Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীপ্রতি বছরে একটি পরিবারের ব্যয় হয় প্রায় ১৪ হাজার টাকা। আর মাধ্যমিকে ২৭ হাজার টাকার বেশি ব্যয় হচ্ছে। শনিবার (৩০ মার্চ) ‘বাংলাদেশে বিদ্যালয় শিক্ষা: মহামারী উত্তর টেকসই পুনরুত্থান’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন শিক্ষাক্রম চালুর পর ব্যয় বেড়েছে স্বীকার করলেও এর প্রকৃত হিসাব নেই বলে প্রতিবেদনের গবেষকরা জানিয়েছেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান এ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সহযোগিতা করেছে ক্লিয়ার ও এফসিডিও। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও এডুকেশন ওয়াচের সদস্য সচিব রাশেদা কে. চৌধুরীর সঞ্চালনায় সভাপ্রধান ছিলেন এডুকেশন ওয়াচের চেয়ারপার্সন ড. কাজী খলীকুজ্জমান আহমদ। এডুকেশন ওয়াচ প্রতিবেদন-২০২৩ উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক…

Read More

১০০ বছরের বেশি সময় ধরে ক্লিন-শেভ করার রেওয়াজ চলছে ব্রিটিশ সেনাবাহিনীতে। অবশেষে সেই রীতির ইতি টানছে যুক্তরাজ্য। সেনাবাহিনীতে দাড়ি রাখার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইংল্যান্ড। শনিবার (৩০ মার্চ) থেকে ব্রিটিশ সেনাবাহিনীর সেনাসদস্য কিংবা যে কোনো কর্মকর্তা চাইলেই দাড়ি রাখতে পারবেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীতে দাড়ি রাখার ক্ষেত্রে মানতে হবে কিছু নিয়ম। দাড়ি ও গোঁফ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুবিন্যস্তভাবে রাখতে হবে। এর আগে বেলজিয়াম, ডেনমার্ক ও জার্মানির মতো বেশ কয়েকটি দেশের সেনাবাহিনী সৈন্যদের দাড়ি রাখার অনুমতি দিয়েছে। তবে আলোচনায় ছিল যুক্তরাজ্য। কারণ যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে সেনাবাহিনীই সবার পরে দাড়ি রাখার অনুমতি…

Read More

ঢাকা : টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভির হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে ফের ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজধানীর তুরাগ থানায় এমন অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। অস্ত্রের মুখে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন মেয়েটি। শুক্রবার (২৯ মার্চ) মধ্যরাতে ৯৯৯-এ কল পাওয়ার পর উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে একটি বাড়ির ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় মনিরের সঙ্গে তার পরিচয় হয়। বৃহস্পতিবার (২৯ মার্চ) উত্তরার জমজম টাওয়ারে প্রথম দেখা হয় তাদের। শুক্রবার (৩০ মার্চ) রাতে আবারও রেস্টুরেন্টে দেখা করার কথা বলে ডেকে…

Read More

ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিসহ শীর্ষ কয়েকজন নেতার প্রবেশে সহযোগিতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাব্বীসহ ছয়জনকে স্থায়ী বহিষ্কারের আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (৩০ মার্চ) সকালে বুয়েট ক্যাম্পাসে এই দাবি জানান তারা। গত ২৭ মার্চ মধ্যরাতে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে প্রবেশের প্রতিবাদে শুক্রবার আন্দোলনে নামেন বুয়েট শিক্ষার্থীরা। এতে ছাত্রলীগকে সহযোগিতাকারী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ছাত্ররাজনীতি নিষিদ্ধকরণসহ ৬ দফা দাবি পেশ করেন তারা। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কিছু দাবি মেনে নিয়ে গতরাতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুক্রবার (২৯ মার্চ) রাতে বুয়েট উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের…

Read More

ইসরায়েলের অবিরাম গণহত্যা অভিযানে তছনছ হয়ে যাওয়া ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ হানা দিয়েছে। সেখানে ভিক্ষা দেওয়ার মতো মানুষ নেই। অনাহারে মারা যাচ্ছে শিশুরা। খাবারের অভাবে অপুষ্টিজনিত কারণে এরই মধ্যে শিশুসহ ৩৭ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। তবে ইসরায়েল অসহায় ফিলিস্তিনিদের ওপর হামলা-হাঙ্গামা জারি রেখেছে। শুক্রবার (২৯ মার্চ) জুমা দিনে মসজিদসহ বিভিন্ন স্থাপনায় হামলায় চালিয়ে অন্তত ৭৫ জনকে হত্যা করেছে। এসব ঘটনায় প্রায় দেড়শ মানুষ আহত হয়েছে। এ নিয়ে ৭ অক্টোবর থেকে শুক্রবার (২৯ মার্চ) পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩২ হাজার ৬০০ ছড়িয়ে গেছে। শুক্রবার (২৯ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘ইতোমধ্যে উত্তর…

Read More

মঞ্চ তৈরি ছিল, কেবল পুরস্কার ঘোষণার অপেক্ষা ছিল। সেই ঘোষণাটাই এলো। কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসরে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী, সেরা নবাগত অভিনেত্রী ও সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন তিন বাংলাদেশি তারকা। সেই তিনজন হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও অভিনেতা সোহেল মন্ডল। শুক্রবার (২৯ মার্চ) কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। যেখানে ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বেছে নেওয়া হয়েছে। এদের মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া। এবারের আসরে জয়া মোট দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন।…

Read More

দুই মাস পর মাঠে ফিরেও চিরচেনা রূপে ধরা দিয়েছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেছিলেন ৪৯ বলে ৭৭ রানের ইনিংস। এরপর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শুক্রবার (২৯ মার্চ) খেললেন ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস। যদিও ম্যাচটিতে হেরেছে বেঙ্গালুরু। তবে তিন খেলায় নিজেদের দ্বিতীয় হারের ম্যাচে কোহলি তিনটি রেকর্ড গড়েছেন। শুক্রবার (২৯ মার্চ) ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতাকে আতিথ্য দিয়েছে বেঙ্গালুরু। আগে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের এক প্রান্ত আগলে রেখে লম্বা সময় ধরে পথ দেখিয়েছেন কোহলি। যদিও সেভাবে বিধ্বংসী সঙ্গ না পাওয়ায় তার ওপরই মূলত ম্যাচ টেনে নেওয়ার পুরো দায়টা পড়েছিল।…

Read More

ঢাকা : সোশাল মিডিয়ায় ভারতীয় পণ্য বয়কটের প্রচার ছুঁয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনকেও। রাজনৈতিক দলগুলোর নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে প্রধানমন্ত্রীও কথা বলেছেন। ভারতের বিরোধী মনোভাব আর মুক্তবাজার অর্থনীতিকে গুলিয়ে ফেলছেন অনেকে। এই ইস্যু সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও উঠে আসছে। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, গত এক দশকে ভারত থেকে বাংলাদেশের আমদানি তিন গুণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের মোট আমদানির ১৮ শতাংশের বেশি আসে ভারত থেকে। ভারত হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। এক্ষেত্রে শীর্ষে আছে চীন। সেখান থেকে বাংলাদেশের মোট আমদানির ২৫ শতাংশ আসে। এক দেশের সঙ্গে আরেক দেশের বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক একটি বিষয়। প্রতিবেশী দেশ ভারতের…

Read More

ঢাকা : সতীর্থদের সঙ্গে দেখা হয় নিয়মিতই দেখা হয় সাকিব আল হাসানের। দলের বাইরে থেকেও গত নিউজিল্যান্ড সিরিজে নাজমুল হোসেন শান্তদের ভিডিও কল করে শুভ কামনা জানিয়েছিলেন। যদিও স্বশরীরে উপস্থিতি আর ফোনালাপ এক কথা নয়। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব। বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি (অনুশীলন জার্সি) গায়ে উঠল তার। আর টেস্ট আঙিনায় ফিরলেন এক বছর পর। সাকিবের জন্য দলে যে আগমনী সম্ভাষণ প্রস্তুত ছিল। দলের আপতকালীন হেড কোচ নিক পোথাসের মতে, দলে প্রশান্তি এনেছেন সাকিব। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই গ্রিক বংশোদ্ভুত কোচ বলেছেন, “যে কোনো দলে সাকিবের থাকা মানে তারা ভাগ্যবান। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে…

Read More

বলিউডের ‘ডিস্কো কিং‍‍` নামে খ্যাত বাঙালি সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী। যিনি পালটে দিয়েছিলেন ৮০ দশকে হিন্দি ছবির গানের দিশা। নাম অলোকেশ লাহিড়ী, যদিও পৃথিবী তাঁকে চেনে বাপ্পি লাহিড়ী হিসাবে। ২০২২ সালে ৬৯ বছর বয়সে স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু হয়েছিল এই কিংবদন্তি গায়কের। ভারতের ‘গোল্ড ম্যান’ হিসেবে পরিচিত বাপ্পি লাহিড়ী তার ফ্যাশনের জন্যও বেশ জনপ্রিয় ছিলেন। সোনার গয়না, রঙিন সানগ্লাসে ভিড়ের মধ্যেও আলাদা হয়ে থাকতেন প্রতিভাধর এই গায়ক। হাতে চওড়া ব্রেসলেট, গলায় নানান মাপের সোনার গয়না পরে থাকতেন তিনি। বাপ্পির গলায় হরেক রকমের সোনার গয়না দেখে বিস্মিত হয়েছিলেন মাইকেল জ্যাকসনও। গয়না পরতে খুবই ভালবাসতেন বাপ্পি লাহিড়ি। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই সব…

Read More