Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : সম্প্রতি সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের ঘটনা বেড়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে ঢাকা। পত্রটি পাঠানোর বিষয় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাঠানো পত্রে বলা হয়েছে, পুশইনের পদক্ষেপ গভীর উদ্বেগের, যা চূড়ান্তভাবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে এবং জনমনে নেতিবাচক মনোভাবও তৈরি করছে। পুশইনের পদক্ষেপ ১৯৭৫ সালের যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) ২০১১ এবং বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আলোচনায় দুই পক্ষের পারস্পরিক সম্মত সিদ্ধান্তের পরিপন্থী। চিঠিতে আরো বলা হয়, কোনো ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিদ্যমান প্রক্রিয়া মেনে বাংলাদেশ তাদের ফেরত নেবে। এর ব্যত্যয় হলে দুই দেশের বোঝাপড়ার মধ্যে বিঘ্ন সৃষ্টি করবে।…

Read More

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল উদ্বেগের কথা জানান। এসময় তিনি বলেছেন, ‘কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর (পলিটিক্যাল স্পেস) সংকুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে।’ রণধীর জয়সওয়াল আরো বলেছেন, ‘বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত। বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও…

Read More

মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জনই শিশু। আর অন্য দুজন শিক্ষক। ঘটনাটি ঘটেছে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর ঘোষিত মানবিক যুদ্ধবিরতির মধ্যেই। সোমবার (১২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল। স্থানীয়রা জানান, স্থানীয় সময় সোমবার (১২ মে) সকাল ১০টার দিকে সাগাইং অঞ্চলের ওয়ে থেইন কুইন গ্রামে এই হামলা চালানো হয়। গ্রামটি ২৮ মার্চের ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। স্কুলের ৩৪ বছর বয়সী এক শিক্ষক বলেন, এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন— যাদের মধ্যে ২০ জন শিশু ও দুইজন শিক্ষক। তিনি আরো বলেন, আমরা শিশুদের…

Read More

ঢাকা : বহুল আলোচিত রমনা বটমূল বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত বাকি ৯ আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে ৯ আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও সাজাপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ জনের সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতানা আখতার রুবি বলেন, এটি একটি মানবতাবিরোধী…

Read More

ঢাকা : আসন্ন জাতীয় বাজেটে ব্যক্তি ও ব্যবসায়ীদের ওপর করের চাপ কমাতে করমুক্ত আয়ের সীমা বাড়ানো ও নির্দিষ্ট কিছু নিয়ম শিথিলের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সূত্রে জানা গেছে, রাজস্ব কর্তৃপক্ষ ব্যক্তি করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পৌনে চার লাখ টাকা করার কথা ভাবছে। প্রস্তাবটি আগামী ১৫মে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে উপস্থাপন করা হবে। এরপর ১৯মে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করা হবে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের অংশ হিসেবে। অর্থ উপদেষ্টা আগামী ২ জুন বাজেট উপস্থাপন করতে পারেন। গত ২৬ মাস ধরে বাংলাদেশে নয় শতাংশের বেশি মূল্যস্ফীতির…

Read More

ঢাকা : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় মো. সাগর নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার (১৩ মে) সাত দিনের হেফাজতের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. মনিরুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। মমতাজের পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। সোমবার (১২ মে) রাতে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজকে…

Read More

সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এ সমস্যা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। দেশের নানা প্রান্ত থেকে সেবা নিতে এসে ইসিতে অপেক্ষা করছেন সেবাগ্রহীতারা। মঙ্গলবার (১৩ মে) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) প্রয়োজন হয়। সে ওটিপি না আসায় কর্মকর্তারা সার্ভার ঢুকতে পারছেন না। এজন্য আপাতত অনলাইন কার্যক্রম বন্ধ আছে। তবে ছবি তোলা বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চলমান…

Read More

ঢাকা : আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালে ৬ জানুয়ারি সরকার গঠনের পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্নমতের মানুষের ওপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল…

Read More

ঢাকা : র‍্যাব পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। র‍্যাবের নাম, পোশাক পরিবর্তনসহ সার্বিক বিষয়ে সুপারিশ দিতে একজন উপদেষ্টাসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘র‍্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি না, এই পোশাক কিংবা সবকিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে।’ উপদেষ্টা আরও বলেন, ‘পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে সেগুলো জমা দিতে হবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। তবে পুলিশের কাছে রাইফেল…

Read More

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকার আগামী ২ জুন সংকোচনমূলক বাজেট ঘোষণা করবে। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা বলছেন, এবার বাজেটের আকার ছোট করতে বাধ্য হচ্ছে সরকার। কারণ হিসেবে তারা জানান, ঋণের সুদ পরিশোধে খরচ বেড়ে গেছে। একইসঙ্গে রাজস্ব আদায়ও কম হয়েছে। তাই নিরুপায় হয়েও বাজেট কাটছাট করছে সরকার। জানা যায়, আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট সাত লাখ ৯০ হাজার কোটি টাকা ধরা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় তা সাত হাজার কোটি টাকা কম। চলতি অর্থবছরে সুদ পরিশোধে এক লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। টাকার দাম ক্রমাগত কমে যাওয়ায় তা আরো বাড়তে পারে বলে ধারণা…

Read More