Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরীকে হত্যার ২৫ বছর পর নেপথ্যের কারণ জানা গেল। তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্রে সোহেল চৌধুরীকে হত্যার কারণ বর্ণনা করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, সুপার ট্রাম্প ক্লাবে অসামাজিক কার্যকলাপকে ঘিরেই মূলত আজিজ মোহাম্মদের সঙ্গে সোহেল চৌধুরীর গোলমাল হয় এবং পরবর্তীতে হত্যার ঘটনা ঘটে। সেই দিন রাতে বনানীর ট্রাম্প ক্লাবে গান বন্ধ করতে বলেছিলেন সোহেল ও তার বন্ধুরা। গান বন্ধ করা নিয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল চৌধুরী আজিজের ওপর খেপে যান। তখন সোহেলের বন্ধু কালা নাসির আজিজ মোহাম্মদ ভাইকে গুলি করতে যান। এ সময় ক্লাবের বাথরুমে ঢুকে আত্মরক্ষা করেন আজিজ মোহাম্মদ…

Read More

ময়মনসিংহ : টানা পঞ্চম বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ঘরোয়া ফুটবলে বিরল ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। লাল জার্সিধারীরা শনিবার (১১ মে) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ঢাকা মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে। স্বাধীন বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংসই প্রথম কোনো ক্লাব, যারা টানা পাঁচটি লিগ শিরোপা ঘরে তুললো। লিগ শিরোপা জয়ে এই মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুললো বসুন্ধরা। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। জিতেছে প্রিমিয়ার লিগের শিরোপাও। এখন বাকি শুধু ফেডারেশন কাপ। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীকে হারাতে পারলে ট্রেবল জয়ের সম্ভাবনাও থাকবে তাদের সামনে। এ পর্যন্ত ১৫ ম্যাচে ৪০…

Read More

ঢাকা : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে রোববার (১২ মে)। রোববার (১২ মে) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় প্রধানমন্ত্রী ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বেলা ১১টায় ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। এরপর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। ফল জানবেন যেভাবে ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট…

Read More

ঢাকা : ভারত মহাসগরে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ বর্তমানে দেশের জলসীমায় রয়েছে। সোমবার (১৩ মে) জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ার বহির্নোঙরে প্রবেশ করবে। শনিবার (১১ মে) দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করেন কবির গ্রুপের (কেএসআরএম) মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে জাহাজটিতে প্রায় ৫৬ টন পাথর রয়েছে। আরও দুদিন আগেই জাহাজটি বঙ্গোপসাগরে পৌঁছায়। আগামী সোমবার এমভি আবদুল্লাহ কুতুবদিয়ার বহির্নোঙরে প্রবেশ করবে। সেখানে কিছু পণ্য (পাথর) খালাস করা হবে। সেই কার্যক্রম শেষ করতে দুদিন সময় লাগতে পারে। এরপর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের উদ্দেশে রওনা দেবে। তিনি আরও বলেন, বর্তমানে জাহাজটি ২৩ জন নাবিক রয়েছে। তারা চট্টগ্রাম বন্দরে…

Read More

ঢাকা : এপ্রিল মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬৫৮টি। এসব দুর্ঘটনায় মারা গেছে ৬৩২ জন মানুষ। একইসঙ্গে আহত হয়েছে আরও অন্তত ৮৬৬ জন মানুষ। বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এসবের মধ্যে ঢাকা বিভাগে ১০৮টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত এবং ১৫৭ জন আহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩৫টি দুর্ঘটনায় ১২৩ জন নিহত এবং ২২৭ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ১০০টি দুর্ঘটনায় ৯৩ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৯৮টি দুর্ঘটনায় ৮৭ জন নিহত এবং ৯৫ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে…

Read More

ঢাকা : গত কয়েকমাস ধরেই পোল্ট্রি শিল্পে অস্থিরতা দেখা দিয়েছে। খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও কর্পোরেটদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছেন প্রান্তিক খামারিরা। বর্তমান বাজারে যেকোনো সময়ের চেয়ে মুরগির দাম রেকর্ড পরিমাণ বাড়লেও স্বস্তিতে নেই খামারিরা। খাদ্যে দামের সঙ্গে তীব্র গরম যোগ হওয়ায় ‘মড়ার উপর খাড়ার ঘা’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তীব্র গরমের কারণে হিট স্ট্রোকে মুরগি মরা, ডিম উৎপাদন কমা ও বাচ্চার দাম বেড়ে যাওয়ায় পোল্ট্রি শিল্পে অস্থিরতা দেখা দিয়েছে বলেও মনে করেন তারা। খুচরা বাজারে ব্রয়লার মুরগি ২২০ টাকা, সোনালি মুরগি ৩৯০ থেকে ৪০০ টাকা, লেয়ার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। দামের কারণে ক্রেতা…

Read More

>> সড়ক দুর্ঘটনার শিকার ব্যান্ড অড সিগনেচার। এ দুর্ঘটনায় ব্যান্ডটির গায়ক ও গিটারিস্ট আহাসান তানভীর পিয়ালসহ ২ জন নিহত হয়েছেন। খবরটি অড সিগনেচার ব্যান্ডের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে। সিলেট যাচ্ছিলেন ব্যান্ডটির সদস্যরা। পথিমধ্যে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে দুর্ঘটনার শিকার হয় তাদের গাড়ি। এমনটা উল্লেখ করে শনিবার (১১ মে) সকালে ব্যান্ডটির অফসিয়াল ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে, ‘সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে অড সিগ্নেচারের গাড়ি মারাত্মক দূর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়।’ এরপর লেখা হয়েছে, ‘ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দূর্ঘটনায় নিহত হন।…

Read More

ঢাকা : ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। বৃহস্পতিবার (৯ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুষ্ঠিত বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশিত হয়। গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫। পিএসসি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে…

Read More

ঢাকা : চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আশিষ রায় চৌধুরী ও ইমনসহ বাকিরা খালাস পেয়েছেন। হত্যাকাণ্ডের ২৫ বছর পর বৃহস্পতিবার (৯ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্ত্তী এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২৯ এপ্রিল ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। খালাস পাওয়া আসামিরা হলেন- তারেক সাঈদ মামুন, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, ফারুক আব্বাসী, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম…

Read More

চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াদ নামে এক পাইলট নিহত হয়েছেন। চিকিৎসা নিচ্ছেন আহত কো-পাইলট। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় পাইলট জাওয়াদ মারা যান। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। আকাশে আগুন ধরার পর সেটি পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয়। এর আগে বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুটে নামেন। পরে চিকিৎসাধীন অবস্থায় পাইলট অসীম জাওয়াদ মারা যান। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, সকাল সাড়ে ১০টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ওয়াইএকে১৩০-এ আগুন ধরে যায়। এ সময় পাইলট ও কো-পাইলট…

Read More