Author: the Zubair Chowdhury

মুম্বাইয়ে ওয়াংখেড়েতে আজকের (১৫ নভেম্বর) ম্যাচটি ছিল ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। তবে মিল শুধু এতটুকুই। প্রতিযোগিতায় সেমিফাইনালের সর্বোচ্চ রান সংগ্রহের নতুন ইতিহাস গড়লো ভারত। প্রতিযোগিতায় বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে নিউজল্যান্ডের বিপক্ষে ৩৯৭ রান তুলেছে রোহিত শর্মার দল। বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে পাহাড়সম ৩৯৭ রান সংগ্রহ করেছে ভারত। মুম্বাইয়ে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। নবম ওভারে ৪টি চার ও ছক্কায় ২৯ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারত অধিনায়ক। বিরাট কোহলির সঙ্গে…

Read More

ঢাকা : অবাধ, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত না হওয়ায় দেশে এই মুহূর্তে তপশিল ঘোষণার পরিবেশ নেই বলে মনে করে বিএনপি ও একদফার আন্দোলনে থাকা মিত্ররা। শর্তহীন সংলাপের পরিবেশ তৈরির জন্য তপশিল ঘোষণার প্রক্রিয়া দুই সপ্তাহ পেছানো এবং শীর্ষ নেতাদের মুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে তারা। তিন দিন আগে দলটির পক্ষ থেকে কূটনীতিকদের মাধ্যমে সরকারকে এমন বার্তা দেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এর আগে বিএনপি ঘোষণা দিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের পদত্যাগ ছাড়া তারা কোনো সংলাপে যাবে না। শর্তহীন সংলাপের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে দলটি তাদের আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বলে মনে করছেন…

Read More

ঢাকা : আগামী ফেব্রুয়ারিতে হবে তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা। দুই পর্বে অনুষ্ঠিত এবারের ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রথম পর্ব হবে ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়ের পক্ষের লোকজন ইজতেমায় অংশ নেবেন। আর দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন ওয়াসেক পক্ষের লোকজন। বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে বিশ্ব ইজতেমার এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। টঙ্গীর বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। ভারতের প্রখ্যাত…

Read More

ঢাকা : বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক শেখ হাসিনাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। তারা লিখেছে, সত্তরোর্ধ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অবিসংবাদিত এক নাম। শেখ হাসিনার নেতৃত্বে ১৭ কোটি মানুষের বাংলাদেশ স্বল্পোন্নত পাট উৎপাদনকারী দেশ থেকে এশিয়া-প্যাসিফিকের দ্রুততম প্রসারণশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রশংসায় এসব কথা বলা হয়েছে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৯ সালে ক্ষমতায় আসার আগে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত রাষ্ট্রের শাসনভার ছিল তার হাতে। বর্তমানে তিনিই বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন নারী সরকারপ্রধান। ইসলামী মৌলবাদী শক্তি ও সামরিক হস্তক্ষেপকারী উভয়পক্ষকেই পরাস্ত করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ইতোমধ্যে তিনি মার্গারেট থ্যাচার বা ইন্দিরা গান্ধীর…

Read More

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৭০ জন মারা গেলেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭২৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জনে পৌঁছেছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। গত ২০ সেপ্টেম্বর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২১ জন…

Read More

ঢাকা : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। হিমুর বয়স হয়েছিল ৩৮ বছর। রওনক হাসান বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি হুমায়রা হিমু আর আমাদের মাঝে নেই। আজ বিকালে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। আমরা যাচ্ছি হিমুদের বাসায়। সেখানে গেলে বিস্তারিত বলতে পারব।’ এদিকে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, হুমায়রা হিমুর মৃত্যুর কারণ নিয়ে কিছু বিভ্রান্তি ছড়িয়েছে। এগুলো ভিত্তিহীন। আমরা চিকিৎসক, হিমুর পরিবারের সঙ্গে কথা বলছি। কিছুক্ষণের মধ্যেই জানা যাবে কী…

Read More

গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার (০২ নভেম্বর) পর্যন্ত অন্তত ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ৩ হাজার ৭৬০ জন। ২০১৯ সালের পর আর কোনো যুদ্ধে এত অল্প সময়ে এত বেশি শিশু নিহত হয়নি। গাজার স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার (২ নভেম্বর) জানায়, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিখোঁজ রয়েছে অন্তত আরও ২ হাজার ৬০০ জন। নিখোঁজদের মধ্যে শিশু ১ হাজার ১৫০। এসব নিখোঁজ ব্যক্তি ও শিশু নিহত হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। জাতিসংঘের জেনেভা কনভেনশনে যুদ্ধে শিশুদের রক্ষা করার কথা বলা হয়েছে। ইসরায়েল তা তোয়াক্কা করছে না। দেশটি শরণার্থীশিবির, হাসপাতাল, স্কুল, মসজিদ বা গির্জা সর্বত্র হামলা চালাচ্ছে। ইসরায়েলি হামলায় শুধু…

Read More

ঢাকা : ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শেষে এবার ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা এসেছে। আগামী রোববার (০৫ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও জলপথ এই অবরোধের আওতায় থাকবে। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে গণতন্ত্র মঞ্চসহ অন্য রাজনৈতিক দলগুলো। গণতন্ত্র মঞ্চের পক্ষে বর্তমান সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন পরবর্তী এই কর্মসূচি ঘোষণা করেন। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান তিনি জানান, আগামীকাল (০৩ নভেম্বর) বাদ জুমা চলমান আন্দোলনে নিহত পুলিশ, সাংবাদিক, শ্রমিকসহ অন্যদের আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী দোয়া ও প্রার্থনা হবে। সরকার পতনের এক দফা দাবিতে…

Read More

দাপুটে ব্যাটিং করে যাচ্ছিলেন বিরাট কোহলি। তার ব্যাট থেকে যেভাবে রান বৃষ্টি ঝরছিল, তাতে করে মনে হচ্ছিল ভারতের সাবেক এ অধিনায়কের সেঞ্চুরি দেখা পাওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আশাটা আলোর মুখ দেখতে পায়নি। জাদুকরী তিন অঙ্কও ছোঁয়া হয়নি কোহলির। ফিরলেন ৮৮ রানের দারুণ এক ব্যক্তিগত স্কোর নিয়ে। ওয়ানডেতে ৪৮ সেঞ্চুরির মালিক কোহলিকে অপেক্ষায় থাকতে হচ্ছে শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে। সেঞ্চুরির দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন শুবমান গিলও। কিন্তু তারও দুর্ভাগ্য। শতকের স্বাদ নিতে পারেননি। নার্ভাস নাইনটিতে ফিরতে হয়েছে তাকে। সন্তুষ্ট থাকতে হয়েছে ৯২ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার বোলিং তোপ সামলে ৩৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫৫…

Read More

ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে পেছনে ফেলে ২০২২-২৩ মৌসুমের সেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনা কিংবদন্তি। সোমবার (৩০ অক্টোবর) রাতে ফ্রান্সের প্যারিসে আলো ঝলমলে আয়োজনে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। আর সেই সৌভাগ্যবান নামটা হলো আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অরের পুরস্কার জিতলেন তিনি। এবারের ব্যালন ডি’অরের জন্য ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে বিবেচনায় নেওয়া হয়েছে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন মেসি। ইন্টার মায়ামির হয়েও ছিলেন দারুণ ছন্দে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বলও পেয়েছেন। এদিকে, পাঁচটি ব্যালন ডি’অর জিতে দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো।…

Read More