Author: ডিডিপি ডেস্ক

>> খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাসসুম। একজন স্থপতি এই নারী তালিকায় উদ্ভাবক শ্রেণিতে স্থান পেয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। মেরিনা তাবাসসুম সম্পর্কে টাইম লিখেছে, সাধারণত পুরস্কারজয়ী স্থপতিদের সঙ্গে পরোপকারের বিষয়টি তেমন উল্লেখ করা হয় না; কিন্তু মেরিনা তাবাসসুম সাধারণ নন। তিনি স্থাপত্যচর্চায় এমন একটি রীতি তৈরি করেছেন, যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের পৃথিবী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার পায়। সাময়িকীটি আরও লিখেছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা এমন এক ঘরানার বাড়ি তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয় যেমন…

Read More

ঢাকা : ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। পরীমণি ছাড়াও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি করা হয়। আদালত এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানান। গত ১৮ মার্চ নায়িকা পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন…

Read More

>> দশ ঘণ্টার মধ্যে দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় এক সঙ্গীতশিল্পীসহ নিহত হয়েছে ছয়জন। বুধবার রাতে ৯টা থেকে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা মধ্যে হবিগঞ্জ, বরিশাল ও সুনামগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন হবিগঞ্জ, দুজন বরিশাল ও বাকি দুজন সুনামগঞ্জের বাসিন্দা। এর আগে বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠিতে টোল প্লাজায় অপেক্ষমাণ চার গাড়িতে ট্রাকের ধাক্কায় নিহত হয় ১৪ জন, যাদের মধ্যে ছয়জনই এক পরিবারের সদস্য। সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কণ্ঠশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার সুরমা সেতুর টোল প্লাজার কাছে এ ঘটনায়…

Read More

ঢাকা : মাদক মামলার অর্থ পাচার সংক্রান্ত বিষয় তদন্ত করতে গিয়ে কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন- আমিনুর রহমান ও আব্দুর শুক্কুর। বুধবার (১৮ এপ্রিল) ঢাকার মালিবাগে সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। বদির বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পেলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নবম ও দশম সংসদে সদস্য নির্বাচিত হন বদি। সে সময় ইয়াবার কারবার নিয়ে সমালোচিত ও বিতর্কিত হন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদনেও…

Read More

ঢাকা : পরিবেশবান্ধব কারখানার তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটি হলো গাজীপুর শ্রীপুর এলাকার ফ্যাশন মেকারস লি.। বুধবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ফলে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৫টি। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) পরিবেশবান্ধব সনদ পাওয়ার নয়টি শর্ত পরিপালনে মোট ১১০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০–এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়। ফ্যাশন মেকারস লি. প্লাটিনাম সনদ পেয়েছে। কারখানাটি ইউএসজিবিসি থেকে ১১০ নম্বরের মধ্যে পেয়েছে ৮৭ নম্বর।…

Read More

ঢাকা : গেল মার্চ মাসে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৬৫ জন নিহত ও ১২২৮ জন আহতের তথ্য প্রকাশিত হয়েছে। এই মাসে রেলপথে ৩৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত, ৮৬ জন আহত হয়েছে। নৌ-পথে ০৭ টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, ১৭ জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৯৭ টি দুর্ঘটনায় ৬১২ জন নিহত এবং ১৩৩১ জন আহত হয়েছে। এই সময়ে ১৮১ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৩ জন নিহত, ১৬৬ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩২.৭৮ শতাংশ, নিহতের ৩৫.৯২ শতাংশ ও আহতের ১৩.৫১ শতাংশ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বুধবার (১৭ এপ্রিল) সংগঠনের মহাসচিব…

Read More

ঢাকা : মাদক মামলায় গ্রেফতার হওয়া ১০ মাদক কারবারির সম্পত্তি, জমি, বাড়ি, খামার ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। যার আর্থিক মূল্যে প্রায় ১৭৯ কোটি টাকা। ইয়াবা, মদ এবং ফেনসিডিল বিক্রি থেকে আয় করে তা মানি লন্ডারিং করেছিল তারা। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি জানান, তারা প্রাথমকিভাবে ৩৫টি মামলা তদন্ত করে মামলার মূলহোতাদের মাদক ব্যবসা থেকে অবৈধভাবে অর্জিত ব্যাংক একাউন্টে জমাকৃত অর্থ, ক্রয়কৃত জমি, বাড়ি ও ফ্ল্যাটসহ লন্ডারকৃত বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তির সন্ধান পান। এ সকল মামলায় অবৈধভাবে অর্জিত অর্থের পরিমাণ প্রায় ১৭৮ কোটি ৪৪…

Read More

ঢাকা : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে দেশের ১১২টি উপজেলায় আগামী ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব জাহাংগীর আলম। তফসিল অনুযায়ী, ১১২ উপজেলায় মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে। যাচাই-বাছাই হবে ৫ মে। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই দফায় ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালটে ভোটগ্রহণ…

Read More

ঢাকা : নাগরিক টিভিতে ঈদুল ফিতরের দিন থেকে সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে নির্মাতা নাসিম সাহনিকের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ঈদুল ফিতরের সাত পর্বের ধারাবাহিক ‘প্রেমিকা এখন হোস্টেলে’। একটি গার্লস হোস্টেলের বোর্ডারদের পারস্পরিক সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে এই ধারাবাহিক নাটকের কাহিনী। সি ক্লিক নিবেদিত স্মার্ট হোস্টেল সহনিবেদিত সাত পর্বের এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তামিম খন্দকার, কচি খন্দকার, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, আযম খান, তানভির মাসুদ, তনুশ্রী, নীলা, পিংকি, মিম, সুমাইয়া ও মামুন প্রমুখ। অভিনেতা কচি খন্দকার জানান, একটি গার্লস হোস্টেলকেন্দ্রিক নানারকম চরিত্র আর তাদের পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে এই নাটকে। নাটকে আমার চরিত্রটি দর্শককে আনন্দ দেবে বলে আমার বিশ্বাস। অভিনেত্রী…

Read More

ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১১ জন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাবখান সেতুর টোলপ্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল অটোরিকশা ও প্রাইভেটকারসহ কয়েকটি গাড়ি। এসময় সিমেন্টবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে নেমে যায়। এতে প্রাইভেটকার ও অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যান আট জন এবং…

Read More