Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনকালে ১০ হাজারের বেশি মামলা প্রতিপক্ষকে ঘায়েলে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল বলে চিহ্নিত করেছে অন্তর্বর্তী সরকার। এই মামলাগুলো এখন প্রত্যাহার করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে বাসস জানিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরের মাসেই রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়। এসব মামলা চিহ্নিত করতে প্রতিটি জেলায় একটি কমিটি গঠন করা হয়, সেগুলো যাচাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ে গঠন করে আরেকটি কমিটি। কমিটিগুলো যাচাই-বাছাইয়ের পর সারাদেশে ১০ হাজার ৫০৬টি মামলা প্রত্যাহার সিদ্ধান্ত নিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার এক কর্মকর্তা বাসসকে জানিয়েছেন। তিনি বলেছেন, এ বিষয়ে…

Read More

আইপিএল এবং পিএসএলে দেখা গেল দুই বাংলাদেশি তারকাকে। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে দুই আসর পর জরুরি তলব পড়েছে মুস্তাফিজুর রহমানের। আর পাকিস্তানের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক হলো সাকিব আল হাসানের। তবে এখানেই থামছে না আপাতত বাংলাদেশি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগের যাত্রা। এবার ডাক এসেছে মেহেদি হাসান মিরাজের। অভিজ্ঞ এই অলরাউন্ডারের দ্বারস্থ হয়েছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। রিশাদ হোসেন, সাকিব আল হাসানের পর এবারে মিরাজের দিকে হাত বাড়িয়েছে দুইবারের চ্যাম্পিয়ন দলটি। প্রস্তাব পাওয়ার পরই মিরাজ বিসিবির কাছে পিএসএল খেলতে ছাড়পত্র চেয়েছেন। তবে মিরাজ ঠিক কখন অনুমতি পাবেন সেটি এখনই বলা যাচ্ছে না। যদি অনুমতি পেয়ে যান, তবে এটি হবে মিরাজের জন্য…

Read More

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (১৮ মে) একটি অনুসন্ধান টিম গঠন করে এ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের উচ্চপদস্থ একটি সূত্র। উপ-পরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে গঠিত এই টিমের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ, আয়কর নথি ও সম্পদ বিবরণীর তথ্য পর্যালোচনা করে প্রকৃত আর্থিক চিত্র উদঘাটনের। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে বিভিন্ন অনুসন্ধান প্রক্রিয়াধীন ছিল। এর মধ্যে অন্যতম পূর্বাচলে প্লট জালিয়াতির মামলা। সেই মামলায় দুদক সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার…

Read More

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) ডা. মাহমুদুল হাসানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছে। তাদের আগামী ২০, ২১ ও ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুদক মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় তিনি বলেছেন, তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এ ছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে…

Read More

এক সময় সেনাবাহিনী ছিল সম্পূর্ণরূপে পুরুষের নিয়ন্ত্রিত একটি ক্ষেত্র। কিন্তু সময় বদলেছে। আজ বিশ্বজুড়ে নারীরা শুধু সেনাবাহিনীর অংশই নন, বরং নেতৃত্ব দিচ্ছেন, যুদ্ধক্ষেত্রে লড়ছেন, স্ট্র্যাটেজি তৈরি করছেন এবং আন্তর্জাতিক মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীদের সামরিক বাহিনীতে অংশগ্রহণ আধুনিক যুদ্ধনীতির এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে দক্ষতা, নেতৃত্ব এবং সাহসিকতাই মূল নিয়ামক, লিঙ্গ নয়। যুক্তরাষ্ট্র: নেতৃত্বের শীর্ষে নারী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে বর্তমানে ২ লাখের বেশি নারী সদস্য রয়েছেন। ২০১৬ সাল থেকে নারীরা সব ধরনের যুদ্ধপদে আবেদন করতে পারছেন। ২০২৩ সালে লরা রিচার্ডসন নামে একজন নারী জেনারেল যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের দায়িত্ব নেন, যা সামরিক ইতিহাসে এক মাইলফলক। ভারত: যুদ্ধবিমানে নারী পাইলট থেকে…

Read More

২০২৪ সালের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন, কৃষি পুনরুদ্ধার ও জীবিকা উন্নয়নে বিশ্বব্যাংক বাংলাদেশকে ২৭০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা দিচ্ছে। বুধবার বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরিষদ এ অনুমোদন দেয়। এই অর্থে বাস্তবায়ন হবে ‘বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপার্ডনেস অ্যান্ড রেসপন্স’ (বি-স্ট্রং) প্রকল্প। এতে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুর্গত এলাকায় গড়ে তোলা হবে টেকসই অবকাঠামো। উপকৃত হবে প্রায় ১৬ লাখ মানুষ। প্রকল্পের আওতায় ৭৯টি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ ও সংস্কার করা হবে। এগুলো সাধারণ সময়ে প্রাথমিক বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হবে। আশ্রয়কেন্দ্র ছাড়াও সংস্কার করা হবে বাঁধ, সড়ক ও সেতু। পুনঃখনন করা হবে খাল। আধুনিক করা হবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা। ঢাকায়…

Read More

অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ কারণে গত ৯ মাসে সরকারের পক্ষ থেকে সাংবাদিককে চাকরিচ্যুত করার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক আলোচনায় বক্তৃতার সময় এমন দাবি করেন তিনি। প্রেস সচিব বলেন, মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার হলেও প্রতিবাদ করতে গেলে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ করা হয়। গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার। কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, গত ৯ মাসে কোনো সাংবাদিকের চাকরি হারানোর জন্য সরকার…

Read More

সৌদি আরব গত ১৬ মাসে মোট ৫,০৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে, আরও ৩৬৯ জনকে অন্য পাঁচটি দেশে ভিক্ষাবৃত্তির দায়ে আটক করা হয়েছে। বুধবার (১৪ মে) জাতীয় পরিষদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি লিখিত উত্তরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এমএনএ সেহার কামরানের করা প্রশ্নের জবাবে দিয়েছেন। মন্ত্রী যে সরকারি তথ্য উপস্থাপন করেছেন, তাতে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে মোট ৫,৪০২ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ৪,৮৫০ জনকে এবং ২০২৫ সালে এখন পর্যন্ত ৫৫২ জন পাকিস্তানি দেশে ফিরেছে। সেহার কামরান গত তিন বছরের তথ্য…

Read More

শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। বৃহস্পতিবার (১৫ মে) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এই ঘোষণা দেন তিনি। দুই উপদেষ্টার এপিএস, পিও এবং গাজী সালাউদ্দিনের দুর্নীতি, সোচ্চার যুব অধিকার পরিষদ অধ্যাপক ড. রইসউদ্দিন বলেন, আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি। জগন্নাথ বিশ্ববিদ্যায়ের দাবি আদায়ের জন্য এসেছি। আমাদের ওপর নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছে। এটি সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায়। আমরা কারো বিরুদ্ধে কথা বলতে আসিনি। কোনো ষড়যন্ত্র করতে আসেনি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত…

Read More

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা। তারা দ্রুত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে দাবি আদায়ে নগর ভবনের প্রতিটি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাকের অনুসারীরা। এতে নগর ভবনে ঢুকতে পারছেন না সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। নগরের বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে যাওয়া লোকজনও ফিরে যাচ্ছেন। এ ছাড়া নগর ভবনের ১২তলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে। তালা দেওয়ার সংবাদ পেয়ে অফিসে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরাও অফিসে ঢুকতে পারেননি। সবাই নগর ভবনের নিচে সিঁড়ি, গাছতলায় বসে আছেন। গত ২৭ মার্চ বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির…

Read More