Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : এক্সিমের সাথে পদ্মা ব্যাংক একীভূত হওয়ার পর এবার মার্জারে যাচ্ছে আরও চার ব্যাংক। রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংক অন্য দুটি ব্যাংকের সাথে একীভূত করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। ব্যাংক দুটি হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এর মধ্যে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বিডিবিএল। আর কৃষি ব্যাংকের সঙ্গে যুক্ত হচ্ছে রাকাব। একীভূত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (৩ এপ্রিল) সরকারি ব্যাংক চারটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে আলাদা সভা করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর…

Read More

ঢাকা : স্থায়ী ক্যাম্পাস, উপাচার্য না থাকা, মামলা-মোকাদ্দমায় জর্জরিত দেশের ৩৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে ইউজিসি বলছে, ভর্তি হয়ে কেউ প্রতারিত হলে ইউজিসি কোনো দায়-দায়িত্ব নেবে না। সম্প্রতি এমন সতর্কতার কথা জানিয়ে ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়েছে ইউজিসি। এতে বলা হয়েছে, সতর্কতা অবলম্বনের জন্য বলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০টিতে রাষ্ট্রপতির নিয়োগ করা উপাচার্য না থাকায় শিক্ষার্থীদের সনদে স্বাক্ষর করার বৈধ কোনো কর্তৃপক্ষ নেই। এর বাইরে অবৈধভাবে ক্যাম্পাস ও অবৈধ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ৩টি, নির্ধারিত সময় স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় একটি এবং সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ…

Read More

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু ও কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার সূচনা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দফতরের লোকজন উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে ভোটের চিন্তা থাকবে না। তিনি বলেন, জনগণের উন্নয়নের লক্ষ্য নিয়েই কাজ করে আওয়ামী লীগ। লক্ষ্য স্থির রেখে পরিকল্পনার জন্য দেশে দারিদ্র্যতা হ্রাস পেয়েছে। মানুষের সেবা করলে জনপ্রতিনিধিদের কেউ হারাতে পারবে না। ভবিষ্যতে ভোটের চিন্তাও থাকবে না। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন,…

Read More

ঢাকা : ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩ এপ্রিল) এক বিশেষ সভাতে এই বিসিএসের ফল প্রকাশের অনুমোদন ও ভাইভা পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। এই বিসিএসে পাশ ১১ হাজার ৭৩২ জন, ভাইভা শুরু হবে ৮ মে থেকে। পিএসসি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার পাস করেছেন ১১ হাজার ৭৩২ জন। ভাইভা ৮ মে শুরু। আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার ফলের সাথে ভাইভার তারিখ দেওয়া হতো না। পরে দেওয়া হতো। এবারে এটি আমরা যুক্ত করেছি। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বুধবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটায় সদস্যদের নিয়ে…

Read More

বান্দরবানের রুমার পর এবার থানচি উপজেলা শহরের সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং প্রু ম্রো বলেন, দুপুর ১টার দিকে থানচি সদরের শাহজাহানপুরের দিক থেকে তিনটি চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। এরপর থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে নগদ টাকা যা পেয়েছে তা নিয়ে চলে যায়। এরপর তারা আবার ওই তিন গাড়িতে করে শাহজাহানপুরের দিকে চলে। রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম বলেন, সোনালী ব্যাংকের থানচি শাখায় হামলার…

Read More

ঢাকা : বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলের টাকায় নিজেদের জন্য গাড়ি কিনে মামলায় ফাঁসলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের আট সদস্য। তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অসৎ উদ্দেশ্যে বিলাসবহুল ১০টি গাড়ি ক্রয়, ব্যবহার, জ্বালানি তেল ক্রয় এবং পরবর্তী সময়ে বিক্রির মাধ্যমে ১০ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার ৭৫৮ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে মঙ্গলবার (২ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. আনোয়ারুল হক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামি হয়েছেন- নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের তৎকালীন সদস্য বেনজীর আহমেদ, এম এ কাশেম, রেহানা রহমান, আজিম উদ্দিন আহমেদ, মো. শাহজাহান, ইয়াছমিন কামাল,…

Read More

ঢাকা : ঈদ উপলক্ষ্যে কসমেটিক্স বিক্রেতাদের বিক্রির ধুম পড়েছে। এই সুযোগে অনেক নামিদামি প্রতিষ্ঠানও আইন লঙ্ঘন করে ভোক্তার সঙ্গে প্রতারণা করছে। ‘সাজগোজ’ এর মতো জনপ্রিয় প্রতিষ্ঠানও ভোক্তার সঙ্গে প্রতারণা করতে পিছপা হচ্ছে না। এমন ঘটনার জন্য ইতোপূর্বে তাদের জরিমানাও করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে এই শাস্তির পরও থামেনি তাদের প্রতারণা। বিদেশ থেকে পণ্য আনা হলে সেই পণ্যে আমাদানিকারকের তথ্য থাকে। কিন্তু সাজগোজের শোরুমে গিয়ে দেখা যায়, তাদের বহু পণ্যে এমন কোনো তথ্য নেই। ঈদের আগে চকবাজার থেকে নকল পণ্য এনে কোরিয়া-আমেরিকাসহ বিভিন্ন দেশের নামে বিক্রি করছে কিনা তা নিয়ে ক্রেতারা বিভ্রান্তিতে পড়েছে। ফলে অনেকে সাজগোজের পণ্য কেনা বন্ধ…

Read More

ঢাকা : নিত্যপণ্যের উচ্চমূল্য, বাসা ভাড়াসহ যেখানে সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সেখানে অনন্য নজির স্থাপন করলেন রাজধানীর মিরপুর এলাকার রুপালি হাউজিংয়ের এক বাড়িওয়ালা। ঈদ উপলক্ষে বাড়াটিয়াদের বাসা ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাড়িয়ে পড়েছে এমন একটি পোস্ট। রুপালি হাউজিংয়ের ৬১ নম্বর বাড়িতে ভাড়া থাকেন আলিমুর রহমান সুফাল। সোমবার (১ এপ্রিল) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি জানালে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় পোস্টটি। বাড়িওয়ালা থেকে পাঠানো চিঠিটি তার আইডিতে শেয়ার করে লেখেন, আমার বাড়িওয়ালার পক্ষ থেকে ঈদ উপহার… আমি আমার ঢাকা শহরের এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কি না জানি না এবং…

Read More

ঢাকা : সিলেটে প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরে যাওয়ার পর স্বাগতিক বাংলাদেশের আশা ছিল চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজটি ড্র করা। কিন্তু লঙ্কানদের ৫৩১ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে সোমবার (১ এপ্রিল) চা বিরতির আগেই মাত্র ১৭৮ রানে অলআউট হওয়ায় জয়ের আশা আপাতত নেই বললেই চলে। উল্টো বাংলাদেশ কত কম ব্যবধানে হারে, হয়তো সেই লড়াইয়েই নামতে হবে স্বাগতিকদের। ঠিক যেন সিলেট টেস্টের চিত্র চট্টগ্রাম স্টেডিয়ামে মঞ্চস্থ করলো বাংলাদেশ দলের ব্যাটাররা। প্রথম ইনিংসেই শ্রীলঙ্কার চেয়ে ৩৫৩ রান পিছিয়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে ১ উইকেটে ৫৫ রান নিয়ে সোমবার তৃতীয় দিন ব্যাটে নেমে বাকি ৯…

Read More

ঢাকা : স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে দেশের ১৬১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। সোমবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের এই তফসিল ঘোষণা করা হয়। সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, “তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই ২৩ এপ্রিল। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়পত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। ভোট হবে ২১ মে।” এর আগে গত ২১ মার্চ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হয়। তফসিল…

Read More