Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : সরকারি হিসাবে দেশে বেকারের সংখ্যা এখন ২৫ লাখ ৯০ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক জরিপের তথ্যানুযায়ী জানুয়ারি থেকে মার্চ সময়ে আগের বছরেরও এই পরিমাণ বেকার দেশে ছিল। কিন্তু গড় হিসাবে ২০২৩ সাল শেষে বেকারের সংখ্যা ছিল ২৪ লাখ ৭০ হাজার। সেই হিসাবে বেকারের সংখ্যা এ বছরের প্রথম প্রান্তিকে বেড়েছে। পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, জরিপকালীন সময়ে বিগত সাত দিনে কমপক্ষে এক ঘণ্টাও কোনো কাজ করেনি কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ছিল এবং বিগত ৩০ দিনে বেতন, মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজছেন তাদের বেকার হিসাবে আনা হয়েছে। এছাড়া শ্রমশক্তির বাইরে বিশাল জনগোষ্ঠী আছে। তারা কর্মে…

Read More

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে দু’দিন ধরে নিখোঁজের পর আলিফ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মে) সকাল পৌনে নয়টার দিকে হোসেন্দী এলাকার সিটি অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিফ (১৬) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ফয়সাল প্রধানের ছেলে। সে চলতি বছর স্থানীয় ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত আলিফের বন্ধু আরাফাত হোসেন জানায়, রোববার (৫ মে) আমরা ৯ বন্ধু মিলে দুপুর সাড়ে বারোটার দিকে মেঘনা সেতুর নিচে মেঘনা নদীতে গোসল করতে নামি। আমাদের মধ্যে সবাই সাঁতার জানলেও একমাত্র আলিফ…

Read More

ঢাকা : উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত নির্বাচনী এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (৮ মে) অনুষ্ঠেয় নির্বাচনের প্রথম ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

Read More

>> তীব্র তাপদাহের পর দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হচ্ছে। এর মধ্যে বেড়েছে বজ্রপাতের মাত্রাও। এক দিনে দেশের নয়টি জেলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকাল থেকে সন্ধ্যার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে মাদারীপুরে দুইজন, শরীয়তপুরে দুইজন, হবিগঞ্জ, নেত্রকোনা, ফরিদপুর, গোপালগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ভোলায় একজন করে মারা গেছেন। শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন- জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়ার আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (২৬) ও ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম (৩৮)। দুপুরে বৃষ্টির…

Read More

ঢাকা : বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে— এমন অসংক্রামক রোগগুলোর অন্যতম হাঁপানি বা অ্যাজমা। শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী এই রোগে এখন পর্যন্ত বিশ্বের ২৬ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে। বছরে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হওয়া এই রোগ এখন বাংলাদেশেও স্বাস্থ্যঝুঁকির অন্যতম প্রধান কারণ। ন্যাশনাল অ্যাজমা প্রিভিলেন্স সার্ভে বলছে— ১৯৯৯ সালে দেশে অ্যাজমা রোগী ছিল ৭০ লাখ। ২০১০ সালে দেশে এই রোগীর সংখ্যা দাঁড়ায় ৯০ লাখে। তবে বর্তমানে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা জানা নেই কারো। কারণ হিসেবে জানা যায়, এক যুগেরও বেশি সময় ধরে রোগটি নিয়ে জরিপ হয়নি জাতীয় পর্যায়ে। হয়নি উল্লেখযোগ্য গবেষণাও। ফলে বছরে এই রোগী কত মানুষ আক্রান্ত…

Read More

ঢাকা : লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামলকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ মে) নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী এই শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের জনগণের চাহিদার কথা মাথায় রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানিয়েছেন, প্রধানমন্ত্রী পরিপূর্ণ দায়িত্ব পালনে স্থানীয় পর্যায়ে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ৩ এপ্রিল লালমনিরহাট জেলা…

Read More

ঢাকা : তীব্র তাপদাহের কারণে বন্ধ ঘোষণার পর এবার ধীরে ধীরে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হচ্ছে। এই ধারাবাহিকতায় বন্ধ থাকা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (৭ মে) থেকে শিক্ষা কার্যক্রম চালুর কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৬ মে) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ মে) থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহের শ্রেণি কার্যক্রমসহ সকল কার্যক্রম ২০২৪ শিক্ষা বর্ষের বর্ষপঞ্জী অনুযায়ী চলবে। ঈদুল ফিতরের ছুটি শেষে গত ২১ এপ্রিল সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান…

Read More

ঢাকা : আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৬৯ দশমিক ৮৬ শতাংশই ব্যবসায়ী। প্রার্থীদের মধ্যে ঋণ আছে এমন প্রার্থী প্রায় ২৪ শতাংশ। বিভিন্ন মামলার আসামিরাও লড়ছেন এই নির্বাচনে। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারির পরও প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন এমন ১৩ জন প্রার্থী আছেন মন্ত্রী-এমপিদের স্বজন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সোমবার (৬ মে) ‘উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (প্রথম ধাপ) হলফনামা বিশ্লেষণ ও ফলাফল’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ৫ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদেরও। অন্যদিকে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান…

Read More

ঢাকা : তীব্র তাপদাহে মাঠের ফসল তুলতে পারছে না কৃষক, এই অজুহাতে গেল কয়েক সপ্তাহজুড়ে অস্থিরতা ছিল সবজির বাজারে। কিন্তু বৃহস্পতিবার (২ মে) বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে শাক-সবজি। বাজারে প্রচুর সরবরাহ থাকার পরেও উল্টো বেড়েছে কিছু সবজির দাম। ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। মাছ মাংসের বাজারের আগুন যেন থামছেই না। শুক্রবার (০৩ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লম্বা বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, গোল বেগুন ৭০-৮০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, করলা ৮০-৯০ টাকা, চিচিঙ্গা ৭০-৮০ টাকা, ঢেঁড়শ ৪০-৫০ টাকা মান ও সাইজভেদে লাউ ৬০-৮০ টাকা, শসা ৫০-৬০, ছোট সাইজের মিষ্টি কুমড়া…

Read More

ঢাকা : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১২ মে প্রকাশিত হবে। শুক্রবার (৩ মে) এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে আগামী ৯-১১ মে’র মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় জানায়, ১২ মে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার (২ মে) একটি চিঠি এসেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানান, তিনি মৌখিকভাবে শুনেছেন যে ১২ মে ফল প্রকাশের জন্য সময় দেওয়া হয়েছে। রেওয়াজ অনুযায়ী, শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এরপর…

Read More