Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : বড় বড় তামাক কোম্পানির বিভ্ন্নি ধরনের প্রচেষ্টা সত্ত্বেও বিশ্বজুড়ে ধূমপায়ী ও অন্যান্য তামাক সেবনকারী মানুষের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর ডয়েচে ভেলের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বিশ্বজুড়ে প্রতি তিনজন মানুষের মধ্যে একজন ধূমপান কিংবা অন্য তামাকজাত পণ্য সেবন করতেন। তবে ২০২২ সালে প্রতি পাঁচজনে একজন মানুষ ধূমপান কিংবা অন্য তামাকজাত পণ্য সেবন করেন। ২০০০ সালে ১৩৬ কোটি মানুষ ধূমপান কিংবা তামাকজাত পণ্য সেবন করলেও ২০২২ তা কমে ১২৫ কোটিতে নেমে আসে। এই সংখ্যাটা ২০৩০ সাল নাগাদ আরও কমে ১২০ কোটিতে নামতে পারে। বিশ্বজুড়ে ধূমপায়ীর…

Read More

ঢাকা : গোপালগঞ্জ সফরে যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর আগামী শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জ যাবেন তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার (১৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। আজ সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। শপথের পর দায়িত্ব বণ্টন করবেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এ সময় প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এর আগে বুধবার (১০ জানুয়ারি)…

Read More

ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিল এবং মরক্কো। সোমবার (৮ জানুয়ারি) সকালে এসব দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। নিজেদের দেশ শেখ হাসিনা সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এসব প্রতিনিধিরা। ঢাকায় নিযুক্ত এসব বিদেশি রাষ্ট্রদূতের পাশাপাশি ডিন অব দ্যা ডিপ্লোমেটিক কোর এবং আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিরারও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সোমবার (৮ জানুয়ারি) সকালে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২৯৯টি…

Read More

ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন। সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনের নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনা নেতারা দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, পারস্পরিক আস্থা বাড়াতে, বাস্তব সহযোগিতাকে আরও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।…

Read More

ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (৭ জানুয়ারি) রাত পৌনে ১টায় পর্যন্ত ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল পাওয়া গেছে। এতে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থীরা ২২৩টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। সংসদের ৩০০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৫১টি বা তার বেশি আসনে যে দল জয়ী হন তারাই সরকার গঠন করেন। যেহেতু আওয়ামী লীগ ১৫১টির বেশি আসনে বিজয়ী হয়েছে। ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। এর আগে, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সরকার গঠন করে…

Read More

দেড় দশক পর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। গতকাল রোববার বিকেলে দুই নাতনিকে নিয়ে কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান তিনি। সেখানেই তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। এর আগে সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন তিনি। আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালে তিনি স্পিকার থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে এ আসন শূন্য হয়। পরে উপনির্বাচনসহ তিনবার সংসদ সদস্য হন তাঁর জ্যেষ্ঠ সন্তান রেজওয়ান আহাম্মদ তৌফিক। দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে ভোট দিতে পারেননি আবদুল হামিদ।…

Read More

Dhaka : Dr. Maharshi Dey is currently working as a senior scientist at UbiQD Inc., in Los Alamos, New Mexico, USA. He has a doctorate in mechanical engineering with a focus and specialization in material science. He worked on several materials research projects, leading to his expertise in nanomaterials, polymer science, composites, and nano-layered ceramics. In his current industrial R&D position, he works with nanomaterials known as quantum dots. He and his colleagues are producing these materials for real-life product applications like agricultural films to enhance crop productivity, solar windows, security inks, and many others by partnering with different international companies. Some of these…

Read More

ঢাকা : ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় যুক্ত হলো নতুন আরো একটি উদ্দীপনামূলক গান। গানের গীতিকার ও সুরকার নুরউদ্দিন রোকসারের পরিকল্পনায় ‘দিন বদলের রাষ্ট্রনায়ক’ গানটির সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ এইচ তূর্য। গেল ২৩ ডিসেম্বর ইশতেহারবিডি ডটকমের প্রযোজনায় গানটি গীতিকারের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ইতিমধ্যেই গানটি বেশ সাড়া ফেলেছে। ক্ষমতাসীন দলের অনেকেই গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। গীতিকার নুরউদ্দিন রোকসার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘দিন বদলের রাষ্ট্রনায়ক’ শিরোনামে গানটিতে শেখ হাসিনা সরকারের নতুন মাইলফলক স্মার্ট বাংলাদেশকে সুচারুভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া বর্তমান শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করে নবীন ও…

Read More

ঢাকা : পুঁজিবাজার মাফিয়া কাজী সাইফুরের দুর্নীতি নিয়ে অনলাইন নিউজ পোর্টাল বৈশাখীনিউজ২৪.নেট-এ সংবাদ প্রকাশ করায় প্রতিবেদক স্বপ্ন রোজের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে নারী সাংবাদিকদের নিয়ে গঠিত এ সংগঠনটি। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বানাসাস সভাপতি নাসিমা আক্তার সোমা। সমাবেশে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, শেয়ারবাজার সিন্ডিকেটের কারণে অনেক মানুষ সর্বহারা হয়ে গেছে। ওই চক্র যেকোনো সময় শেয়ারবাজারে ধস নামিয়ে দিতে পারে। তাই সাংবাদিকরা সব সময় শেয়ারবাজারের দিকে দৃষ্টি রাখেন। আমাদের বোন স্বপ্ন রোজ যে রিপোর্টি…

Read More

ঢাকা : দেশ-বিদেশের পাবলিক স্পিকারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ‘টেকনোভা প্রেজেন্টস গ্লোবাল ভয়েস অব ইনোভেটরস সামিট ২০২৩’ পাওয়ার্ড বাই ক্লাসরুম বাংলাদেশ। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় অনলাইন এই আয়োজনে দেশ-বিদেশের ১৭ জন পাবলিক স্পিকার তাদের দীর্ঘ পথচলার অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পাবলিক স্পিকিং অফিসিয়াল (পিএসও) আয়োজিত এই অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ছিল ‘ইনোভেশন ফর অ্যা সাসটেইনেবল ফিউচার’। সাড়ে তিন ঘণ্টাব্যাপীর এই অনলাইন অনুষ্ঠানের শুরুতেই কী-নোট উপস্থাপন করেন জনপ্রিয় মোটিভেশনাল বক্তা ও প্রশিক্ষক ড. আলমাসুর রহমান। এর পর পর্যায়ক্রমে বক্তব্য দেন এসএলএসডি ফাউন্ডার ও করপোরেট ট্রেইনার প্রফেসর মইনুদ্দীন চৌধুরী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রেজিষ্ট্রার প্রফেসর শাহ আলম চৌধুরী, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের…

Read More