Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে সমান সংখ্যক ভোট পাওয়া দুজন প্রার্থীকে নির্বাচন কমিশনার কর্তৃক সভাপতি ঘোষণা করায় সৃষ্ট জটিলতা নিরসনে শ্রম আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার শুনানি আগামিকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ধার্য করেছে আদালত। বুধবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ছায়া কমিটি। গত ১১ মার্চ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে সমান সংখ্যক ভোট পাওয়া দুজন প্রার্থীকে নির্বাচন কমিশনার কর্তৃক সভাপতি ঘোষণা করায় জটিলতা সৃষ্টি হয়। সৃষ্ট জটিলতা নিরসনে শ্রম আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার শুনানি অনুষ্ঠিত হবে আগামিকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল)। প্রসঙ্গত, গত ১১ মার্চ ডিইউজে নির্বাচন অনুষ্ঠিত হয়।…

Read More

ঢাকা : ছিন্নমূল পথশিশুদের ব্যবহার করে পর্নোগ্রাফি কন্টেন্ট বানাতেন টিপু কিবরিয়া। শিশু সাহিত্যিক ও সাংবাদিকতার পরিচয় দিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে পথশিশুদের অর্থের লোভ দেখিয়ে বাসায় ডেকে বিভিন্ন অঙ্গভঙ্গির নগ্ন ছবি, শরীরের বিভিন্ন গোপঙ্গের নাছবি তোলেন এবং ভিডিও করেন। বাসা ছাড়াও বিভিন্ন পার্কের ঝোপঝাড়ে ছিন্নমূল শিশুদের একই প্রক্রিয়ায় অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। তার এ কাজে সহযোগিতা করতেন কয়েকজন। এমন অভিযোগে ১০ বছর আগে ২০১৪ সালে গ্রেফতার হয়েছিলেন শিশু সাহিত্যিক টিপু। জেল থেকে ছাড়া পাওয়ার পর পুনরায় একই কাজ করেন। এমন অভিযোগে মঙ্গলবার (২৩ এপ্রিল) খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তার…

Read More

ঢাকা : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তথা বিএফডিসিতে রচিত হলো এক কলঙ্কজনক অধ্যায়ের। মঙ্গলবার (২৩ এপ্রিল) শিল্পীদের দ্বারা নির্যাতিত হলেন সাংবাদিকরা। এ ঘটনার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, অভিনেতা শিবা শানুসহ কয়েকজন। হামলার শিকার হওয়া এক সাংবাদিক জানান, ঘটনার সময় মদ্যপ ছিলেন শিবা শানু। অসংলগ্ন আচরণ ছিল তার। মুখ থেকে মদের গন্ধও আসছিল। তিনি যে অসংলগ্ন আচরণ করছিলেন ভিডিও ফুটেজ দেখলে তার প্রমাণ পাওয়া যাবে। এদিকে শিল্পীদের হামলার শিকারে আহত হয়েছেন ১০ জনের মতো সাংবাদিক। এরমধ্যে রয়েছেন দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন, বাংলাভিশনের ক্যামেরাপারসনসহ ১০ জনের মতো সংবাদিক ও ইউটিউবার। আহত…

Read More

ঢাকা : র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কমান্ডার আরাফাত ইসলাম। তিনি কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন। বুধবার (২৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান। তিনি জানান, কমান্ডার আরাফাত ইসলাম বাংলাদেশ নৌবাহিনীর একজন চৌকস অফিসার। তিনি ১৯৯৫ সালে ৩৫তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১৯৯৭ সালের ১ জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন। এএসপি ইমরান জানান, কমান্ডার আরাফাত দীর্ঘদিন নৌবাহিনীতে ছোট ও মাঝারি বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশ…

Read More

ঢাকা : বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষে দুর্নীতিবিরোধী সংস্থাটি তিন সদস্যের একটি কমিটি করেছে। কমিটির সদস্যরা হলেন, উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদীন। সোমবার (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন এই তথ্য জানান। দুদক সচিব বলেন, ৩১ মার্চ সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে একটি প্রতিবেদন একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যমে একই অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই অভিযোগগুলোর বিষয়ে…

Read More

>> গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে রাতভর ইসরায়েলি বিমান হামলায় ১৮ শিশুসহ ২২ জন নিহত হয়েছে। রোববার (২১ এপ্রিল) স্বাস্থ্য কর্মকর্তারা হামলায় হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। রাফাহতে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। যেখানে গাজার ২৩ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ যুদ্ধ থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে সংযমের আহ্বান সত্ত্বেও মিশর সীমান্তবর্তী শহরটিতে স্বাধীনতাকামী হামাসের বিরুদ্ধে স্থল অভিযান সম্প্রসারণের অঙ্গীকার করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, আগামী দিনগুলোতে আমরা হামাসের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়াবো, কারণ জিম্মিদের ফিরিয়ে আনা ও বিজয় অর্জনের এটাই একমাত্র পথ।…

Read More

ঢাকা : বাংলাদেশে বৈধপথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রবাসীরা ১০টি প্রতিবন্ধকতার মুখে পড়ে বলে উঠে এসেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির বৈঠকে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এসব সংকটের কথা উঠে আসে। সেখানে বলা হয়েছে, বৈধপথের তুলনায় অবৈধপথে রেমিটেন্স বিনিময় হারের পার্থক্য বেশি। এছাড়া অনেক প্রবাসী কর্মীর বৈধ কাগজপত্র না থাকা, সুবিধামতো স্থানে বাংলাদেশি ব্যাংকের শাখা না থাকা বা পর্যাপ্ত শাখার অভাব, বাংলাদেশি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান না থাকা বা পর্যাপ্ত মানি এক্সচেঞ্জ পয়েন্ট না থাকা প্রবাসীদের জন্য দেশে বৈধপথে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেন। এছাড়া রেমিটেন্স পাঠানোর…

Read More

>> শুরু হলো ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। এবারের নির্বাচনী প্রচারের শুরুর দিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোটের জন্য একটি লক্ষ্য ঘোষণা করেন, যা তার সফল রাজনৈতিক সফরের মানদণ্ডেও অনেক উচ্চাভিলাষী হিসাবে দেখা হচ্ছে। ‘আবকি বার ৪০০ পার’ বলে মোদী ঘোষণা করেছেন, এবার বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৪০০টিরও বেশি আসন জিতবে। আর বিজেপি একাই জিতবে ৩৭০টি আসন। ভারতের স্বাধীনতার ৭৭ বছরের ইতিহাসে এর আগে কোনও দলের ৩৭০ আসন অতিক্রমের ঘটনাটি ঘটেছিল ১৯৮৪ সালে। সেই নির্বাচনেই কোনও দল বা জোট ৪০০ আসনের বেশি আসনও জেতে। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর…

Read More

>> ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি মন্দিরে অগ্নিকাণ্ডের পর বিক্ষুব্ধ লোকজনের হামলা ও মারধরে প্রাণ গেছে পাশের একটি স্কুলের নির্মাণকাজে নিয়োজিত নির্মাণ শ্রমিক দুই ভাইয়ের। আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকায় এই ঘটনার পর সেখানে নিরাপত্তা বাড়ানোর কথা বলেছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার। নিহতরা হলেন– মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান (২১) ও তার ভাই আশাদুল খান (১৫)। জেলা প্রশাসক জানান হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লীর কালী মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আগুনের ঘটনা ঘটে। ওই মন্দিরের পাশেই পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে নির্মাণ শ্রমিকরা টয়লেট নির্মাণের কাজ…

Read More

ঢাকা : ঈদের আগেই কয়েক দফা বাড়ে মুরগির দাম। যার প্রভাব এখনো রয়েই গেছে বাজারে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। ঈদের আগে কিছুটা কম থাকলেও পরে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা। শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০-২৩০ টাকা। যা গত সপ্তাহে ২৩০-২৪০ টাকায় বিক্রি হয়েছে। ঈদের কয়েক দিন আগেও যা ২০০ টাকার মধ্যে পাওয়া যেত। এছাড়াও সোনালি ৩৩০-৩৬০ টাকা, লেয়ার মুরগি লাল ৩২০-৩৩০, সাদা ২৭০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ টাকার উপরে। এদিকে ঈদের পরপরই বেড়েছে দেশি পেঁয়াজের দাম। যদিও বাজারে যোগান…

Read More