Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম দূষিত বাতাসের শহর। কয়েক দিনের তীব্র গরম আর শুষ্ক আবহাওয়ায় ঢাকার বাতাস অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৮৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেগাসিটি ঢাকা, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ ছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন শহর এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৬১। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত…

Read More

ঢাকা : নানা ধরনের দুর্ঘটনার শিকার হয়ে জাতীয় অর্থোপেডিক বা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে আসেন অনেকে। ঈদের দিনও তা থেকে রেহাই মিলেনি। এদিনও ব্যস্ত থাকতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আগত রোগীদের বেশিরভাগই সড়ক দুর্ঘটনায় আহত। এই একদিনেই হাসপাতালে অস্ত্রোপচার করতে হয়েছে ৪৫ জনের। ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২৫০ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুজিত কুমার বৈদ্য বলেন, “হাসপাতালে আসা রোগীদের মধ্যে ৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। এছাড়া অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের দুর্ঘটনার সংখ্যা ৫৪টি। এসব রোগীর মধ্যে ৪৫ জনকে জরুরিভাবে অপারেশন করতে হয়েছে।” তাদেরই একজন আব্দুর রাজ্জাক। হাসপাতালের ভেতরে কথা হয় তার…

Read More

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে আবারও ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন সীমান্তের বাসিন্দারা। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত টেকনাফ উপজেলার কয়েকটি পয়েন্টে সীমান্তে থেমে থেমে মর্টার শেল ও গুলির শব্দ ভেসে আসে। স্থানীয়রা জানায়, মিয়ানমারে সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষে টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়া, লম্বাবিল, উনচিপ্রাং, কাঞ্জর পাড়া, হ্নীলা, মোলভী পাড়া, ওয়াব্রাং, ফুলের ডেইল, চৌধুরী পাড়া, জালিয়া পাড়া এলাকায় সীমান্তের ওপারে থেমে থেমে গুলি ও মর্টার শেলের শব্দ পাওয়া গেছে। হোয়াইক্যং…

Read More

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত রুমা,রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন। শুক্রবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার যেসব এলাকায় যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকবে বা চলবে ওই এলাকার সব পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। রুমা-রোয়াংছড়ি ও থানচি এলাকায় যেসব হোটল রয়েছে সেসবের মালিকদের কোনো পর্যটক বা ভ্রমণকারীদের রুম ভাড়া না দিতে এবং স্থানীয় চালকদের কোনো পর্যটককে যৌথ অভিযান পরিচালিত এলাকার কাছাকাছি স্পটে না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের…

Read More

ঢাকা : রাজধানীর ভাসানটেকে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ছয়জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। শুক্রবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩নং এল পশ্চিম ভাসানটেকের দ্বিতীয় তলার বাসার নিচতলার একটি রুমে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শাশুড়ি মেহেরুন্নেছা (৮০), পুত্রবধূ সূর্য বানু (৩০), তার সন্তান সুজন (৮), লামিয়া (৭), লিজা (১৮) এবং তাদের বাবা মো. লিটন (৫২)। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল গণমাধ্যমকে জানান, দগ্ধ ছয়জনের শরীরের ৩০ শতাংশ থেকে ৮২ শতাংশ পর্যন্ত এবং শ্বাসনালি পুড়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধদের…

Read More

গোটা মুসলিম বিশ্বে ঈদ আনন্দ শুরু হলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় এর ছিটেফোঁটাও নেই। শিশুদের পরনে নেই নতুন জামা, বেশির ভাগের পাতে ওঠেনি মাংস-কিংবা সেমাই। ঈদের নামাজ যে পড়বে সেই মসজিদও নেই। সবই গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিমান আর রকেট হামলায়। ধ্বংসস্তূপে পরিণত হওয়া মসজিদের জায়গাতেই ঈদের নামাজ আদায় করেছেন গাজাবাসী। বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ফিলিস্তিনিরা বুধবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের আল-ফারুক মসজিদের ধ্বংসাবশেষে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। মসজিদের ধ্বংসাবশেষে ফিলিস্তিনিদের ঈদের নামাজের ছবিও সামনে এসেছে। সেখানে বুধবার সকালে রাফাহ শহরের ওই মসজিদের ধ্বংসাবশেষের পাশেই ফিলিস্তিনিদের ঈদুল ফিতরের নামাজ আদায় করতে দেখা যায়। এদিকে ঈদের দিনও…

Read More

বান্দরবানে পাহাড়ের নতুন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে যৌথ সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। পাহাড়ে ‘সন্ত্রাসীদের’ অবস্থান শনাক্ত করতে উড়ানো হচ্ছে ড্রোন। এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব ও পুলিশ। শুক্রবার (৬ এপ্রিল) সকালে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযান শুরু হবে বলে জানিয়েছিল র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের সহকারী পরিচালক খন্দকার আল মঈন জানান, কেএনএফ নির্মূল না হওয়া পর্যন্ত এই যৌথ অভিযান চলবে। সন্ত্রাসীদের দমনে পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানের মতো করেই সব ধরনের কৌশল অবলম্বন করা হবে। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও…

Read More

ঢাকা : নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের নামে মেইল পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনেক শিক্ষার্থী। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ইমেইলের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। বুয়েট উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। ২০১৯ সালের অক্টোবরে আবরার হত্যার পর বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও হিযবুত তাহরীর ও ছাত্র শিবির সক্রিয় বলে অভিযোগ রয়েছে। সুবল দাস নামে আসা ই-মেইলটি আসলেই হিজবুত তাহরীরের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ছাত্রলীগ সমমনা বুয়েটের পাঁচ শিক্ষার্থী সম্প্রতি অভিযোগ করেছিলেন, ইসলামী ছাত্রশিবির ও হিযবুত তাহরীরের বিরুদ্ধে কথার পর থেকে তাদের নানাভাবে প্রাণনাশের হুমকি দেওয়া…

Read More

বান্দরবানের থানচি বাজারে ঘণ্টাখানেক প্রচণ্ড গোলাগুলির পর এখন এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে। এ বিষয়ে থানচি থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গোলাগুলি হয়। গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সন্ত্রাসীরা থানা আক্রমণের উদ্দেশ্যেই গুলি চালিয়েছে। পুলিশ-বিজিবির সঙ্গে ঘণ্টাব্যাপী গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে আমরা সতর্ক অবস্থায় আছি। এর আগে, রাত সাড়ে ৮টার দিকে থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাজারের চতুর্দিকে গুলিবর্ষণ…

Read More

চট্টগ্রাম জেলার পাঁচটি সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহাকারী সচিব শতরূপা তালুকদার সই করা এক জরুরি প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কলেজগুলোকে (চট্টগ্রাম) বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার জন্য এ বিভাগ হতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কলেজগুলো হলো – চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, বোয়ালখালী সরকারি কমার্স কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজ। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এমতাবস্থায় উক্ত অনুশাসন যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ যেমন: বিদ্যমান বিধি-বিধান সংশোধন (প্রয়োজনীয়…

Read More