Author: আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্র পরস্পরের ঘনিষ্ঠ মিত্র। দুই দেশের মধ্যে সম্পর্ক গত কয়েক বছরে আরও শক্তিশালী হয়েছে। তবে দেশ দুটির একসঙ্গে চলা সবসময় নির্বিঘ্নে ঘটেনি। দেশ দুটির সম্পর্কে প্রায়ই বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন দেখা যায়। সর্বশেষ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে দেশ দুটির মধ্যে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। আগামী ১৯ এপ্রিল ভারতে জাতীয় নির্বাচন শুরু হতে যাচ্ছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির এই টানাপোড়েন। দুর্নীতির অভিযোগে গত ২২ মার্চ ভারতের আম আদমি পার্টির (এএপি/আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। কেজরি সমর্থকদের অভিযোগ, আসন্ন জাতীয় নির্বাচনে আম আদমি পার্টিকে বিপাকে ফেলতেই তাকে অন্যায়ভাবে আটক করেছে বিজেপি। এই ঘটনায়…

Read More

ঢাকা : ২০১৯ সালে পরিবেশ দূষণে বাংলাদেশে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল বায়ুদূষণেই মারা গেছে ৫৫ শতাংশ। বাংলাদেশ উদ্বেগজনক মাত্রার দূষণ ও পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকির কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র, পাঁচ বছরের কম বয়সী শিশু, বয়স্ক ও নারীরা। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে, ২০১৯ সালে পরিবেশ দূষণে বাংলাদেশে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল বায়ুদূষণেই মারা গেছে ৫৫ শতাংশ। দূষণের কারণে…

Read More

দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় প্রদেশ লিম্পোপোতে সেতু থেকে একটি বাস নিচে পড়ে অন্তত ৪৫ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। দেশটির পরিবহন বিভাগের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার পরিবহন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, মামাটলাকা নামক স্থানের কাছে একটি সেতুতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লাগে এবং রেলিং ভেঙে বাসটি সেতু থেকে নিচে পড়ে আগুন ধরে যায়। বিবৃতিতে আরও জানানো হয়, বাসটি আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় স্থলবেষ্টিত দেশ বতসোয়ানা থেকে ঈস্টার তীর্থযাত্রীদের নিয়ে লিম্পোপোর মোরিয়া শহরের দিকে যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বতসোয়ানার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এ বিষয়ে…

Read More

ঢাকা : দেশের স্বাস্থ্যসেবায় ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে মাথাপিছু ব্যয় ৩ গুণ বেড়েছে। ২০২৩ সালে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে মাসিক ১ হাজার ৭০৪ টাকায়। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যৌথভাবে পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) সানেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গবেষণায় বলা হচ্ছে, ২০১৮ সালের তুলনায় গড় মাথাপিছু স্বাস্থ্য ব্যয় ২০২৩ সালে তিনগুণ বেশি বেড়ে দাঁড়িয়েছে মাসিক ১ হাজার ৭০৪ টাকা। তবে এ বর্ধিত স্বাস্থ্যসেবা ব্যয় সব আয়ের মানুষের মধ্যে সমান নয়। দরিদ্রতম ২০ শতাংশ পরিবারের জন্য এই…

Read More

ঢাকা : নতুন শিক্ষাব্যবস্থায় প্রতিটি বিষয়ে মিডটার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিদের নিয়ে এ খসড়া তৈরি করা হয়েছে। খসড়া মূল্যায়ন প্রক্রিয়া অনুযায়ী, প্রতিটি বিষয়ে মিডটার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার। পাঁচ ঘণ্টায় হবে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাও। পাবলিক পরীক্ষা হবে অন্য কেন্দ্রে আর চতুর্থ থেকে নবম শ্রেণির এ পরীক্ষা হবে নিজ নিজ স্কুলে। সকাল ১০টা থেকে এই মূল্যায়ন প্রক্রিয়া বা পরীক্ষা শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। মাঝখানে এক ঘণ্টার বিরতি থাকবে। একজন শিক্ষার্থীর পাঁচ ঘণ্টায় ৬টি সেশন হবে। চার ঘণ্টা ব্যবহারিক। প্রথমে ওরিয়েন্টেশন দেওয়া হবে। এই…

Read More

ঢাকা : এখন থেকে ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না রেখেও গাড়ি চালাতে পারবেন চালকরা। স্মার্টফোনে ই-লাইসেন্স দেখিয়ে গাড়ি চালাতে পারবেন তারা। ইতোমধ্যে এর অনুমতি দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। রোববার (২৪ মার্চ) বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক সংশোধিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও ই-ড্রাইভিং লাইসেন্স উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে। এতে থাকা কিউআর কোড দ্বারা সরাসরি ডাটাবেইজ থেকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কি তথ্যাদি যাচাই করা যাবে। এ বিষয়ে বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের উপপরিচালক সৈয়দ আইনুল…

Read More

ঢাকা : বাংলাদেশে ধনীদের সম্পদ বৃদ্ধির হার পৃথিবীর অনেক দেশের তুলনায় বেশি। এমন অস্বাভাবিকতার ফলে সমাজে আয়, সম্পদ ও ভোগের বৈষম্য বেড়েছে। অন্যদিকে, চিকিৎসার জন্য সাধারণ মানুষের পকেট থেকে ৭৩ শতাংশ অর্থ চলে যাচ্ছে, যা শুধু আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে অনেক বেশি। এ অবস্থায় সবার জন্য মানসম্মত ও বৈষম্যমুক্ত শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নে মনিটরিং সেল গঠনের ওপর তাগিদ দেওয়া হয়েছে। রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত ‘আপকামিং দ্য ইকোনমিক মেনিফেস্টো অব দ্য আওয়ামী লীগ: ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জস ফর টুমোরোস বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে বক্তারা…

Read More

ঢাকা : দেশে এক বছরে সিজার বা অস্ত্রোপচারের মাধ্যমে প্রসবের হার ৯ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২৩’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ২০২২ সালে মোট প্রসবের ৪১ দশমিক ৪ শতাংশ ছিল সিজারিয়ান ডেলিভারি, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৭ শতাংশ। এসডিআরএস ইন ডিজিটাল প্ল্যাটফর্ম প্রকল্পের আওতায় ২ হাজার ১২টি নমুনা এলাকা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিবিএসের এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, বিশেষ…

Read More

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীরবে-নিভৃতে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া নিবেদিত প্রাণ ব্যক্তিদের খুঁজে বের করে পুরস্কারে সম্মানিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন, যাতে অন্যরা অনুপ্রাণিত হতে পারে। তিনি বলেন, ‘আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি— যারা বিভিন্ন গ্রাম-গঞ্জে ও অন্যান্য এলাকায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করে চলেছেন, তাদের খুঁজে বের করে পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য। তাদের জন্য নয়, বরং জনগণের কল্যাণের জন্য। কারণ, তারা কখনই সামনে আসেন না বা আসতে চান না। নিজস্ব উদ্যোগে বা স্ব-প্রণোদিত হয়ে যারা মানুষের কল্যাণে বিভিন্ন অবদান রেখে যাচ্ছেন তাদেরকে পুরস্কৃত করতে পারাটাই সবচেয়ে বড় কথা।’ সোমবার (২৫ মার্চ) সকালে জাতীয় পর্যায়ে…

Read More

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশটির দুর্নীতিবিষয়ক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজত থেকে প্রথম সরকারি নির্দেশনা জারি করেছেন। এতে পানি এবং নর্দমার সমস্যা নিয়ে নির্দেশনা দিয়েছেন তিনি। শনিবার (২৩ মার্চ) রাতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে রোববার (২৪ মার্চ) সকালে জানিয়েছেন দিল্লির পানিমন্ত্রী অতীশি। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অতীশি বলেন, শহরের কিছু এলাকায় পানি ও নর্দমার সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পানি সংকটে থাকা এলাকায় পর্যাপ্ত পানির ট্যাঙ্কার মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে অতীশি বলেন, এমন কঠিন পরিস্থিতিতেও তিনি নিজের কথা নয়, দিল্লির মানুষ ও তার বাসিন্দাদের সমস্যার কথা ভাবছেন। পানি ও নর্দমা সমস্যা নিয়ে কাজে দরকার হলে লেফটেন্যান্ট…

Read More