Author: DDP Desk

Dhaka : Organizationally, the Awami League has given instructions to the relatives of government ministers and MPs not to be in the polling field. But the Trinamool leaders did not take that message very seriously. The relatives of the upazila ministers-MPs of the first phase have elected the post of chairman in 13 upazilas. Among them, 9 people won in 11 upazilas in the election held on Wednesday (May 8). And 2 relatives of MPs lost in the upazila. It is known that despite the organizational instructions of Awami League, 11 upazilas elected 9 people and 2 were defeated in…

Read More

ঢাকা : সাংগঠনিকভাবে সরকারের মন্ত্রী-এমপিদের আত্মীয়-স্বজনদের ভোটের মাঠে না থাকার দফায় দফায় নির্দেশনা ছিল আওয়ামী লীগের। কিন্তু সেই বার্তা খুব একটা গায়ে মাখেননি তৃণমূলের নেতাকর্মী। প্রথম দফার উপজেলা মন্ত্রী-এমপিদের আত্মীয়-স্বজনরা ১৩ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। এর মধ্যে ১১ উপজেলায় ৯ জন বিজয়ী হয়েছেন বুধবারে (৮ মে) অনুষ্ঠিত নির্বাচনে। আর ২ জন উপজেলায় হেরেছেন এমপিদের আত্মীয়। জানা গেছে, আওয়ামী লীগের সাংগঠনিক নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে ১৩ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করে ১১ উপজেলায় ৯ জন নির্বাচিত ও দুজন পরাজিত হয়েছেন। এর মধ্যে একজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। ভোটের ফলাফল অনুযায়ী, বগুড়ার দুই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বগুড়া-১ আসনের…

Read More

ঢাকার বাতাসের মান আজ বৃহস্পতিবার (৯ মে) ‘খুব অস্বাস্থ্যকর’। সকালের দিকে ২০৩ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শহরটির অবস্থান শীর্ষে। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা ও নেপালের কাঠমান্ডু যথাক্রমে ১৭০, ১৬৭ ও ১৫০ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে। বাংলাদেশে একিউআই নির্ধারণ…

Read More

ঢাকা : বাজারে চা‌হিদার তুলনায় সরবরাহ কম ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের কারণে টাকার বিপরীতে ডলারের দাম ৭ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। এক লাফে ডলারের দাম ১১০ টাকা থেকে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ ডলারের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দেবে। বুধবার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এই দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। সার্কুলারে বলা হয়, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনা-বেচা হবে। এ পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত…

Read More

ঢাকা : কোন সড়কে কি ধরণের গাড়ি কত গতিতে চলবে তা নির্ধারণ করেছে সরকার। এ ক্ষেত্রে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ৬০ কিলোমিটার। এ বিষয়ে । বুধবার (৮ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এতে মোটরসাইকেল থেকে শুরু করে পণ্যবাহী পরিবহনেরও সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা-৪৪ এর উপধারা-১ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি-১২৫ এর উপবিধি-৪ এ প্রদত্ত ক্ষমতাবলে সড়ক/মহাসড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার নিমিত্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক মোটরযান গতিসীমা নির্দেশিকা,…

Read More

ঢাকা : দেশের আদালতগুলোয় ৪০ লাখেরও বেশি মামলা অপেক্ষমান উল্লেখ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, এসব মামলা নিষ্পত্তির দায়িত্ব মাত্র দুই হাজার বিচারকের কাঁধে। তিনি বলেন, “এই কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বিচারকরা। তবুও মামলাজট থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি না। অনেক ক্ষেত্রেই একটি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারি না। অনেক ক্ষেত্রেই একটি মামলা নিষ্পত্তি হতে ১০-১২ বছর লেগে যায়।” মঙ্গলবার (৭ মে) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আইন বিষয়ক একটি উন্নয়নমূলক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘প্রমাণিত : অপ্রমাণিত-আইনের সহজ পাঠ’ শীর্ষক এই অনুষ্ঠান প্রযোজনা করছে বাংলাদেশ টেলিভিশন। দেশের বাস্তবতা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, “একথা…

Read More

পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিনের একটি অনুষ্ঠানে ছয় বছরের মেয়াদের জন্য শপথ নেন তিনি। পুতিনের শপথ অনুষ্ঠান বয়কট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ। এমন সময় পুতিন সময় নিলেন যখন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ দুই বছরে গড়িয়েছে। তবে এখনও পর্যন্ত তিনি ইউক্রেনকে পরাস্ত করতে পারেননি। ১৯৯৯ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় রয়েছেন পুতিন। ৭১ বছর বয়সী পুতিন দেশীয় রাজনীতিতে এককভাবে আধিপত্য বিস্তার করছেন। আন্তর্জাতিক মঞ্চে তিনি পশ্চিমা দেশগুলোর সাথে একটি দ্বন্দ্বে লিপ্ত রয়েছেন। তার অভিযোগ, রাশিয়াকে পরাজিত করার এবং টুকরো টুকরো করতে ইউক্রেনকে একটি মাধ্যম হিসাবে ব্যবহার করেছে পশ্চিমারা। শপথের পর…

Read More

চট্টগ্রাম : একশ’র আগে নেই ৮ উইকেট। বাংলাদেশ যখন বড় জয়ের স্বপ্ন দেখছে তখন পাল্টা আক্রমণ শুরু করেন ওয়েলিংটন মাসাকদজা-ফারাজ আকরাম। খেলা নিয়ে যান শেষ ওভার পর্যন্ত। ৬ বলে যখন ২১ রান প্রয়োজন তখন সাইফউদ্দিন এসে প্রথম বলে মাসাকাদজাকে বোল্ড করে সাজঘরে পাঠান। শেষ পর্যন্ত ১১ রানের বেশি নিতে পারেনি জিম্বাবুয়ে। ৯ রানের জয়ে হাঁফ ছেড়ে বাঁচে বাংলাদেশ। মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৫ উইকেটে ১৬৫ রান করে। তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫৬ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। পাঁচ টি-টোয়েন্টির সিরিজে দুই ম্যাচ হাতে রেখে ৩-০ ব্যবধানে নিশ্চিত করেছে বাংলাদেশ। নবম…

Read More

ঢাকা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বিএফইউজের নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। ১৯ অক্টোবর ঢাকাসহ ১৪টি অধিভুক্ত ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ। সভায় দশম ওয়েজ বোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তথ্য প্রতিমন্ত্রীর বরাত দিয়ে সভায় জানানো হয়, শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠিত হবে। এই ওয়েজ বোর্ড রোয়েদাদে সংবাদপত্র, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন অন্তর্ভুক্ত করার দাবি সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়। ওয়েজবোর্ড রোয়েদাদ কোন কোন সংবাদপত্র বাস্তবায়ন করেছে সভায় এ সংক্রান্ত…

Read More

ঢাকা : পাঁচ লাখ টন ধান ও ১২ লাখ টন চাল কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, ধানগুলো কেনা হবে ৩২ টাকা কেজি দরে। তবে ১২ লাখ টনের মধ্যে সিদ্ধ চাল কেনা হবে ১১ লাখ টন। বাকি ১ লাখ টন কেনা হবে আতপ চাল। মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বোরো সংগ্রহ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি জানান, সিদ্ধ চাল কেনা হবে ৪৫ টাকা কেজি দরে। আপত চাল কেনা হবে ৪৪ টাকা কেজিতে। ধান আর চাল ছাড়াও ৫০ হাজার টন গম কেনা হবে। প্রতিকেজি গমের দাম দেওয়া হবে ৩৪ টাকা। মন্ত্রী…

Read More