Author: আনন্দলোক প্রতিবেদক, ঢাকা

ঢাকা : পাঁচ বছর আগে যে বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, তার কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। বুয়েট শিক্ষার্থী এক ছাত্রলীগ নেতার রিট আবদনে সোমবার (১ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ এই আদেশ দেয়। ২০১৯ সালে জারি করা এই বিজ্ঞপ্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুলও দিয়েছে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী শাহ মঞ্জুরুল হক। এদিন রিট আবেদনটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ রাব্বি রাহিম, যাকে রাজনৈতিক কার্যক্রমের জন্য সম্প্রতি শাস্তি দিয়েছিল বুয়েট প্রশাসন। আর সব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মতো…

Read More

ঢাকা : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের ৫ম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রোববার (৩১ মার্চ) বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রত্যাশী সংশ্লিস্ট পদে নিবন্ধনধারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। স্কুল অ্যান্ড‌ কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬, মাদরাসা, ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৯৬ হাজার ৭৩৬টি পদে শূণ্যপদে পদভিত্তিক তালিকা এনটিআরসিএ’র ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ১৭ এপ্রিল দুপুর ১২টায় প্রকাশ করা হবে। ওই দিন থেকেই আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন…

Read More

ঢাকা : বুয়েটে ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে শহীদ মিনারে সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সমাবেশের পর মিছিল নিয়ে বুয়েট প্রদক্ষিণ করে সংগঠনটি। সম্প্রতি এক রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ কয়েকজন নেতা বুয়েটে গিয়েছিলেন। তার প্রতিক্রিয়ায় বুয়েটে বিক্ষোভ থেকে ছাত্ররাজনীতি বন্ধ রাখার দাবি পুনরায় ওঠে। তাদের দাবির মুখে ছাত্রলীগ নেতাদের আমন্ত্রণ জানানোয় বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিমের হলের সিট বাতিল করে প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে রোববার (৩১ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রলীগ। দুপুরে সমাবেশ শেষে সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে বুয়েটের পথে রওনা হন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের মুখে স্লোগান ছিল- ‘মৌলবাদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’,…

Read More

ঢাকা : অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের। কাঙ্খিত গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রথম ধাপ অবশেষে পার হতে পেরেছেন এই দাবাড়ু। রোববার (৩১ মার্চ) ভিয়েতনামের হ্যানয় শহরে অনুষ্ঠিত গ্র্যান্ডমাস্টার-৩ দাবা প্রতিযোগিতায় শেষ রাউন্ডে ফাহাদ হারিয়েছেন ভিয়েতনামরে ফিদে মাস্টার বান গিয়া হাইকে। এই জয়ে ৯ ম্যাচে ৭ পয়েন্ট ফাহাদের। এতেই পেয়ে গেছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম। আরও ১৮টি খেলায় ২টি নর্ম লাগবে ফাহাদের। তাহলেই তিনি পুরোপুরি গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়ে যাবেন। বর্তমানে ফাহাদের রেটিং ২৪২৬। এই টুর্নামেন্টে ফাহাদ হারিয়েছেন ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার বুই ভিনকে। এছাড়া ড্র করেন আরেক ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার এনগুয়েন আন ডুং ও চেক প্রজাতন্ত্রের গ্র্যান্ডমাস্টার প্লাত ভোতেকের সঙ্গে। এর…

Read More

ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) মধ্যরাতে ছাত্রলীগ নেতাদের প্রবেশ নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন তৃতীয় দিনের মাথায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনে নেতৃত্বদানকারী এক শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৯ সালে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও গত ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম চালায়। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে শিক্ষার্থীরা পাঁচ দাবি বুয়েট প্রশাসনকে লিখিত আকারে জানান। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম চালানোর ঘটনায় বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিমের হলের সিট বাতিল করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি বিষয়টি তদন্তে কমিটি…

Read More

ঢাকা : ইফতার রাজনীতি দিয়ে ফের প্রকাশ্যে এলো জামায়াত-বিএনপির সেই পুরনো বন্ধুত্ব। গত ২৮ মার্চ বিএনপির ইফতারে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ এবং ৩০ মার্চ জামায়াতের ইফতারে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি তারই ইঙ্গিত বহন করে। অনেকের মতে, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এখন জামায়াতকে কাছে টানা হচ্ছে। তবে বিএনপি ও জোটের নেতাদের অনেকেই বলছেন, জামায়াতকে আবার কাছে টানলে দল ও জোটের ক্ষতি ছাড়া লাভ নেই। এ ঘটনায় বিএনপি ও জোটে ক্ষোভ বিরাজ করছে। দলের স্থায়ী কমিটির দুই-তিনজন নেতার দূতিয়ালিতে জামায়াতের সঙ্গে বিএনপির শীর্ষ নেতার সখ্য গড়ে উঠছে এবং পুরোনো ‘সন্দেহ-অবিশ্বাস’ ভুলে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটিকে আবারও কাছে টানার চেষ্টা করছে বিএনপি- কিছুদিন ধরে এমন…

Read More

ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি ও শিক্ষা বিরোধী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়ে প্রতিবাদ সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির দাবিও জানিয়েছে ছাত্র সংগঠনটি। রোববার (৩১ মার্চ) দুপুর ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি শুরু হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও…

Read More

ঢাকা : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। তাকে সিসিইউতে রেখেই চিকিৎসা ও পরীক্ষা-নীরিক্ষা করানো হবে। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডাম রাত ৩টায় হাসপাতালে পৌঁছেছেন। তার চিকিৎসা শুরু হয়েছে। চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার বলেন, হাসপাতালে পৌঁছালে ম্যাডামকে ইমারজেন্সিতে নেওয়া হয়েছে। হাসপাতালে উপস্থিত একাধিক সূত্র জানায়, হাসপাতালে পৌঁছানোর পর খালেদা জিয়াকে সরাসরি সিসিইউতে নেওয়া হয়েছে। তার পুরোনো রোগ লিভার সিরোসিস জটিলতা বেড়ে যাওয়া তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন…

Read More

ঢাকা : কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। মুক্তির অপেক্ষায় অন্তত ডজন সিনেমা। এর মধ্যে ‘রাজকুমার’, ‘কাজলরেখা’ ও ‘দেয়ালের দেশ’ কিছুটা আগ্রহ জাগালেও তোলপাড় তুলতে পারছে না কোনোটিই। এর মধ্যে ঈদুল আজহার জন্য নির্মিতব্য ‘তুফান’-এর পোস্টার করেছে বাজিমাত। তবে এখন পর্যন্ত শেষ হাসি হাসলেন সিয়াম আহমেদ। অভিনেতার জন্মদিন উপলক্ষে গেল শুক্রবার (২৯ মার্চ) প্রকাশ হয় ‘জংলি’ শিরোনামের ছবির পোস্টার। আগামী ঈদুল আজহায় ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সিয়ামের পরনে লুঙ্গি, গালভর্তি দাড়ি, চুল উষ্কখুষ্ক, চোখে সানগ্লাস, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ,…

Read More

ঢাকা : ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে শনিবার (৩০ মার্চ) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। সকাল ৭টায় তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। শিক্ষার্থীরা বলছেন,শনিবার তারা সাড়ে পাঁচ ঘণ্টা বিক্ষোভ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে দাবির বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাননি। আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় কর্মসূচি শেষ করা হয়েছে। রোববার একইভাবে টার্ম ফাইনাল পরীক্ষা ও ক্লাস বর্জন করে সকাল ৭টা থেকে বুয়েটের শহিদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তারা। শিক্ষার্থীদের দাবি, আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও বুধবার মধ্যরাতের পর…

Read More