Author: the Zubair Chowdhury

ঢাকা : বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জোটটির সদস্য দেশগুলোর ঢাকা মিশন। রোববার (২৯ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ শোক প্রকাশ করে। এতে বলা হয়, ঢাকার রাজপথে প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় ইইউর ঢাকার সদস্যরা গভীরভাবে শোকাহত। তারা মনে করে, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পথ বেছে নেওয়া উচিত। এর আগে শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সবাইকে শান্তি ও সংযমের আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সব সহিংস ঘটনা পর্যালোচনা করা…

Read More

ঢাকা : রাজধানীতে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া, বাসে ও হাসপাতালে আগুন দেওয়ার ঘটনায় অন্তত ২৪টি মামলার প্রস্তুতি চলছে। রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা হতে পারে বলে সূত্র জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র জানায়, শনিবারের সহিংসতার ঘটনায় রোববার (২৯ অক্টোবর) দুপুর পর্যন্ত ৬৮২ জনকে আটক করা হয়েছে। এছাড়া শাহজাহানপুর থানায় পুলিশ বাদী হয়ে নাশকতা ও অস্ত্র ছিনতাইয়ের মামলা করেছে। ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শনিবার মহাসমাবেশ কর্মসূচি ডাক দিয়ে শর্ত ভঙ্গ করে পুলিশ হত্যা, নাশকতা, ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এসব ঘটনায় অন্তত অর্ধশত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য…

Read More

বলিউডের জনপ্রিয় প্রেমযুগল ধরা হতো বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানিকে। নিজেদের মতো করে মুম্বাইয়ের রাস্তায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতেন সবার সামনে। ঘোষণা দিয়েই থাকতেন জুহূর সাগরপারের ফ্ল্যাটে। এরপর হুট করেই গেল বছরের মাঝামাঝি সময় দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায় তাদের। এবার কাজের পরিপ্রেক্ষিতে আবারও একসঙ্গে হচ্ছেন তারা। জুটি বেঁধে সিনেমায় ফিরছেন একসঙ্গে। সিনেমার নাম ‌‘হিরো নাম্বার ওয়ান’। সিনেমাটি পরিচালনা করবেন বলিউডের তরুণ নির্মাতা জাগান শক্তি। এটি ১৯৯৭ সালে মুক্তি পাওয়া হিরো নাম্বার ওয়ান সিনেমার রিমেক। এই সিনেমায় গোবিন্দ ও কারিশমা কাপুরের স্থানে প্রধান চরিত্রে অভিনয় করবেন দিশা ও টাইগার। তাদের অভিনয়ের বিষয়টি ইতোমধ্যেই ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন…

Read More

Dhaka, Bangladesh : Anwar Kader, a talented young inventor and student, has become a beacon of innovation with his revolutionary project. Collaborating with Afia Ahsan, a respected lecturer at Ahsanullah University of Science and Technology, he has put forward a groundbreaking proposal for the creation of a vending machine that serves street food, primarily focusing on noodles. Anwar Kader, a student at the renowned North Carolina School of Science and Mathematics, developed the idea for the street food vending machine to address concerns regarding the hygiene and safety of traditional street food. With a passion for technology and a commitment…

Read More

বিপুল আনন্দ-উৎসাহে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘ত্রিনয়ণী’র আয়োজনে দুই দিনব্যাপী সার্বজনীন দুর্গা পূজা পালন করেন প্রবাসী বাঙালিরা। সিডনির রোজলিয়া কমিউনিটি হলে শনিবার (২১ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে পরদিন রবিবার পর্যন্ত এ উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যাক প্রবাসী উপস্থিত হয়ে উৎসবে মেতে উঠেন। প্রতিদিন সকালে পূজা-অর্চনা পরবর্তী প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাক-ঢোলের সঙ্গে আরতি আর নাচে-গানে দেশের উৎসবের অনুভূতি ফিরে পান প্রবাসীরা। এবারের পূজাতে জনপ্রিয় শিল্পী প্রত্যাশা ইকবালের করা মন্ডপ সবার দৃষ্টি আকর্ষণ করে। মূল মণ্ডপ ছাড়াও তৈরি করা কুঁড়েঘর, ঢেঁকি, আলোকসজ্জা সবার প্রশংসা পায়। সিডনির ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলের মেয়র অ্যান্থনী ব্লিসডেস পূজাতে অতিথি হিসেবে…

Read More

ঢাকা : বিশ্বের দশটি দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ডায়নামিক বেস্ট ইন্টারন্যাশনাল ট্যুুরিজম কালচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’। এতে নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড লাভ করেন বাংলাদেশি উদ্যোক্তা ও ‘স্বপ্নকথা লাইফস্টাইল’র প্রধান নির্বাহী সালেহা বেগম। রাজধানী কাঠমাণ্ডুর প্রাণকেন্দ্রে অবস্থিত নেপাল ট্যুরিজম বোর্ড অডিটোরিয়ামে আন্তর্জাতিক মৈত্রী উৎসব অনুষ্ঠিত হয়। এতে নেপাল সরকারের কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, মেয়র, বিজ্ঞানী ও শিক্ষা জগতের স্বনামধন্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বাংলাদেশি উদ্যোক্তা ও সূতাকথন নারী উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জান্নাতিন এন, রাজ্য জলি, সিরাজুম মনিরা মলি মোল্লা ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান শেখ শাহ আলম পুরস্কার লাভ করেন। এছাড়াও মালয়েশিয়া, আয়ারল্যাণ্ড, সৌদি আরব, নেপাল, বাংলাদেশ, ভুটান, অষ্ট্রেলিয়া,…

Read More

ঢাকা : খ্যাতিমান চলচ্চিত্রকার (প্রযোজক) ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরী আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৪টায় চিরবিদায় নিয়েছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর। জানা গেছে, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পরিচালক অপূর্ব রানা জানান, মুন্সীগঞ্জে নামাজে জানাজার পর নিজের নির্মিত মসজিদের পাশে তাকে সমাহিত করা হবে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। শোক প্রকাশ করেছে শিল্পী সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোও। শফি বিক্রমপুরীর জন্ম মুন্সীগঞ্জে। ১৯৬৪ সালে হলিউডের সিনেমা ‘অ্যাঞ্জেলিক’ ও ‘ফান্টুমাস’-এর পরিবেশনার মধ্য দিয়ে পরিবেশনা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হন তিনি।…

Read More

ঢাকা : ব্যান্ডজগতের তিনি রাজপুত্র। কিংবদন্তি গায়ক, গীতিকার, সুরকার ও গিটারবাদক আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের এই দিনে রুপালি গিটার ফেলে তিনি চলে গেছেন বহুদূরে। তবু নিজের গানের প্রতিটি লাইনে হয়ে আছেন জীবন্ত। জীবনে কখনও কখনও থমকে দাঁড়াতে হয়। তবে কিংবদন্তিদের ক্ষেত্রে এমন উক্তি যে খাটে না। জীবনে হয়তো ক্ষণিকের জন্য প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু তিনি ছিলেন সর্বদাই নিজ লক্ষ্যে অবিচল। সেজন্য ২৭ বছরের ব্যান্ডসংগীত ক্যারিয়ারে আইয়ুব বাচ্চু ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং বিশ্বের অন্যতম সেরা গিটারবাদক। চট্টগ্রামে জন্ম নেওয়া আইয়ুব বাচ্চু সফল সংগীতজীবনে দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন অনেক আগেই। কীর্তিময়, কর্মমুখর জীবন তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতিও।…

Read More

ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৮ অক্টোবর) তিনি তেল আবিব সফর করবেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দেন। ইসরায়েল সফরের পাশাপাশি বাইডেন জর্ডানে যাবেন, সেখানে তিনি বাদশা আব্দুল্লাহ’র সঙ্গে বৈঠক করবেন। এছাড়া মিশরের প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্বাসের সঙ্গেও আলোচনা করবেন তিনি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন কিরবি এ কথা বলেন। গত সপ্তাহে ইসরায়েলে সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, তিনি ইসরায়েল ও আরব নেতাদের সঙ্গে ফিলিস্তিনি ইস্যু নিয়ে কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরটি ছিল মূলত ইরানকে ঠেকানোর জন্য। যাতে হামাসকে ইরান সহযোগিতা না করতে পারে। গাজা উপত্যকার ক্ষমতাসীন এই গোষ্ঠীকে…

Read More

ঢাকা : ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার টাইগার পোস্টারবয় সাকিব আল হাসান। ক্রিকেটের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও বেশ ভালোই মনোযোগী তিনি। ‘সাকিব ৭৫’ নামে একটি রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করেছিলেন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক। তবে এবার সেই রেস্টুরেন্টটি বন্ধ হতে যাচ্ছে। সোমবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ফেসবুক পেজে একটি পোস্ট করে বিষয়টি জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে সাকিবের রেস্টুরেন্টটি বন্ধ হতে যাচ্ছে সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। পোস্টে গ্রাহকদের ধন্যবাদও জানিয়েছে কর্তৃপক্ষ। একটি ছবিতে ‘এখন বিদায়ের সময়’ লিখে পোস্ট করেছে রেস্টুরেন্টটি। ক্যাপশনে তারা লিখেছে, সবার সঙ্গে ভালো সময় কেটেছে। এখন বিদায় বলার সময়। ধন্যবাদ সব স্মৃতির জন্য।’ সাকিবের এই সেভেন্টি ফাইভ…

Read More