Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। গরমের কারণে প্রাণও যাচ্ছে। বৃষ্টির জন্য হা-হুতাশ করছে মানুষ। ক্ষতি হচ্ছে ফসলের। খরায় ঝরে পড়ছে আম-লিচু। তবে খুশি বোরো ধান চাষীরা। বিশেষজ্ঞরা বলছেন, এই তাপপ্রবাহ আম-লিচুর ‘সর্বনাশ’ করলেও বোরো ধানের জন্য ‘পৌষ মাস’ হয়ে দেখা দিয়েছে। এবার ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন হলেও ব্যর্থ হবে আম-লিচুতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ৩১ মার্চ দেশে শুরু হয়েছে তাপপ্রবাহ। এরপর থেকে একটানা এতদিন তাপপ্রবাহের ঘটনা ৭৬ বছরে দেখা যায়নি। দেশের প্রায় সব জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে। সোমবার (২৯ এপ্রিল) সিলেট ও নেত্রকোনা জেলায় তাপপ্রবাহ না থাকলেও তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২ ও ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন তাপপ্রবাহের মধ্যে ঢাকাসহ…

Read More

ঢাকা : থাইল্যান্ডে ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে অবতরণ করে বলে বাসস জানিয়েছে। দু’দেশের সম্পর্ক জোরদারের লক্ষ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ২৪ এপ্রিল ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা। এর দুদিন পর ২৬ এপ্রিল থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন উভয় দেশের সরকারপ্রধান। তাদের উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয়। নথি পাঁচটি হচ্ছে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতিসংক্রান্ত একটি চুক্তি; জ্বালানি সহযোগিতা, শুল্ক বিষয়ে সহযোগিতা ও পারস্পরিক সহায়তা এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক তিনটি…

Read More

>> পদ্মা সেতুতে ১ হাজার ৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অর্জন হওয়ার খবর জানিয়েছে সেতু র্কতৃপক্ষ। সংস্থাটি জানায়, দেশের বৃহত্তম এই সেতু চালু হওয়ার পর থেকে শনিবার (২৭ এপ্রিল) পর্যন্ত ১ হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকার টোল আদায় হয়েছে। এ পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫ টি। এরমধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৫৬ লাখ ১ হাজার ২শত ৩২টি। অপরদিকে, জাজিরা প্রান্ত থেকে যানবাহন পারাপার হয়েছে ৫৬ লাখ ৮৯হাজার ৮ শ ৬৩টি। রোববার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল…

Read More

নারায়ণগঞ্জ : এখন আর কাঁদতে পারি না। কাঁদতে কাঁদতে চোখের জলে শুকিয়ে যাচ্ছে। আর কত অপেক্ষা করব আমরা। এভাবেই নারায়ণগঞ্জে ৭ খুনের অন্যতম নিহত তাজুলের বাবা আবুল খায়ের তার মনের আকুতি প্রকাশ করেন। আবুল খায়ের বলেন, বিচার পাব কিনা তা আদৌ জানি না। তবে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তিন বছর দ্রুত গতিতে মামলার বিচারকাজ এগিয়ে গেছে। কিন্তু আপিল বিভাগে দীর্ঘদিন ধরে কেন মামলাটি ঝুলে আছে, তা বুঝতে পারছি না। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১০ বছরেও নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার রায় কার্যকর হয়নি। ২০১৪ সালের আজকের দিন ২৭ এপ্রিল সাত জনকে অপহরণ করে খুন করা হয়। এর তিন দিন…

Read More

>> অভিনয় দিয়ে দুই বাংলা জয় করেছেন তাসনিয়া ফারিণ। ঝুলিতে ভরেছেন একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার। এসব সাফল্যের কথা সামাজিক মাধ্যমেও জানিয়েছেন এ অভিনেত্রী। এবার নেট দুনিয়ায় ফারিণকে দেখা গেল সুলতান সুলেমানের প্রাসাদে। নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন ফারিণ। সেখানে দেখা গেছে তুরস্কে অবস্থিত সুলতান সুলেমানের ওই প্রাসাদে বেশ হাসিমুখে নিজেকে মেলে ধরেছেন। প্রিয় তারকাকে সুলেমানি প্রাসাদে দেখে অনুসারীরাও বেশ উচ্ছ্বসিত। লাইক, কমেন্টে ভরিয়ে চিয়েছেন পোস্টটি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে শাসন করেছেন প্রভাবশালী মুসলিম শাসকেরা। দীর্ঘ সময় ধরে টিকে থাকা মুসলিম শাসনামলের একটি উসমানীয় সামাজ্য। দীর্ঘ ৬শ বছর টিকে ছিল এই সাম্রাজ্য। দক্ষিণ-পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার বেশিরভাগ…

Read More

ঢাকা : শিক্ষাজীবনে স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে অনার্স বা স্নাতক শিক্ষা এক অনন্য অধ্যায়ের সূচনা করে। যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসায় প্রশাসনে দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে ইউনিভার্সিটি অফ স্কলার্স বিবিএ প্রোগ্রাম অফার করে আসছে। প্রতি সেমেস্টারের ধারাবাহিকতায়, ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে এবারও স্প্রিং ২০২৪ সেশনের বিবিএ ১৫তম ব্যাচের এক জমকালো ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল। ওরিয়েন্টেশন প্রোগ্রামে ছাত্র-ছাত্রীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বর্ণাঢ্য এ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ১৩তম ব্যাচের ছাত্রী সিমরান রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এনামুল বাশার, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মামুনুর রশীদ চৌধুরী, রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী…

Read More

ঢাকা : বাংলাদেশে বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ওভারসিজ করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জার্মান নিউজ এজেন্সীর নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ব্যুরো প্রধান জুলহাস আলম। শুক্রবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির সাধারণ সভার পর দু্ই বছর মেয়াদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কাদির কল্লোল। নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি শফিকুল আলম (এএফপি), যুগ্ম সম্পাদক নাইম-উল-করিম (সিনহুয়া), কোষাধ্যক্ষ অমিয় পুলক ঘটক (বেনার নিউজ)। এছাড়া সংগঠনের সিনিয়র সদস্য হারুন হাবীব, ফরিদ হোসেন, রফিকুর রহমান, পারভীন এফ চৌধুরী, মীর সাব্বির ও কামরান রেজা চৌধুরী নতুন কমিটির…

Read More

ঢাকা : অসহনীয় গরমে পুড়ছে দেশ। কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। শুক্রবার (২৬ এপ্রিল) চলতি মাসে ২৪ দিনের মতো তাপপ্রবাহ বইছে, যা ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে। এ অবস্থা এপ্রিল মাসজুড়েই অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৬ এপ্রিল) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ১৯৪৮ সাল থেকে এক বছরে তাপপ্রবাহের দিনের রেকর্ড ভেঙেছে। গত ৭৬ বছরের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে বাংলাদেশে। টানা অন্তত দুদিন তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তা তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস…

Read More

>> ওজন কমানোর জন্য যারা নিয়ম করে খাওয়া-দাওয়ার দিকে নজর দিয়েছেন, তারা অবশ্যই মেনুতে যুক্ত করুন ফাইবার সমৃদ্ধ খাবার। কারণ এ জাতীয় খাবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে; যা আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। জেনে নিন ফাইবার সমৃদ্ধ ৫ খাবারের নাম- আমন্ড : আমন্ড খাওয়া স্বাস্থ্যের পক্ষে সবসময়েই ভালো। এটি একটি হেলদি স্ন্যাকস। অনেকেই সকালবেলা খালি পেটে ভেজানো আমন্ড খান। আগের দিন রাতে আমন্ড পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে খোসা ছাড়িয়ে সেই আমন্ড খেয়ে নিন। দিনে দুই থেকে চারটি আমন্ড খেতে পারেন আপনি। আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন রয়েছে। এছাড়াও রয়েছে হেলদি ফ্যাট। ওজন কমানোর পাশাপাশি আমন্ড…

Read More

ঢাকা : দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৫ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে এসব নেতাদের নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়…

Read More