ আগুন দেওয়া হয়। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী আজ রবিবার থেকে চতুর্থ দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এদিকে, অবরোধ শুরুর আগে গতকাল শনিবার রাতে ১০ ঘণ্টায় দুর্বৃত্তরা ৮টি বাসে আগুন দেয় বলে জানায় ফায়ার সার্ভিস। এছাড়া একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া…

Read More

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী রোববার থেকে চতুর্থ দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে সর্বাত্মক এ কর্মসূচি পালন করবে দলটি। একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, গণঅধিকার পরিষদ, এনডিএমসহ বিএনপির যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা অন্যান্য দল ও জোটের পক্ষ থেকেও এ কর্মসূচি পালন করা হবে। যুগপৎ আন্দোলনে না থাকলেও জামায়াতে ইসলামী একই কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে এবি পার্টি। তবে অবরোধ শুরুর আগেই শনিবার রাতে রাজধানীতে অন্তত আটটি বাসে অগ্নিসংযোগ ও ককটেল…

Read More

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিক মো. জামাল উদ্দিন (৪০) চিকিৎসাধীন মারা গেছেন। শনিবার রাত ১টা দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। নিহত জামাল উদ্দিন ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ঘাসালি বাজার এলাকার চান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, গাজীপুরে বেতনভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে জালাল উদ্দিন নামে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিলেন। রাতে চিকিৎসাধীন আইসিইউর ৬ নম্বর বেডে মারা যান তিনি। উল্লেখ্য, গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ী জুরুন এলাকায় পুলিশের গুলিতে জামাল…

Read More

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে রাজশাহীর গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন (গোদাগাড়ী- তানোর) আসনের এমপি পদপ্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য আয়েশা আখতার ডালিয়া। শনিবার (১১ নভেম্বর) সকালে রাজাবাড়ী চাপাল মহাসড়ক থেকে শুরু করে দেওপাড়া, গোগ্রাম, মাটিকাটা, গোপালপুর, ডাইংপাড়াসহ বিভিন্ন এলাকায় তিনি নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন। এসময় ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন পেশার লোকজনের কাছে নৌকা মার্কায় আগাম ভোট চেয়ে তিনি কুশল বিনিময় করেন। এসময় এমপি পদপ্রার্থী ডালিয়া বলেন, আসন্ন নির্বাচন হবে দেশকে রক্ষা করার নির্বাচন । যেখানে বর্তমান সরকার যে উন্নয়ন করে লক্ষমাত্রা নিয়েছে সেটি বাস্তবায়…

Read More

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের কর্তা হলো ঠিকাদার প্রতিষ্ঠান। এই লুকোচুরির প্রকল্প আসলে প্রশাসন নয় ঠিকাদার পরিচালিত উন্নয়ন প্রকল্প। শনিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’ এর ব্যানারে আয়োজিত এক সংহতি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ঠিকাদার পরিচালিত এই উন্নয়ন প্রকল্পে যখন মাস্টারপ্ল্যান নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, তখন এই কথাটা একটু ঘুরিয়ে অধিকতর উন্নয়ন কর্মসূচি নামে চালিয়ে দেওয়া হলো। ঠিকাদাররা আসলে প্রতিটি প্রকল্পের সাথে গ্লু দিয়ে আটকানো থাকে। মানে কাজটা ওই ঠিকাদারকেই দিতে হবে। যেহেতু তাদের সাথে আবার মন্ত্রীদের…

Read More

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের বাবুরহাট-পেন্নাই সড়কের লালদিয়া এলাকায় জৈনপুর পরিবহনের যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মায়মুনা আক্তার (২০) নামে গৃহবধুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অটোরিকশার চালকসহ আরো দুই যাত্রী আহত হয়। শনিবার (১১ নভেম্বর) বিকেলে ওই এলাকার লালদিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে যাত্রাবাহী বাসটি স্ট্যান্ড থেকে ঘুরিয়ে নেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মায়মুনা সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার ভরঙ্গারচর গ্রামের শফিকুর রহমান ওরপে আবু বক্করের স্ত্রী। তার বাবার বাড়ী বিষ্ণুপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকায়। পিতার নাম মো. মিজানুর রহমান। ঘটনাস্থল এলাকার বাসিন্দা আবুল বাসার মুন্সী জানান, যাত্রীবাহী ওই বাসটি বাবুরহাট স্ট্যান্ড থেকে রাস্তা ঘুরিয়ে নিয়ে যাওয়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক : চলমান হরতাল ও অবরোধের নামে চলমান নাশকতার লক্ষ্যবস্তু হিসেবে কেউ যেন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অগ্নিসংযোগ করাকে বেছে নিতে না পারে এবং পেট্রোল পাম্প থেকে পেট্রোল/জ্বালানি তেল সংগ্রহ করে নাশকতা করতে না পারে সেই লক্ষ্যে ১০ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরমধ্যে বাসা-বাড়ি ও কল-কারখানার জেনারেটরের জন্য জ্বালানি সংগ্রহে থানার ওসির ছাড়পত্র নেওয়ার কথাও বলা হয়েছে। শনিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হচ্ছে- পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সব ধরনের নাশকতা রোধকল্পে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নজরদারি বাড়ানো। সহকারী পুলিশ কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ…

Read More

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে ব্যালট বইয়ে নৌকা মার্কায় অনবরত সিল মারার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্রগঞ্জ আমলি আদালতের বিচারক বেলায়েত হোসেন তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকাল সাড়ে ৪টার দিকে আদালতের জিআরও মো. শরীফ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ আজাদকে আদালতে সোপর্দ করে। এতে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷ তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এসব বিষয়ে জেলা পুলিশ ও থানা পুলিশের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি। বক্তব্য জানতে চন্দ্রগঞ্জ থানার ওসি তহিদুল ইসলামকে…

Read More