Author: Daily Dhaka Press

নিজস্ব প্রতিনিধি: বন্দর নগরী চট্টগ্রামের ১১টি প্রতিষ্ঠানের ১৭টি প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করবেন বলে বিভিন্ন সূত্র জানায়। একইসঙ্গে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী। গতকাল ১৩ নভেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠান সফল করতে সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সভাও করেছে প্রশাসন। জেলা প্রশাসন সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা। যেসব প্রকল্প উদ্বোধন…

Read More

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসা রোগীদেরকে হয়রানি ও প্রতারণা করার অভিযোগে ৫ দালালকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে তাদেরকে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্র্স আটক করেন। আটক দালালরা হলেন-শহরের পুরাণ বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. আলম (২৮), সিংহ পাড়ার দিলিপ দের ছেলে দিপক দে (২৩), গুয়াখেলা রোডের ইসমাইল গাজীর ছেলে মাহিম গাজী (১৯), সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাবুল গাজীর ছেলে রায়হান গাজী (১৯) ও পুরান বাজারের মো. বিল্লালের ছেলে রিয়াদ হোসেন (২৫)। উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, হাসপাতালের বহিঃবিভাগ এবং ভর্তি রোগী ও রোগীর স্বজনদেরকে…

Read More

এইচ এম বাবলু, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের নিয়ে সমাবেশ করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভোটারদের মাঝে। এই প্রথম প্রতিটি ইউনিয়নে নারী সমাবেশ ডেকে চমক দেখালেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি। প্রতিটি সমাবেশে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনে পুণরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন আসম ফিরোজ। দলীয় সূত্র জানায়, উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে পৃথক ৩টি করে সমাবেশ আহবান করা হয়েছে। মাসব্যাপী অনুষ্ঠিত এসব সমাবেশে প্রত্যেককে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান…

Read More

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিজেদের খায়েশ মত গাছ কাটা বন্ধ করে দ্রুত মাস্টারপ্ল্যান প্রণয়ন করাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা। সোমবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কাউন্সিল কক্ষের সামনে সিন্ডিকেট সভা চলাকালীন সময়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। তাদের অন্য দাবিগুলো হলো, গত ২০ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাংবাদিক আসিফ আল আমিনকে মারধরের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের বিচার করা, যৌন নিপীড়নে অভিযুক্ত পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির শাস্তি, গত জুনে জাবির সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি সৌমিক বাগচীকে হামলার দায়ে চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত বিচার নিশ্চিত…

Read More

সৈয়দ মনির আহমদ : ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, আমাদের মায়েরা এখন সর্বত্র নিরাপদ। আগে তাঁদের কন্যা সন্তান নিয়ে দুশ্চিন্তায় থাকতেন, কখন স্কুল থেকে আসবে, নিরাপদে আসতে পারবে কিনা, এখন মায়েদের সেই চিন্তা নেই। এই কৃতিত্ব প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার। তাই শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে আমরা ঐক্যবদ্ধ। সোমবার বিকালে ফেনী পৌর আওয়ামীলীগ আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । নিজাম হাজারী বলেন, গত ১৫ বছরে ফেনীতে ফ্লাইওভার, বিদ্যুতকেন্দ্র ও অর্থনৈতিক অঞ্চলসহ বহু অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে আওয়ামীলীগ সরকার। এধারা অব্যাহত রাখতে আগামি…

Read More

এইচ এম বাবলু বাউফল, (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর ও গেইট নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী। আরসিসি গেইট নির্মাণের শর্ত থাকলেও গেটটি নির্মাণ করা হচ্ছে ব্রিকস ইট দিয়ে। ধুলিয়া ইউনিয়নের ২৫ নং মেহেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর গেইট ও প্রাচীন নির্মাণের এ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯-২০২০ইং অর্থ বছরে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় ওই বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর ও গেইট নির্মানের জন্য দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দরপত্র প্রক্রিয়া শেষে প্রকল্পটি বাস্তবায়নের জন্য গিয়াস উদ্দিন ও এসএইচ…

Read More

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগে এক দফাসহ বিভিন্ন দাবিতে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। একদিন বিরতি দিয়ে বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে তারা। এ নিয়ে পঞ্চম দফায় অবরোধ কর্মসূচি দিল দলটি। সোমবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফলের জন্য আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ সব অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতেই থাকবে। বিজয় না হওয়া পর্যন্ত জনগণ এবার ঘরে ফিরবে না। এই আন্দোলনের বিজয় সুনিশ্চিত।

Read More

ফারুক আহমেদ, বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজ কান্দি সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী মোঃ দিদার মিয়া (৩০) এর বিরুদ্ধে প্রথম শ্রেণীর সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীকে গুরুত্বর অসুস্থ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত দপ্তরি কাম নৈশ প্রহরী দিদার মিয়াকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। ভিকটিমের মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফরদাবাদ ইউনিয়নের নিজকান্দি গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে নিজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সোমবার সকালে সোয়া ৯টার দিকে স্কুলে যায়। বিদ্যালয়ের নৈশ প্রহরী…

Read More

মোঃ জুয়েল মিয়া (নাদিম ): ময়মনসিংহের তারাকান্দায় বালু বোঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গজহরপুর নামক স্থানে। নিহতরা হলেন-নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বৌলাম গ্রামের সিএনজি চালক মোস্তাকিম মিয়া(৩০),নেত্রকানা সদর উপজেলার মদনপুর গ্রামের ছিদ্দিকুর রহমান আওলাদের কন্যা সাকি আক্তার(১৭)এবং লাকি আক্তার(৩০)।এই ঘটনায় লাকি আক্তারের তিন বছরের কন্যা শিশু হুমায়রা আহত হয়।এর মধ্যে লাকি আক্তার দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। জানাগেছে,ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গজহরপুর নামক স্থানে সোমবার(১৩ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজি ও নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের মুখোমখি সংঘর্ষে সিএনজিটি…

Read More

নিজস্ব সংবাদদাতা:  বিএনপি জামাতের ডাকা এই অবরোধকে রুখে দাঁড়ানোর জন্য ধোলাইপাড়ে অবস্থান করেছে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অবরোধের বিরুদ্ধে অবস্থানের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা।সাধারন জনগণ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং তাদের কর্মস্থলে যেতে পারে সেজন্যই আজকে তারা সড়কে অবস্থান করেছে। এই মুহূর্তে ধোলাইপাড়ে বাস চলাচল অনেকটা কম দেখা যাচ্ছে। বাস চলাচল অনেকটা কম থাকায় মানুষের দৈনন্দিন কাজের যে কর্মসূচি রাস্তায় দেখা যেত তা আজকে অনেকটাই কম।

Read More