Author: নিজস্ব প্রতিবেদক, বান্দরবন

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় ৬২ জনকে গ্রেফতার করা হয়। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথবাহিনী। গত ২ এপ্রিল রাতে এবং ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের ৩টি শাখায় হামলা চালায় সশস্ত্র লোকজন।…

Read More

ঢাকা : বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের জোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ সাহাবুদ্দিন বলেন, শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে সে লক্ষ্যে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষা বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া খুবই জরুরি। তিনি আশা করেন, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম প্রসারে কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ…

Read More

নরসিংদী : একটি মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীতে খুন হয়েছেন এক ইউপি সদস্য। নিহত মো. রুবেল (৩৫) আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের ভূঁইয়ম গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। সোমবার দুপুরে নিজ ইউনিয়নের পাকুরিয়া গ্রামে তাকে গুলি করে ও পরে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। রাতে থানায় মামলাও হয়েছে। স্থানীয়রা বলছেন, আড়াই বছর আগে প্রথমবার জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া রুবেল আওয়ামী লীগ সমর্থক ছিলেন। তবে দলের কোনও পদে ছিলেন না তিনি। পুলিশ ও পাকুরিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা…

Read More

ঢাকা : স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১৫২ উপজেলায়। এসব ভোটে চেয়ারম্যান পদে ভোটে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৯৬ প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জমা পড়েছে ৭২৪ জনের মনোনয়নপত্র এবং সংরক্ষিত নারী পদের জন্য জমা পড়েছে ৪৭১ টি মনোনয়নপত্র। সব মিলিয়ে প্রথম ধাপে তিন পদে এক হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (১৫ এপ্রিল) ছিল প্রথম ধাপের ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সময় শেষ হওয়ার পর মনোনয়নপত্র জমা পড়ার সংখ্যা সকাল সন্ধ্যাকে জানিয়েছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। উল্লেখ্য, এবারই প্রথম অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক…

Read More

ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে আগামী ২ মে। সেদিন বিকাল পাঁচটায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ৩০ জানুয়ারি। ওই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২২টি। সংবিধানের নিয়ম অনুযায়ী সেই অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে অধিবেশন জুড়ে সেই ভাষণের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী বিএনপিসহ বিভিন্ন দল ও জোট দ্বাদশ…

Read More

ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় আফগানিস্তানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে দেশটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। গত কয়েক দিনের বন্যায় দেশটিতে অন্তত ৩৩ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ২৭ জন। ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। খবর আল জাজিরার। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মুখপাত্র আবদুল্লাহ জানান সায়েক বলেন, কাবুলের পাশাপাশি দেশের বিভিন্ন প্রদেশে বন্যার পানি ঢুকেছে। ৩৩ জনের মৃত্যু ও ২৭ জন আহত হয়েছে। বেশির ভাগ মৃত্যুই বাড়ির ছাদ ধসের কারণে হয়েছে। ৬০০টি ঘরবাড়ির মধ্যে কিছু সম্পূর্ণভাবে আর কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মানুষের পাশাপাশি গবাদি পশুদের অবস্থাও বিপর্যস্ত। প্রায় ২০০টি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা…

Read More

মুক্তিপণের বিনিময়ে বাংলাদেশি ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটি ছেড়ে যাওয়ার পরপরই আট সোমালি জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমালিয়ার উত্তরপূর্বাঞ্চলের স্বায়ত্বশাসিত অঞ্চল পান্টল্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির অনলাইন সংবাদ মাধ্যম গ্যারোই অনলাইন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই জলদস্যুদের সঙ্গে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পান্টল্যান্ড পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে গ্যারোই অনলাইন বলছে, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ থেকে নেমে আসার পরপরই আট জনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের কাছ থেকে মুক্তিপণের অর্থ উদ্ধার করা হয়েছে কিনা, সে তথ্য নিশ্চিত হওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুন্টল্যান্ড পুলিশ কর্মকর্তা গারো অনলাইনকে বলেন, এভাবে মুক্তিপণ…

Read More

ঢাকা : অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়ার প্রত্যয়ে হলো ১৪৩১ সনের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। এবারের শোভাযাত্রার স্লোগান ছিল ‘আমরা তো তিমিরবিনাশী।’ রোববার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৯টায় শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়। এরপর শাহবাগের ঢাকা ক্লাবের সামনে দিয়ে ঘুরে টিএসসি মোড় হয়ে ফের চারুকলার সামনে গিয়ে পৌনে ১০টার দিকে শেষ হয় শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, তরুণ প্রজন্মই মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে। ঢাবি উপাচার্য বলেন, মঙ্গল শোভাযাত্রা প্রতিবারই আমাদের সামনে নতুন প্রতিপাদ্য নিয়ে উপস্থিত হতে অনুপ্রাণিত করে। আমাদের প্রতিপাদ্য অনুযায়ী, আমরা অন্ধকারকে…

Read More

৩১ দিন জিম্মি দশায় থাকার পর অবশেষে মুক্তি পেয়েছে এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। শনিবার (১৩ এপ্রিল) মুক্তি পাওয়ার পর এখন আলোচনা চলছে জিম্মি নাবিকরা কীভাবে দেশে ফিরবেন। কত টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত করা হয়েছে তাদের। এমভি আব্দুল্লাহর মালিকপক্ষ জানিয়েছে, সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হয়ে জাহাজটি রওনা হয়েছে আরব আমিরাতের দিকে। দুবাই বন্দরে গিয়ে নাবিকরা সাইন অফ করবেন। এরপর সেখান থেকে বিমানযোগে ফিরে আসবেন দেশে। তবে মুক্তিপণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মালিকপক্ষ। তবে সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, মুক্তিপণের পরিমাণ ৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা! সেখানকার পান্টল্যান্ড মিরর নামের সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে এ…

Read More

৩১ দিন জিম্মি থাকার পর সোমালিয়া দস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ ও ২৩ নাবিক। বাংলাদেশে সময় শনিবার (১৩ এপ্রিল) রাত সোয়া ৩টার দিকে নাবিকদের মুক্তির এ খবর নিশ্চিত করেছে জাহাজটির মালিকপক্ষ দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ। তারা জানান, মুক্তি পাওয়ার পর জাহাজ নিয়ে নাবিকরা সোমালিয়া উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছেন। জাহাজটির চলার পথে অন্তত চারটি যুদ্ধজাহাজ নিরাপত্তা টহল দিচ্ছে, যাতে নতুন করে কোনও দস্যুদের কবলে না পড়ে। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছার পর সেখান থেকে নাবিকরা বাংলাদেশে আসবেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৩ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ নাবিদের মুক্তির…

Read More