Author: Daily Dhaka Press

১১ নভেম্বর, ২০২৩; ঢাকা, বাংলাদেশ :  বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে গত ১১ নভেম্বর রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আয়োজন লিডারশিপ সামিটের ৭তম অধিবেশনের। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রযোজনায়, সামিট কমিউনিকেশনস লিমিটেড এবং শেলটেকের সঞ্চালনায়, বিএসআরএম, টিম গ্রুপ এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই), স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এবং ন্যামকন কনসালটান্সি লিমিটেডের সমন্বয়ে অনুষ্ঠিত এই বছরের অধিবেশনটির প্রতিপাদ্য ছিলো, “নেভিগেটিং দ্য নেক্সট ফ্রন্টিয়ারঃ ট্রান্সফরমিং অর্গানাইজেশনস ফর দ্য ফিউচার” বা ভবিষ্যতের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে তৈরী করে তোলা। দিনব্যাপী অধিবেশনটিতে দেশ এবং বিদেশের স্বনামধন্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, গবেষক সহ বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি অব্যাহত হামলার মুখে করুণ পরিস্থিতির কথা জানালেন গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া। তিনি জানালেন, প্রতি মিনিটে রোগীরা মারা যাচ্ছে। এমনকি ইনকিউবেটরে থাকা শিশুরাও। ‘আমরা মৃত্যুর খুবই কাছে,’ বলেন তিনি। তার সাথে কথা বলেছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। তাতে তিনি যেসব কথা বলেছেন তার সংক্ষিপ্ত রূপ এরকম : – আমি বলতে পারি, আমরা সবাই জীবন হারাতে যাচ্ছি। হাসপাতালের রোগীর প্রতি মিনিটেই মারা যাচ্ছে। আক্রান্ত ও আহতরাও মারা যাচ্ছে – এমনকি ইনকিউবেটরে থাকা শিশুরাও। – আমরা ইনকিউবেটরে থাকা শিশুকেও হারাচ্ছি, আবার ইনটেনসিভ কেয়ারে থাকা তরুণকেও। – হাসপাতাল কম্পাউন্ডকে ঘিরে রাখা হয়েছে এবং হাসপাতালের ভবনগুলোকে লক্ষ্য বানানো হয়েছে। হাসপাতালের…

Read More

প্রতিনিধি, গাজীপুর : শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জাকির হোসেন খান বলেছেন, গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১২৩টি কারখানা ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ২২টি। আর গ্রেপ্তার করা হয়েছে ৮৮ জনকে। গাজীপুর ও কোনাবাড়ী এলাকার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় তুসুকা কারখানার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে জাকির হোসেন এসব কথা বলেন। জাকির হোসেন খান বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিকে কেন্দ্র করে গাজীপুরে শ্রমিক অসন্তোষ চলছে। সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বন্ধ আছে ১৭টি কারখানা। পুলিশের ধারণা, শুরু থেকে একটি পক্ষ…

Read More

জবি ক‍্যাম্পাস প্রতিনিধি  : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক আজ শনিবার মারা গেছেন। ভোর ৫টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জবি প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল জানান, অধ্যাপক ইমদাদুল ক্যান্সারে আক্রান্ত হয়ে ভোর ৫টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে অধ্যাপক ইমদাদুলকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সম্প্রতি তিনি ঢাকায় ফিরে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইমদাদুল তার মৃত্যুতে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। জবি উপাচার্যের মরদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অধ্যাপককে শেষ শ্রদ্ধা জানান। উল্লেখ্য, অধ্যাপক ইমদাদুল ২০২১ সালের ১ জুন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: কিমের বাসভবনে তাঁর নিজস্ব একটি জলাশয় রয়েছে। ব্রাজিল থেকে বেশ কিছু পিরানহা মাছ আনিয়ে সেখানেই রাখা হয়েছে। তার মাধ্যমেই ইদানীং শাস্তি দিচ্ছেন কিম। আমাজন অরণ্যের অন্যতম ভয়ঙ্কর মাছ পিরানহা। মাংসখেকো এই মাছ নাকি সামনে পেলে জ্যান্ত মানুষকেও ছাড়ে না। ব্রাজিল থেকে তেমনই বেশ কিছু পিরানহা আনিয়ে রেখেছেন উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উন। আর তা-ই হয়ে উঠেছে তাঁর নতুন শাস্তির মাধ্যম। সম্প্রতি নিজের প্রশাসনের এক বিদ্রোহী আধিকারিকদের কিম পিরানহা ভর্তি জলাশয়ে ফেলে হত্যা করেছেন বলে অভিযোগ। ছবি: পিরানহা মাছ ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, কিমের বাসভবনে তাঁর নিজস্ব একটি জলাশয় রয়েছে। সেখানেই নাকি রাখা হয়েছে ব্রাজিলীয় পিরানহাদের। জেনারেল…

Read More

আন্তর্জাতিক ডেস্ক :  অক্টোবর মাসের শেষ দিক থেকে ঘন ঘন ভূমিকম্পে কাঁপতে শুরু করেছে আইসল্যান্ড। শুক্রবার বিকেল থেকে তার মাত্রা আরও বেড়েছে। জোরালো কম্পন অনুভূত হচ্ছে বার বার। ভূমিকম্পের জেরে জরুরি অবস্থা জারি করা হল আইসল্যান্ডে। প্রশাসন সূত্রে খবর, গত ১৪ ঘণ্টায় দেশের নির্দিষ্ট অংশে অন্তত ৮০০ বার ভূমিকম্প হয়েছে। যার মধ্যে বেশ কয়েক বার অনুভূত হয়েছে জোরালো কম্পন। রিখটার স্কেলে সবচেয়ে তীব্র কম্পনের মাত্রা ছিল ৫.২। বার বার ভূমিকম্প হওয়ায় আইসল্যান্ডে জরুরি অবস্থা জারি করেছে সরকার। অক্টোবর মাসের শেষ দিক থেকে ঘন ঘন ভূমিকম্পে কাঁপতে শুরু করেছে আইসল্যান্ড। দেশের দক্ষিণ-পশ্চিমে রেকজেন্স মালভূমিতে অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ২৪ হাজার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইতিমধ্যে ছয়টি বিয়ে সেরে ফেলেছেন যুবক। নিজের বিলাসবহুল জীবনযাপন ও স্ত্রীদের ভরণপোষণ করতে গিয়ে বিক্রি করছেন একের পর এক পৈতৃক সম্পত্তি। টাকা-পয়সার জন্য খুনের হুমকিও দেন বাবা-ভাইকে। এই নিয়ে টানাপড়েনের মধ্যে ষষ্ঠ স্ত্রী ঘরে তুলতেই সহ্যের বাঁধ ভেঙে যায় পরিবারের। ত্যক্তবিরক্ত হয়ে সংবাদ সম্মেলন ডাকেন বাবা। পাশে বসা স্ত্রী ও ছোট ছেলে। সেখানে অসহায় বাবার আকুতি, ‘ছেলে কোথাও বিয়ের সম্বন্ধ নিয়ে গেলেই দয়া করে আমাদের বাড়িতে খবর দিন!’ ভারতের মুর্শিদাবাদের রানিনগরের ব্যবসায়ী নজরুল ইসলামের এই কাণ্ডে তাজ্জব এলাকার মানুষ। বড় ছেলে মমিনুলের উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ বাবা নজরুল সংবাদ সম্মেলন ডাকেন বৃহস্পতিবার। চেয়েছিলেন, সাংবাদিকদের মাধ্যমে ছেলের কার্যকলাপ চারদিকে…

Read More

** দীর্ঘ প্রতিক্ষার পরে ১১ নভেম্বর উদ্বোধন হচ্ছে কক্সবাজার রেলস্টেশন ** তাহজীবুল আনাম,কক্সবাজার : যুগযুগ বছর অপেক্ষার পর অবশেষে স্বপ্নের দুয়ার খুলে যাচ্ছে কক্সবাজারবাসীর জন্যে। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে এবার ঢাকা, চট্টগ্রাম থেকে সরাসরি রেল আসবে পর্যটন নগরী কক্সবাজারে। এর ফলে কক্সবাজারের পর্যটনশিল্প ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। রেলের বদৌলতে সৃষ্টি হবে বহু মানুষের কর্মসংস্থান৷ফলে পাল্টে যাবে এই অঞ্চলের মানুষের জীবনমান। এছাড়াও দূর-দূরান্ত থেকে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের ভোগান্তি ও যাতায়াত খরচ অনেকটা কমে যাবে। রেলস্টেশন ও লাইনের কাজ প্রায় সম্পন্ন, তাছাড়াও রেললাইন ছাড়াও কক্সবাজারে চলমান রয়েছে আরও বহু মেগা প্রকল্পের কাজ। প্রায় ৮৮ হাজার কোটি টাকার ২০টি প্রকল্পের…

Read More

খেলা ডেস্ক : বিশ্বকাপে ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। এর মধ্যে ক্রিকেট বোর্ড নতুন ঝামেলায় জড়াল। দেশটির ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ এবং সে জন্য রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছিল। আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করা হয়েছে। ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল দেশটি। আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসি বোর্ড আজ সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’ গতকালই বিশ্বকাপে শেষ ম্যাচটি খেলেছে শ্রীলঙ্কা। এ মুহূর্তে পয়েন্ট…

Read More

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিন পেন্নাই গ্রামে ওমান প্রবাসী মো. রুহুল আমিনের বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধকরে এবং ওই গ্রামের সরকারী রাস্তার ইট তুলে রাস্তা দখল করে প্রাচীর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় প্রবাসী রুহুল আমিনের ছোট ভাই দক্ষিন পেন্নাই গ্রামের মরহুম মজনু মিয়ার ছেল গিয়াস উদ্দিন বাদী হয়ে গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। গিয়াস উদ্দিন অভিযোগে উল্লেখ করেন যে, দক্ষিন পেন্নাই গ্রামের মরহুম নুরু মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন আমার প্রতিবেশী। আমরা একই বাড়ীর লোক। তাদের জায়গা জমির সাথে আমার জমি থাকায় আমাদের উভয় পক্ষের বাড়ী হতে বের হওয়া তথা চলাচলের রাস্তা…

Read More