Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আগামি ২৫ মার্চ রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন এবং সংবাদপত্রসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। শনিবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কর্মসূচির মধ্যে ২৫ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল সাড়ে ১০টায় গণহত্যা দিবসের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ছাড়া স্কুল,…

Read More

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আগেই দিয়েছিল ভারত। এবার সেই নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে দেশটি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের ডিসেম্বরে অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। যা ৩১ মার্চ পর্যন্ত বহাল ছিল। সেই মেয়াদ বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য করেছে দেশটির সরকার। শুক্রবার (২২ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মুম্বাইভিত্তিক একটি পেঁয়াজ রপ্তানি সংস্থার কর্মকর্তা বলেন, ‘এ সিদ্ধান্ত অপ্রয়োজনীয়। এমনিতেই দেশের অভ্যন্তরে পেঁয়াজ এখন পানির দামে বিক্রি হচ্ছে,…

Read More

রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে জানিয়েছে অলিম্পিক কমিটি। মূলত নিজের দেশের পতাকা নিয়ে প্যারিস অলিম্পিকে যোগ দিতে পারবেন না রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা। আগেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে ওই দুই দেশের খেলোয়াড়রা সাদা পতাকা নিয়ে ব্যক্তিগতভাবে অলিম্পিকে অংশ নিতে পারবেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জেমস ম্যাকলিয়ড মঙ্গলবার (১৯ মার্চ) জানিয়েছেন, যারা সাদা পতাকা নিয়ে অলিম্পিকে অংশ নেবেন, তারা উদ্বোধনী অনুষ্ঠানের প্যারেডে অংশ নিতে পারবেন না। কারণ তারা ব্যক্তিগতভাবে এই খেলায় অংশ নিচ্ছেন। দেশের পক্ষ থেকে নয়। তবে সমাপ্তি অনুষ্ঠানে তারা যোগ দিতে পারবেন কি না, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে…

Read More

ঢাকা : জলবায়ু পরিবর্তনের বড় বিপদ ঘনিয়ে এসেছে বিশ্বজুড়েই। ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের পরিবেশ, কৃষি, জীববৈচিত্রও। জলবায়ু, পানি ও খাদ্যের আন্তঃসম্পর্ক নিয়ে গবেষণা করতে গিয়ে সেসব ঝুঁকিই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন কৃষিবিদ, গবেষক সৈয়দা বদরুন নেসা। উত্তরাঞ্চলে মরুকরণ, নদ-নদীর মৃত্যু, ভূগর্ভস্থ পানির বিপজ্জনক অবনমন, উপকূলে লোনাপানি আর হাওরে অবকাঠামোর বিপদ, মাটির স্বাস্থ্যঝুঁকি, বিকল সেচপ্রকল্প, পাহাড়ে অবক্ষয়, ঢাকার তলদেশ খালি হওয়া নিয়ে লিখেছেন গবেষণাভিত্তিক ‘জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ’ বইটি। এবারের অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে বলাকা প্রকাশন। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটির দাম ৫০০ টাকা। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের বলাকা প্রকাশনের ৩০৫ নম্বর স্টলে। লেখক সৈয়দা বদরুন নেসার জন্ম রাজশাহীতে হলেও খ্যাতনামা…

Read More

ঢাকা : সাংবাদিক ও গণমাধ্যম গবেষক হাসান শান্তনুর লেখা চারটি বই অমর একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে। বইগুলো হচ্ছে- ‘সৎ সাংবাদিকতার একাল সেকাল’ (আবিষ্কার প্রকাশনী), ‘গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২’ (বিভাস প্রকাশনী), ‘৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন’ (প্লাটফর্ম প্রকাশন) এবং (প্রকৃতি প্রকাশনী)। হাসান শান্তনু একজন ব্যতিক্রমী লেখক। তিনি গবেষণার মাধ্যমে সাংবাদিকতা ও গণমাধ্যমের অনালোচিত বিষয় পাঠকের সামনে হাজির করেন। তাঁর চিন্তা-ভাবনা বেশ গভীর। উপস্থাপনায় তিনি দক্ষ কথাকারের মতো। ‘সাংবাদিক বঙ্গবন্ধু’ বইয়ে লেখক তুলে ধরেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সাংবাদিকতার সঙ্গে জড়িত থাকার কথা। বঙ্গবন্ধু একসময় সাংবাদিকতা করতেন, ছিলেন ‘প্রতিনিধি’, প্রকাশক। ‘মিল্লাত’ পত্রিকার ‘ব্যতিক্রমী বিক্রেতা’ মুজিবই পরে হয়ে ওঠেন রাষ্ট্রের স্থপতি। তাঁর…

Read More

ঢাকা : বড় বড় তামাক কোম্পানির বিভ্ন্নি ধরনের প্রচেষ্টা সত্ত্বেও বিশ্বজুড়ে ধূমপায়ী ও অন্যান্য তামাক সেবনকারী মানুষের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর ডয়েচে ভেলের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বিশ্বজুড়ে প্রতি তিনজন মানুষের মধ্যে একজন ধূমপান কিংবা অন্য তামাকজাত পণ্য সেবন করতেন। তবে ২০২২ সালে প্রতি পাঁচজনে একজন মানুষ ধূমপান কিংবা অন্য তামাকজাত পণ্য সেবন করেন। ২০০০ সালে ১৩৬ কোটি মানুষ ধূমপান কিংবা তামাকজাত পণ্য সেবন করলেও ২০২২ তা কমে ১২৫ কোটিতে নেমে আসে। এই সংখ্যাটা ২০৩০ সাল নাগাদ আরও কমে ১২০ কোটিতে নামতে পারে। বিশ্বজুড়ে ধূমপায়ীর…

Read More

ঢাকা : গোপালগঞ্জ সফরে যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর আগামী শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জ যাবেন তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার (১৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। আজ সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। শপথের পর দায়িত্ব বণ্টন করবেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এ সময় প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এর আগে বুধবার (১০ জানুয়ারি)…

Read More

ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিল এবং মরক্কো। সোমবার (৮ জানুয়ারি) সকালে এসব দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। নিজেদের দেশ শেখ হাসিনা সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এসব প্রতিনিধিরা। ঢাকায় নিযুক্ত এসব বিদেশি রাষ্ট্রদূতের পাশাপাশি ডিন অব দ্যা ডিপ্লোমেটিক কোর এবং আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিরারও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সোমবার (৮ জানুয়ারি) সকালে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২৯৯টি…

Read More

ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন। সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনের নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনা নেতারা দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, পারস্পরিক আস্থা বাড়াতে, বাস্তব সহযোগিতাকে আরও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।…

Read More

ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (৭ জানুয়ারি) রাত পৌনে ১টায় পর্যন্ত ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল পাওয়া গেছে। এতে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থীরা ২২৩টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। সংসদের ৩০০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৫১টি বা তার বেশি আসনে যে দল জয়ী হন তারাই সরকার গঠন করেন। যেহেতু আওয়ামী লীগ ১৫১টির বেশি আসনে বিজয়ী হয়েছে। ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। এর আগে, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সরকার গঠন করে…

Read More